Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২৬৪ _ আল-বিদায়া ওয়ান নিহায়া তারপর আবদুর রহমান ইবৃন আউফ (রা) হযরত আলী (রো) ও হযরত উসমান (রা)-কে লক্ষ্য করে বলেন, “তোমাদের মধ্য কে আছে যে, এ খিলাফতের ব্যাপার থেকে সরে দীড়াবে এবং আমরা তার প্রতি দায়িত্ব দেব সে যেন বাকি দুইজনের মধ্য হতে উত্তম ব্যক্তিকে আমীর হিসেবে নির্ধারণ যেন করে দেয়। হযরত আলী (রো) ও হযরত উসমান রো) দুইজনের উভয়ে চুপ কর রইলেন। তখন আবদুর রহমান ইব্ন আউফ (রা) বলেন, “আমি খিলাফতের বিষয় হতে আমর অধিকার প্রত্যাহার করলাম । আল্লাহ্‌ শপথ! এখন আমার উপর দায়িত্ব অর্পিত হলো আমি কি ইসলামের খাতিরে তোমাদের মধ্য হতে অধিক যোগ্য ব্যক্তিকে আমীর হিসেবে নির্ধারণ করার জন্যে প্রাণপণ চেষ্টা করব? তারা বলেন, হ্যা । তারপর তিনি তাদের প্রত্যেককেই লক্ষ্য করে তাদের গুণাবলী সম্বন্ধে স্মরণ করিয়ে দেন এবং তাদের প্রত্যেকের কাছ থেকে ওয়াদা অঙ্গীকার নেন যে, যদি তিনি আমীর হন তাহলে তিনি ন্যায় বিচার. করবেন । আর যদি তিনি আমীর হতে না পারেন তাহলে আমীরের কথা তিনি অবশ্যই শুনবেন এবং আমীরের বাধ্যগত থাকবেন । তারা উভয়েই বললেন, হ্যা, তারপর তারা বিদায় হয়ে গেলেন । এরূপও বর্ণনা করা হয়েছে যে, মজলিসে শূরার সদস্যগণ খিলাফতের বিষয়টি আবদুর রহমান ইবন আউফ (রা)-এর কাছে সমর্পণ করেন। তাহলে তিনি যেন প্রাণপণ চেষ্টা করে মুসলমানদের জন্যে সর্বোত্তম একজন আমীর নির্ধারণ করেন। এটাও উন্লেখ করা হয়েছে যে, উসমান ইবৃন আফ্ফান (রা)-এর প্রতি ইংগিত করেন। তারপর আবদুর রহমান ইবৃন আউফ (রা) হযরত আলী (রা)-কে বলেন, যদি আমার পক্ষে তোমাকে আমীর নিযুক্ত করা সম্ভব না হয় তাহলে তুমি কার সম্পর্কে আমার কাছে প্রস্তাব রাখবে £ উত্তরে তিনি বলেন, উসমান (রা)।' আর হযরত উসমান (রা)-কে তিনি জিজ্ঞেস করেন, যদি আমার পক্ষে তোমাকে আমীর নিযুক্ত করা সম্ভব না হয় তাহলে তুমি কার সম্পর্কে আমার কাছে প্রস্তাব রাখবে ? উত্তরে তিনি বলেন, আলী ইবৃন আবূ তালিব (রা)। প্রকাশ্যত বোঝা যায় যে, বারন না সুরমা কির শ্রেষ্ঠতম আমীর নির্বাচনের লক্ষ্যে আবদুর রহমান ইব্ন আউফ (রা) অধিকার প্রত্যাহার করার পূর্বে এ কথোপকথনটি অনুষ্ঠিত হয়েছিল । আল্লাহ্‌র শপথ! ইসলামের খাতিরে তিনি দুইজনের উত্তম ব্যক্তিকে আমীর নির্ধারণ করার প্রচেষ্টার অংশ হিসেবে তারপর আবদুর রহমান ইব্‌ন আউফ (রো) তাদের সম্বন্ধে জনগণের সাথে পরামর্শ করেন এবং মুসলমানদের বিশিষ্ট নেতা-কর্মীদের মতামতের নিরীখে সাধারণ মুসলমানদের সমষ্টিগত ও পৃথক পৃথক প্রকাশ্যে ও অপ্রকাশ্যে মতামত সংগ্রহ করেন। তারপর তিনি পর্দানশীন মহিলাদের কাছে গমন করেন, তাদেরকে জিজ্ঞেস করেন, প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছেলে-মেয়েদের জিজ্ঞেস করেন। তিন দিন তিন রাতের মধ্যে মদীনায় আগত ব্যবসায়ী কাফেলা ও বেদুঈন সদস্যবৃন্দের মতামত গ্রহণ করেন। তিনি উসমান ইব্ন আফফান (রা)-এর অগ্রাধিকারের ক্ষেত্রে কোন দুইজনের মতবিরোধ দেখতে পাননি ৷ তবে আম্মার (রা) ও আল-মিকদাদ (রো) থেকে বর্ণিত রয়েছে যে, বগা রাতে লাগার রাত ররর লারা রনী বা সমভিব্যাহারে বাইয়াত গ্রহণ করেন। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।