0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৩ সহায়তার জন্যে পঞ্চাশজন মুসলিম ব্যক্তিকে নিযুক্ত করলেন। আর তাদের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করবেন আবু তালহা আল-আনসারী ও আল মিকদাদ ইব্ন আল-আসওয়াদ আল-কিন্দি। হযরত উমর ইবনুল খাত্তাব (রা) বলেছিলেন, “আমি ধারণা করি না যে, জনগণ উসমান (রা) এবং আলী (ো)-কে সমতুল্য মনে করবে যদিও তীরা দু'জনে রাসূলুল্লাহ্জ্্র২ই-এর সামনে হযরত জিবরাঈল (আ)-এর দেওয়া আল্লাহর ওহী লিপিবদ্ধ করতেন । ইতিহাসবিদগণ বলেন, যখন হযরত উমর (রা) শাহাদত লাভ করেন এবং তার জানাযাকে প্রস্তুত করা হয়, তখন সালাতে জানাযা পরিচালনা কতবার (ইমামতি) জন্য হযরত আলী (রা) এবং হযরত উসমান (রো) দুইজনেই এগিয়ে আসেন যাতে তারা সালাতে জানাযার ইমামতি করতে পারেন । হযরত আবদুর রহমান ইবৃন আউফ (রো) তীদেরকে বললেন, তোমাদের দুইজনের কোন একজন এটা করতে পারবে না, ইমামতি করার জন্যে হযরত সুহাইব (রা)-কে হযরত উমর (রা) নির্দেশ দিয়ে গিয়েছেন । তারপর হযরত সুহাইব রো) এগিয়ে আসেন এবং সালাতে জানাযা জনগণকে নিয়ে সম্পাদন করেন । মজলিসে শৃরার সদস্যগণ হযরত উমর (রা)-এর ছেলে আবদুল্লাহ (রা)-এর সাথে কবরে অবতরণ করেন । মজলিসে শূরার সদস্যদের মধ্যে হযরত তালহা (রো) অনুপস্থিত থাকায় কবরে অবতরণ করতে পারেন নি। হযরত উমর (রা)-এর কাফন-দাফন শেষ হওয়ার পর হযরত আল মিকদাদ ইব্ন আল-আসওয়াদ (রা) মজলিসে শুরার সদস্যদেরকে আল-মিসওয়ার ইব্ন মাখরামা (রা)-এর ঘরে একত্রিত করেন । কেউ কেউ বলেন, হযরত আমেশা সিদ্দীকা (রা)-এর হুজরায় একত্রিত করেন৷ আবার কেউ কেউ বলেন, কোষাগারে একত্রিত করেন । আবার কেউ কেউ বলেন, আদ-দুহাক ইব্ন কাইস রো)-এর ভগ্নি ফাতিমা বিনত কাইস (রা)-এর ঘরে একত্রিত করেন। প্রথম অভিমতটি বেশি গ্রহণীয় । মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত। তারা সকলে ঘরের ভিতরে বসেন এবং আবু তালহা (রা) তাদের দ্বারে খিদমতে নিয়োজিত ছিলেন। আমর ইবনুল “আস (রা) এবং আল-মুগীরা ইব্ন শু“বাহ (রা) আগমন করলেন ও দরজার পেছনের দিকে বসলেন। সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রা) তাদের দিকে ছোট ছোট পাথর নিক্ষেপ করেন এবং তাদেরকে বের করে উপস্থিত ছিলাম, তাই না ? এ ঘটনাটি আল্লামা মাদায়িনী তার ওন্তাদদের থেকে বর্ণনা করেছেন । এটার শুদ্ধতা সম্পর্কে মহান আল্লাহ অধিক পরিজ্ঞাত ৷ বস্তুত মজলিসে শূরার সদস্যগণ জনগণ থেকে পৃথক হয়ে ঘরে ঢুকলেন এবং তাদের ব্যাপারে পরামর্শ করতে লাগলেন। তারপর কাথাবার্তা চলতে লাগল এবং উচ্চৈঃস্বরে অনেকক্ষণ আলোচনা হতে লাগল । আবূ তালহা (রা) বলেন, “আমি ধারণা করেছিলাম যে, তোমরা এ বিষয়টি নিয়ে ঠেলাঠেলি করবে কিন্তু কোন দিনও ভাবিনি যে, তোমরা এ দায়িতৃ গ্রহণ নিয়ে কাড়াকাড়ি শুরু করবে। তারপর হযরত তালহা (রা) উপস্থিত হওয়ার পর তাদের তিনজন অপর তিনজনের প্রতি দায়িত্ব সমর্পণ করেন । আয-যুবাইর (রা) তার খিলাফতের অধিকারকে হযরত আলী ইব্ন আবূ তালিব (রা)-এর প্রতি সমর্পণ করেন। সা'দ (রা) তার অধিকারকে আবদুর রহমান ইব্ন আউফ (রা)-এর প্রতি সমর্পণ করেন। তালহা (রা) তার অধিকারকে উসমান ইব্ন আফ্ফান (রা)-এর প্রতি সমর্পণ করেন। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।