0011191115 আমীরুল মুমিনীন হযরত উসমান ইব্ন আফফান রো)-এর খিলাফত- ২৪ হিজরী সনের প্রথম দিন ইসলামের তৃতীয় খলীফা হযরত উসমান ইব্ন আফফান রো)-এর খিলাফতের প্রথম দিন আমীরুল মু'মিনীন হযরত উমর ইবনুল খাত্তাব রো)-কে দাফন করা হয়। আর এক বর্ণনা অনুযায়ী দিনটি ছিল রবিবার । তিনদিন পর আমীরুল মু'মিনীন হযরত উসমান ইবন আফফান (রা)-এর হাতে বাইয়াত গ্রহণ করা হয়। হযরত উমর (রা) খিলাফতের বিষয়টি ৬ সদস্য বিশিষ্ট একটি মজলিসে সূরার উপর ন্যস্ত করেছিলেন । তারা হলেন উসমান ইব্ন আফ্ফান (রো), আলী ইব্ন আবূ তালিব রো), তালহা ইব্ন উবাইদুল্লাহ (রা), আয-যুবাইর.ইবনুল আওয়াম (রো), সাদ ইব্ন আবু ওয়াককাস (রা), আবদুর রহমান ইব্ন আউফ (রা)। এ ছয়জনের মধ্য থেকে কোন একজনের জন্য খিলাফতের বিষয়টি পূর্ব নির্ধারণ করা ক্ষতিকর বলে তিনি মনে করেন এবং বলেন, “আমি জীবিত কিংবা মৃত্যুর পর তাদের একাজের দায়িত্ব বহন করতে চাই না। মহান আন্মাহ্ যদি তোমাদের প্রতি কল্যাণ চান তাহলে তাদের মধ্যে যিনি সবচেয়ে ভাল তার ব্যাপারে একমত হওয়ার তৌফিক প্রদান করবেন । যেমন রাসূলুল্লাহ্ রুশ্রং -এর পরে তোমাদের মধ্য হতে সর্বোত্তম ব্যক্তি সম্পর্কে একমত হওয়ার তৌফিক দিয়েছিলেন । হযরত উমর (রা)-এর মধ্যে পরিপূর্ণ পরহ্যেগারীর প্রমাণ পাওয়া যায়। তিনি মজলিসে শূরার মধ্যে সাঈদ ইব্ন যায়িদ ইব্ন আমর ইব্ন নুফাইল (রোা)-কে অন্তর্ভুক্ত করেন নি। কেননা, তিনি ছিলেন তার চাতাত ভাই। তিনি আশংকা করেছিলেন যে, তার চাচাত ভাই হওয়ার কারণে খিলাফতের ক্ষেত্রে তাকে হয়ত প্রাধান্য দেওয়া হতে পারে । এজন্যে তিনি তাকে সম্পৃক্ত করেন নি। অথচ তিনি তাদের মধ্যে অন্ত্তুক্ত ছিলেন যাদের জান্নাতে যাওয়ার বিষয়টি সম্পর্কে রাসূলুল্লাহ্ 22৪২ সাক্ষ্য প্রদান করেছিলেন । বরং আল্লামা আল-মাদায়িনী তার ওস্তাদ থেকে প্রান্ত এটি বর্ণনায় বলেছিলেন ষে, হযরত উমর (রো) তাকে তাদের থেকে পৃথক করে , রেখেছিলেন এবং তিনি বলেছিলেন, “আমি তাকে তাদের মধ্যে প্রবেশ করাতে রাষী নই। আবার মজলিসে শুরার লোকজনকে তিনি বলে রাখলেন যে, আমার ছেলে আবদুল্লাহ তোমাদের মজলিসে উপস্থিত হবে কিন্তু তার জন্যে খিলাফতের কোন অংশ নেই অর্থাৎ তিনি শুধু পরামর্শ দেওয়ার জন্যে হাযির হতে পারবেন, খিলাফতের অংশ দাবি করার জন্যে নয় ।” হযরত উমর (রা) আরো ওসীয়ত করেন, তীর মৃত্যুর পর সুহাইব ইব্ন সিনান আর-রূমী (রা) তিন দিন পর্যন্ত সালাতের ইমামতি করবেন । এ তিন দিন পর মজলিসে শুরার সদস্যগণ একমত্য পৌঁছবেন এবং জনগণের কাছে বিষয়টি উ্থাপন করে স্থির করবেন। তাদের সাহায্য ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।