Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া . এ্রতিহাসিকগণ বলেন, খালিদ ইব্‌ন ওয়ালীদ যখন ইরাক থেকে এখানে এলেন তখন: জনৈক আরব খ্রিস্টান খালিদ ইব্‌ন ওয়ালীদকে বলেছিলেন, হায় ! রোমানগণ সংখ্যায় কত বেশি! আর মুসলমানগণ কত কম! হযরত খালিদ (রো) তাকে বললেন, তুমি কি আমাকে রোমানদের সংখ্যাধিক্য দ্বারা ভয় দেখাচ্ছ ? মনে রেখ, আল্লাহ্‌র সাহায্য পেলে কম সংখ্যক সৈন্য বেশি সংখ্যক সৈন্যে পরিণত হয় আর লাঞ্কনা ও অবমাননা এসে গেলে বহু সংখ্যক সৈন্যও কম সংখ্যার ন্যায় হয়ে যায়। জয়-পরাজয় সৈন্য সংখ্যার উপর নির্ভর করে না। আমি কামনা করছি যে, আশকার যদি তার ব্যাথা থেকে মুক্ত হয়ে এখানে আসতে পারত । আর ওই শত্ররা যদি সংখ্যাধিক্য সত্তেও দুর্বল হয়ে যেত। মূলত আশকার-এর ঘোড়া তাকে আহত করে দিয়েছে এবং তিনি ইরাক ছেড়ে আসতে অপারগ হয়ে পড়েছেন। | মুসলিম ও রোমান সৈন্যগণ যখন মুখোমুখি তখন মুসলমানদের পক্ষ থেকে এগিয়ে গেলেন আবু উবায়দা ও ইয়াধীদ ইব্ন আবূ সুফিয়ান (রা)। তাদের সাথে ছিলেন দিরার ইব্‌ন আযওয়ার, হারিছ ইব্‌ন হিশাম এবং আবু জানদাল ইব্‌ন সুহায়ল। রোমানদের নিকট গিয়ে তারা ডাক দিয়ে বললেন, আমরা তোমাদের সেনাপতির সাথে সাক্ষাত করতে এবং কথা বলতে চাই। ওরা তাদেরকে সেনাপতি “তাযারক'-এর নিকট যাবার অনুমতি দিল । তারা সেখানে গিয়ে দেখলেন, “তাযারুক' বসে আছে রেশমের তৈরি এক তীবুর মধ্যে । তারা বললেন এমন স্থানে প্রবেশ করা আমরা বৈধ মনে করি না। সে তাদের জন্যে বাইরে রেশমের বিছানা বিছিয়ে দেয়ার নির্দেশ দিল। সাহাবা-ই-কিরাম রো) বললেন, আমরা এটির উপর বসব না। তারপর সাহাবা-ই-কিরামের পছন্দমত স্থানে 'তাযারুক' তাদের সাথে আলোচনায় বসল এবং উভয় পক্ষ সন্ধি স্থাপনে রাজী হলো । ওদেয়কে আল্লাহ্‌র প্রতি আহ্বান জানিয়ে সাহাবা-ই-কিরাম (রো) ওখান থেকে ফিরে এলেন । কিন্তু তারা এই দাওয়াত গ্রহণ করল না। ওয়ালীদ ইব্‌ন মুসলিম উল্লেখ করেছেন যে, মাহান খালিদ (রা)-কে তলব করেছিল উভয় পক্ষের মাঝখানে এসে আলোচনায় অংশ নিতে । যে মাহান ও খালিদ (রা) দু'জনে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিবেন যা উভয় দলের জন্যে কল্যাণকর হবে । দু'জনে আলোচনায় বসলেন । মাহান বলল, আমরা জানি যে, অভাব-অনটন ও দুর্ভিক্ষ আপনাদেরকে এ কাজে ঠেলে দিয়েছে । সুতরাং আসুন আমরা এ বিষয়ে চুক্তিবদ্ধ হই যে, আমরা আপনাদের প্রত্যেক ব্যক্তিকে দশ দিনার, কিছু জামা-কাপড় ও খাদ্য প্রদান করব আর আপনারা তা নিয়ে দেশে ফিরে যাবেন । আগামী বছরও আমরা আপনাদের জন্যে অনুরূপ দান-দক্ষিণা প্রেরণ করব। খালিদ (রা) বললেন, আপনি যা বলেছেন মূলত আমরা সেজন্যে বের হইনি । আমরা বরং বের হয়েছি এজন্যে যে, আমরা রক্ত-পিপাসু জাতি । আর আমরা জানতে পেরেছি যে, রোমানদের রক্ত খুব ভাল ও মজাদার । আমরা ওই রক্ত পান করার জন্যে এসেছি। মাহান বলল, হায় এটা তো সে কথাই আরবদের সম্পর্কে যা আমরা বলাবলি করতাম । এরপর খালিদ (রা) এগিয়ে গেলেন ইকরিমা ইব্‌ন আবু জাহ্‌লের নিকট এবং কাকা ইব্‌ন আমরের নিকট । তারা দু'জনে মূল বাহিনীর দু'পাশে দায়িত্রত ছিলেন। তিনি তাদেরকে যুদ্ধ শুরুর নির্দেশ দিলেন । তারা অবিলম্বে রণ-সঙ্গীত গেয়ে এ শক্র পক্ষকে ছন্দ যুদ্ধের আহ্বান জানান। উভয় পক্ষের সাহসী যোদ্ধাগণ বেরিয়ে এল এবং সাহসিকতার সাথে পায়চারি করতে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।