Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৭ আল-আকরা ইব্‌ন হাবিস রো) তামীম আত-তামীমী আল-মুজাশিয়ী (রা)। ইব্‌ন দারীদ (র) বলেন, “তার নাম ছিল ফিরাস ইব্‌ন হাবিস। আকরা বলে উপাধি দেওয়া হয়েছিল। কেননা, তার মাথায় ছিল টাক। তিনি ছিলেন সর্দারদের মধ্যে অন্যতম । বনু তামীমের প্রতিনিধির সাথে তিনি রাসূলুল্লাহ্‌ রশ -এর দরবারে আগমন করেছিলেন । আর তিনিই রাসূলুল্লাহ্‌ ই -এর ঘরের পেছন হতে এ বলে উচ্চৈঃস্বরে ডেকে ছিলেন, হে মুহাম্মদ! আমার প্রশংসা শোভন ও আমার নিন্দা অশোভন । তিনি রাসূলুল্লাহ্প্রপরহ্ঃ-কে একদিন দেখলেন যে, তিনি হযরত ইমাম হাসান (রা)-কে চুমু খাচ্ছেন, তখন তিনি রাসূলুল্লাহ্‌ হু্রশ্ঃ -কে বললেন, “আপনি কি তাকে চুমু খাচ্ছেন? আল্লাহ্র শপথ! আমার দশটি সন্তান রয়েছে কখনও তাদের মধ্য হতে একজনকেও আমি চুমু খাইনি ।” রাসূলুল্লাহ্প্ররঃই বলেন, যে মেহেরবানী করে না তার প্রতি মেহেরবানী করা হয় না। . অন্য বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ ইরশাদ করেন, এ চুমু না দেওয়ার জন্য যদি আল্লাহ্‌ তা'আলা তোমার অন্তর থেকে মেহেরবানী ছিনিয়ে নিয়ে যান তাহলে আমার করার কিছু নেই। হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ্‌ প্ত্ঃ যে সব নতুন মুসলমানকে পর্যাপ্ত পরিমাণে উপটৌকন দিয়েছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম । তাকে রাসূলুল্লাহ্‌ঞ একশ উট দিয়েছিলেন । অনুরূপভাবে উইয়াইনাহ ইব্ন হাসান আল ফাজারী (রা)-কেও উট দিয়েছিলেন । আর আববাস ইব্‌ন মিরদাস (রা)-কে দিয়েছিলেন ৫০টি উট। এ প্রেক্ষিতে আব্বাস ইব্ন মিরদাস (রা) বলেন, আমার এবং আবিদের গনীমতের মালের পরিমাণ কি উইয়াইনাহ এবং আকবার গণিমতের মালের থেকে কম দিচ্ছেন ? অথচ হাসান এবং হাবিস কোন মজলিসেই মিরদাস হতে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন না। আমিও তাদের চেয়ে কম মর্যাদার ছিলাম না। আজকের দিন যাকে নিম্ন পর্যায়ের বিবেচনা করা হবে তাকে ভবিষ্যতেও উচ্চ পর্যায়ের বিবেচনা করা হবে না। রাসূলুন্ঞাহ্‌ সঃ তাকে বললেন, “তুমি নাকি বলেছ, “আমার এবং আবিদের গনীমতের মালের পরিমাণ কি উইয়াইনাহ এবং আকরা-এর গনীমতের মালের থেকে কম নিচ্ছেন ? এ হাদীসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে । আল্লামা আস-সুহেলী (র) বলেন, “রাসূলুল্লাহ্‌ প্র্ত্ঃ উইয়াইনাহ রো)-এর পূর্বে আকরা' (রা)-এর নাম উল্লেখ করেছেন। কেননা আকরা (রা) ছিলেন উইয়াইনাহ (রা)-এর থেকে উত্তম। রাসূলুল্লাহ্‌ ২ -এর পরে আকরা (রা) ধর্মান্তর হন নাই, কিন্তু উইয়াইনাহ ধর্মান্তরিত হয়েছিলেন এবং তুলাইহা-এর হাতে বাইয়াত গ্রহণ করেছিলেন ও তাকে সত্য বলে মনে করেছিলেন । তারপর তিনি আবার.ইসলামে ফেরত আসেন । বস্তুত আকরা (রা) ছিলেন একজন বাধ্যগত সর্দার । ইরাক ভূখণ্ডে সংঘটিত ঘটনাসমূহে হযরত খালিদ (রা)-এর সাথে তিনি উপস্থিত ছিলেন। আশ্বার যুদ্ধের দিন তিনি অগ্রগামী সৈন্যদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি উমর (রা)-এর খিলাফতকালে ইনতিকাল করেন বলে আমার ওস্তাদ উল্লেখ করেছেন৷ আল-গাবাহ নামক কিতাবে ইবৃনুল আসীর (র) উল্লেখ করেন যে, চারা রানার রি আল-বিদায়া, - ৩৩ ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।