0011191115 ২৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্ন জারীর (র) উমর ইবৃন খাত্তাব (রা)-এর জন্যে রচিত একটি দীর্ঘ জীবন-কথা উল্লেখ করেন। অনুরূপভাবে ইব্নুল জওসীও তীর বৈশিষ্ট্য সম্বলিত একটি বিরাট জীবন-কথা বর্ণনা করেন । আমাদের ওস্তাদ হাফিজ আবূ আবদুল্লাহ্ আযৃ-যাহাবীও তার ইতিহাসে হযরত উমর (রা)-এর একটি দীর্ঘ জীবনী উল্লেখ করেন। হযরত উমর (রা)-এর জীবনী সম্পর্কে বিভিন্ন লোকের মস্তব্যও আমি একটি পৃথক গ্রন্থে একত্রিত করেছি। ছার রীনা (ঠাক রনির চারনান নিকাদর পারার বগল রা রন পারা ্ সংগৃহীত করা হয়েছে। আল্লামা ইব্ন জারীর রে) বলেন, “এ বছরেই কাতাদাহ ইব্ন আন-নুমান (রো) ইনতিকাল করেন। এ বছরেই আমীর মুয়াবীয়া (রা) আস-সায়িফার যুদ্ধ করেন ও বিজয় করতে করতে আমূরীয়া পর্যন্ত পৌছে যান। তার সাথে যে সব সাহাবায়ে কিরাম ছিলেন তারা হলেন ঃ উবাদাহ ইব্ন আসসামিত (রা), আবূ আয়ুব রো), আবু যর রো), শাদৃদাদ ইব্ন আউস (রা)। এবছরেই আমীর মুয়াবীয়া (রা) সন্ধির মাধ্যমে আসকালান জয়লাভ করেন। | বর্ণনাকারী বলেন, এ বছরেই কুফার কায়ীর পদে শুরাইহ (রা) এবং বসরার কাষী পদে কা'ব ইব্ন সাওয়ার রো)-কে নিয়োগ দেওয়া হয়। তবে মাস্য়ার আয-যুবাইরী (র) উল্লেখ করেন যে, ইমাম মালিক (র) ইমাম আয-যুহরী রে) হতে বর্ণনা করেছেন যে, আবু বকর সিদদীক (রা) ও উমর (রা)-এর যুগে কোন কাষীর পদ ছিল না। আমাঁদের ওন্তাদ আবৃ আবদুল্লাহ্ আয-যাহাবী তার রচিত ইতিহাসে বলেন, ২৩ হিজরী সালে ছিল সারীয়াহ ইবৃন যুনাইম রো)-এর ঘটনা । এ বছরেই কিরমান বিজয় হয়েছিল । তার আমীর ছিলেন সুহাইল ইব্ন আদী (র)। এ সনেই সিজিস্তান বিজয় হয়েছিল। তার আমীর ছিলেন আসিম ইবৃন আমর (র)। এ সালেই মাক্রান বিজয় হয়েছিল। তার আমীর ছিলেন আল-হাকাম ইব্ন আবৃল 'আস (র), উসমান রে)-এর ভাই। এটা ছিল পাহাড়িয়া অঞ্চল। এ সালেই আবু মূসা আল আশয়ারী (রো) ইস্পাহানের শহরগুলো জয়লাভ করেন ও ইসম্পাহান্ন থেকে প্রত্যাবর্তন করেন। এ সালে যারা মৃত্যুমুখে পতিত হন তাদের মধ্যে অন্যতম হলেন কাতাদাহ ইব্ন আন-নুমান আল-আনসারী, আল-আউসী আয-যাফরী রো)। তিনি ছিলেন মায়ের দিক্ দিয়ে আবু সাঈদ আল-খুদরী (রা)-এর ভাই। তিনি আবূ সাঈদ (রো) থেকে বয়সে বড় ছিলেন। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি উহুদ যুদ্ধোও অংশগ্রহণ করেন $.এ-যুদ্ধে তার একটি চোখ নষ্ট হয়ে যায, এমনকি তা স্বীয়স্থান থেকে বের হয়ে গালের উপর এসে পড়ে। তখন রাসূলুল্লাহ্ নিজ হাতে চোখটি যথাস্থানে রেখে দেন এবং চোখটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তিনি তীরন্দাজদের মধ্যে অন্যতম । হযরত উমর (রো) যখন . সিরিয়ায় অভিযান পরিচালনা করেন তখন তিনি এঁ অভিযানের অগ্রগামী সৈন্যদের একজন সদস্য ছিলেন । প্রসিদ্ধ মতে তিনি এ বছরেই ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেন এবং হযরত উমর (রা) তার কবরে অবতরণ করেন। কেউ কেউ বলেন, এর আগের বছর তিনি ইনতিকাল করেন। উমর (রা)-এর খিলাফতকালে 'যারা ইনতিকাল করেছেন তাদের কয়েক জনের নাম নিম্নে উল্লেখ করা হলো। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।