Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৫ তাদের থেকেও তার সন্তান ছিল। তারা হলেন ফুকাইহা ও লাহীয়া। এ লাহীয়া সম্বন্ধে মতভেদ রয়েছে । কেউ কেউ বলেন, “তিনি ছিলেন দাসী উম্মে ওয়ালাদ)।” আবার কেউ কেউ বলেন, “তিনি ছিলেন মূলত ইয়ামানের অধিবাসী । তাকে আমীরুল মু'মিনীন উমর ইব্নুল খাত্তাব (রা) বিয়ে করেন। আল্লাহ্‌ তা'আলা অধিক পরিজ্ঞাত। হযরত উমর রো)-এর প্রতি উৎসর্গকৃত কিছু শোকগাথার বিবরণ আলী ইব্‌ন মুহাম্মদ আল মাদায়িনী (র) ..... আল মুগীরা ইবৃন শু'বাহ (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “যখন হযরত উমর (রা) শাহাদত লাভ করেন আবূ খাইসামার কন্যা হযরত উমর (রা)-এর জন্যে ক্রন্দন করেন ও বলেন, 'তোমার জন্যে আর্তনাদ করছি, হে উমর (রা)! যিনি কপটতাকে দূর করে সোজা রাস্তা ও সঠিক পন্থা প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ্‌, রাসূল ও বান্দার সাথে কৃত চুক্তি বা ওয়াদা পরিপূর্ণ করেছেন । ফিতনা ও ফাসাদের মূলোৎপাটন করেছেন। সঠিক নিয়মনীতি উত্তাবন ও পুনরুদ্ধার করেছেন । আল্লাহ্ভীতির পবিভ্র বস্ত্র নিয়ে দুনিয়া ত্যাগ করেছেন এবং যাবতীয় দোষক্রটি হতে মুক্তি অর্জন করেছেন। _ বর্ণনাকারী বলেন, “আলী ইব্ন আবূ তালিব রো) বলেন, “আল্লাহ্‌র শৃপথ, তুমি সত্য বলেছ। দুনিয়ার কল্যাণ নিয়ে তিনি বিদায় হয়েছেন এবং দুনিয়ার অকল্যাণ থেকে মুক্তি লাভ করেছেন। আল্পুহ্ুর শপথ, উপরোক্ত কথাগুলো শুধু কথার কথা নয়। তার গুণে মুগ্ধ হয়ে এগুলো বলতে সে বাধ্য হয়েছিল। হযরত উমর (রা)-এর স্ত্রী আতিকাহ বিনত যায়িদ ইবন আমর ইব্‌ন নুফাইল তীর স্বামী সম্পর্কে বলেন, “ফীরোয আমাকে মানসিক যন্ত্রণায় পতিত করেছে। তার ষড়যন্ত্র উপনীত হয়েছে এমন উজ্জ্বল নক্ষত্রের উপর যিনি আল্লাহ্র কিতাবের অনুসারী, আল্লাহ্র সমীপে অনুনয় বিনয়কারী, অনাথ ও অধমদের প্রতি যিনি অপরিসীম দয়ালু, দুশমনের ক্ষেত্রে কঠোর, প্রাকৃতিক দুর্যোগে পতিত জনমানব গোষ্ঠীর বিশ্বস্ত ভ্রাতা ও বন্ধু, উচ্চ বংশ মর্যাদা ও মান-মর্যাদার : অধিকারী । তিনি যখন কোন কিছু বলতেন তার কাজ কখনও তীর কথার বিপরীত হতো না। কল্যাণকর কার্যাদি সম্পাদনের ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগামী । আর তিনি ত্ুদ্ধ দৃষ্টি নিক্ষেপকারী ছিলেনত্রা। বিরক্তি বোধ করে না। পারসিক গোলামের মাধ্যমে আগত মৃত্যু আমাদেরকে যুদ্ধ ও হজ্জের মৌসুমে মানসিক যন্ত্রণা দিয়েছে। ইমাম ছিলেন মানুষের জন্যে আশ্রয়স্থল । কালের চক্রে পতিত দুঃখীর জন্য তিনি-ছিলেন সাহায্যকারী যুদ্ধ-ও প্রাকৃতিক দুর্যোগে পতিত. লোকদের-জন্য তিনি ছিলেন বৃষ্টিধারার ন্যায়। দুর্যোগ ও বিপদে পতিত লোকদেরকে বলে দাও যে, তোমরা মরে যাও। কেননা, মৃত্যু তোমাদের আশ্রয়স্থল। মহামান্য ইমামকে মৃত্যুবৎ তৃষ্ঠার পিয়ালা পান করিয়েছে। _. একজন মুসলিম মহিলা হযরত উমর (রা)-এর মৃত্যুতে ক্রন্দনকালে বলেছিলেন, “পাড়ার ক্রন্দন করতে থাকবে । তারা দীনারের ন্যায় পৃতঃপবিভ্র চেহারাকে আঁচড় দিতে থাকবে । আর সুখ-শান্তির পর তারা দুঃখের পোশাক পরিধান করে থাকবে । ড/৬/৬/.91177001119..0017)

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।