Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ওয়াকিদী (র) আবূ বকর ইব্ন ইসমাইল ইবৃন মুহাম্মদ ইবৃন সাদ রে). হতে তার পিতার মাধ্যমে বর্ণনা করেন যে, ২৩ হিজরীর যুলহাজ্জাহ্‌ মাসের ৪ দিন বাকি থাকতে. বুধবার দিন হযরত উমর (রা) আঘাতপ্রাপ্ত হন এবং রবিবার দিন ২৪ হিজরীর মুহররমের ১লা তারিখ তাঁকে দাফন করা হয়। কাজেই তার খিলাফতের সময়কাল ছিল ১০ বছর ৫ মাস ২১ দিন। হযরত উসমান (রা)-এর হাতে সোমবার দিন বাইয়াত গ্রহণ করা হয় । আর তা ছিল মুহররমের তিন তারিখ । বর্ণনাকারী বলেন, এ তথ্যটি আমি উসমান আল-আখনাসের কাছে উপস্থাপন করলাম । তখন তিনি বললেন, “আমার ধারণা তুমি ভুল করেছ। সঠিক তথ্য হলো এই যে, যুলহাজ্জাহ্‌ মাসের চার রাত বাকী থাকা অবস্থায় হযরত উমর (রা) ইনতিকাল করেন । আরযুল হাজ্জাহ্‌ মাসের এক রাত বাকি থাকতে হযরত উসমান (রা)-এর হাতে বাইয়াত গ্রহণ করা হয়। কাজেই, ২৪ হিজরীর মুহররম মাসের ১লা তারিখ হতে হযরত উসমান রো)-এর খিলাফত শুরু হয়। আল্লামা মা'শার (র) বলেন, “২৩ হিজরীর সমাপ্তিকালে যুলহাজ্জ মাসের চারদিন বাকি থাকতে হযরত উমর (রা) শহীদ হন । আর তার খিলাফতের সময়কাল ছিল ১০ বছর ৬ মাস ৪ দিন। তারপর হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা)-এর হাতে বাইয়াত গ্রহণ করা হয়। আল্লামা ইবৃন জারীর (র) হিশাম ইব্‌ন মুহাম্মদ রে) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “২৩ হিজরীর যুলহাজ্জাহ্‌ মাসের তিনদিন বাকি থাকতে হযরত উমর (রা) শহীদ হন। তাই তার খিলাফাতের সময়কাল ছিল ১০ বছর ৬ মাস ৪ দিন। আল্লামা সাইফ (র) খালিদ ইব্‌ন ওফরাহ ও মুজালিদ (র) হতে বর্ণনা করেন। তারা দুজনেই বলেন, মুহররমের তিন তারিখ হযরত উসমান (রা)-কে খলীফা নির্বাচন করা হয় । তারপর তিনি ঘর থেকে বের হলেন ও লোকজনকে নিয়ে সালাতে আসর আদায় করেন । আলী ইব্‌ন মুহাম্মদ আল-মাদারিনী আয-যুহরী হতে বর্ণনা করেন। তিনি বলেন, বুধবারে হযরত উমর রো)-কে আঘাত করা হয় এবং তা ছিল যুলহাজ্জাহ্‌ মাসের সাতদিন বাকি। তবে প্রথম অভিমতটি ছিল প্রসিদ্ধ । হযরত উমর (রা)-এর আকৃতি ও বৈশিষ্ট্য তিনি আকারে খুব লম্বা, মাথায় টাক, স্বভাব কঠোর প্রকৃতির ৷ আর্থিক সচ্ছল । চোখ দুটির বর্ণ খুবই কালো । গায়ের রং ধূসর । কেউ কেউ বলেন, “তিনি অত্যন্ত লালচে সাদা । সাদা ঝকঝকে দাতের অধিকারী । মেহেদী ছারা দাড়ি চুল রংগীন করতেন । তার বয়স সম্পর্কে দশটি মতামত প্রচলিত রয়েছে ঃ ইবৃন্‌ জারীর (র) ..... ইব্ন উমর (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, উমর ইব্ন খাত্তাব রো) যখন শহীদ হন তখন তার বয়স ৫৫ বছর। আল্লামা দারাওয়ারদী ও ইবন উমর (রা) হতে অনুরূপ বর্ণনা করেন। আল্লামা আবদুর রায্যাক (র)ও ইমাম যুহরী (র) থেকে অনুরূপ বর্ণনা করেন। আল্লামা আহমদ (র) ও সালিম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন উমর রে) হতে অনুরূপ বর্ণনা করেন। | ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।