Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫১ সে ১৩ জনকে আঘাত করল । তন্মধ্যে ৬ জন মারা গেল । আবদুল্লাহ্‌ ইব্ন আউফ (রা) তার উপর বুনুস (আরব ও মুরদের পরিধেয় মস্তকাবরণ যুক্ত ঢিলেঢালা পরিচ্ছদ) নিক্ষেপ করেন, তাতে সে আটকা পড়ে যায় এবং সে নিজেকে হত্যা করে। উমর রো)-কে তার বাড়িতে নেওয়া হয়। তার জখমী থেকে রক্ত ঝরছিল। আর এ ঘটনাটি ছিন সূর্যোদয়ের পূর্বের । একবার তিনি চেতনা পান আবার অচেতন হয়ে যান। | উপস্থিত লোকেরা তাকে সালাতের কথা স্মরণ করিয়েছেন তখন তিনি চেতনা ফিরে পান এবং বলেন, হ্যা, য়ে. এ সালাতকে ছেড়ে দেবে তার ইসলামে কোন অংশ নেই. তারপর সময়ের মধ্যে তিনি সালাত আদায় করেন এবং জিজ্ঞেস করলেন, কে তাকে হত্যা করেছে। উপস্থিত জনতা বললেন, সে ছিল আবু লুলু, মুগীরা ইবৃন শুবাহ (রা)-এর গোলাম ৷ একথা শুনে তিনি বললেন, “আল্লাহ্‌র সমস্ত প্রশংসা যিনি আমার মৃত্যু এমন লোকের মাধ্যমে করান নি যে ঈমানের দাবি করে অথচ আল্লাহ্র দরবারে একটি সিজদাও করে না।” তারপর তিনি বলেন, “আল্লাহ্‌ তাকে কুণ্সিত করুন। আমরা তাকে সৎকাজের পরামর্শ দিয়েছিলাম । মুগীরা (রা) তার উপর প্রত্যহ দুই দিরহাম কর ধার্ধ করেছিলেন। তারপর তিনি উমর (রো)-এর কাছে আবেদন করেছিলেন যেন তিনি তার উপর আরোপিত কর বৃদ্ধি করে দেন। কেননা, সে ছিল কাঠমিস্ত্ি, খোদাইকার ও কামার । কাজেই হযরত উমর (রা) প্রতিমাসে একশ' দিরহাম পর্যন্ত তার প্রতি আরোপিত কর বৃদ্ধি করলেন। তিনি তাকে আরো বলেন, “আমি জানতে পেরেছি ভূমি নাকি এমন চাকা তৈরি করতে পার যা বায়ু দ্বারা চলে ।” আবু লুলু বলল, আল্লাহ্র শুপথং আমি তোমার জন্যে এমন এক চাকা তৈরি করব যা নিয়ে লোকজন প্রাচ্য ও পাশ্চাত্যে আলোচনামুখর থাকবে ।' তখন সময় ছিল মঙ্গলবার বিকাল বেলা । আর সে তাকে আঘাত করেছিল বুধবার ভোরে, যুল-হাজ্জাহ্‌ মাসের ২৬ তারিখ । হযরত উমর (রা) ওসীয়ত করলেন যেন ম্তার মৃত্যুর পর খিলাফতের নির্বাচনের বিষয়টি ছয় সদস্য বিশিষ্ট একটি পরামর্শ সভার উপর্র ন্যস্ত করা হয়৷ এ ছয়জনের প্রতি রাসূলুল্লাহ্‌ গ্ইতার জীবদ্দশায় সন্তুষ্ট ছিলেন । তারা হলেন £ হযরত উসমান (রো), হযরত আলী (রা), হযরত তালহা (রা), হযরত যুবাইব্র (রা), হযরত আবদুর রহমান ইবৃন আউফ (রা) ও হযরত সা'দ ইবুন আবু ওয়াককাস (রাট। তিনি হযরত সাঈদ ইব্ন যায়িদ ইব্ন আমর ইব্‌ন নুফাইল আল-আদভী (রা)-কে তাদের মধ্যে উল্লেখ করেন নি। কেননা, তিনি ছিলেন তার গোত্রের সদস্য । আর খিলাফতের'নির্বাচনের ব্যাপারে গোত্রীয় প্রভাবের তিনি আশংক1 করেছিলেন। জনগণের মধ্যে হতে যারা ভার পরে তীর স্থলাভিষিক্ত হবেন তাদেরকে তাদের মর্যাদার স্তর অনুযায়ী জনকল্যাণ সম্পাদনের ওসীয়ত করে যান। জখমী হবার তিনদিন পরে তিনি মৃত্যুমুখে পতিদ্ধ হন এবং রবিবার দিন ২৪ হিজরীর মুহররমের ১লা তারিখ রাসূলুল্লাহ্‌ -এর হুজরায় হযরত আবূ বকর সিদ্দীক (ক্রা)-এর পার্ে হযরত আয়িশা সিচ্দীকা (রা)-এর অনুমতিক্রমে তাকে দাফন করা হয় । আর এদিন আমীরুল মু'মিনীন হযরত উসমান ইবক্ম আফৃফান (রা)-এর খিলাফত আরম্ত হয় । ড/৬/৬/.91177001119..0017)

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।