Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২৫০ | | আল-বিদায়া ওয়ান নিহায়া এটা আমার মেয়ে । খলীফা বললেন, “এর কি,হয়েছে ?' তিনি বললেন, “আপনার ইখতিয়ারে যা আছে তা আমাদের থেকে উঠিয়ে নেওয়া ও বন্ধ করে দেওয়ায় আমাদের এ দশা হয়েছে। কন্যার পিতা আবদুল্লাহ্‌ রো)-কে উদ্দেশ্য করে খলীফা বললেন, “হে আবদুল্লাহ্‌! তোমাদের ও আমার মাঝে রয়েছে আল্লাহ্র কিতাব। আল্লাহ্র শপথ ! আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্যে যা নির্ধারণ করে দিয়েছেন তা-ই আমি তোমাদেরকে প্রদান করছি। তোমরা কি চাও যে, যা তোমাদের জন্যে নয় তা আমি তোমাদেরকে দান করি ?” তাহলে তো আমি খিয়ানতকারী হিসেবে পরিগণিত হব । উপরোক্ত ঘটনাটি আল্লামা যুহরী হতে বর্ণিত। আল্লামা ওয়াকিদী রে) ..... আবৃ আমর (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “একদিন আমি আয়িশা রো)-এর কাছে জিজ্ঞেস করলাম । হযরত উমর ফারুক (রা)-কে আমীরুল মুমিনীন উপাধি কে দিয়েছেন ? হযরত আয়িশ্বা সিদ্দীকা (রা) বললেন, “রাসূলুল্লাহ্‌ 2 |” তিনি বললেন, হ্যা উমর (রো) মু"মিনগণের আমীরই বটে । এ উপাধিতে প্রথম তাকে যিনি অভিনন্দন জ্ঞাপন করেছেন তিনি হলেন মুগীরা ইব্‌ন শু'বাহ রো)। আবার কেউ কেউ বলেন অন্য কেউ । মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। ইব্‌ন জারীর (র) ..... ১৩০ বছর বয়ঙ্কা উম্মে আমর বিনত হাসান আল-কুফী হতে তার পিতার মাধ্যমে বর্ণনা করেন। তিনি বলেন, “হযরত উমর (রা) যখন খলীফা নির্বাচিত হন সাহবায়ে কিরাম তাকে ইয়া খালীফাতা রাসূলুল্লাহ অর্থাৎ “হে আল্লাহ্‌র রাসূলের খলীফা” বলে সম্বোধন করেন । তখন উমর (রো) বলেন, “এটাতো অনেক বড় কথা বরং তোমরা মুমিন আর আমি তোমাদের আমীর ।” তখন থেকে তার নাম রাখা হয় আমীরুল মু'মিনীন । ২৩ হিজরীতে উমর (রা) যখন হজ্জ আদায় করলেন ও আবতাহ নামক স্থানে অবতরণ করেন, তখন তিনি মহান আল্লাহ্‌র কাছে দু'আ করেন ও ফরিয়াদ করে বলেন যে, তার বয়স বেশি হয়ে গিয়েছে । তিনি দুর্বল হয়ে পড়েছেন। প্রজাবর্গের সংখ্যা বেড়ে গেছে। তাই কর্তব্য অবহেলার ভয় করছেন | তিনি মহান আল্লাহ্‌র কাছে দরখাস্ত করেন যেন তার কাছে তাকে নিয়ে নেন। আর নবী গুহ -এর শহরে শাহাদত প্রদানে তিনি যেন তাকে ধন্য করেন। সহীহ হাদীসে প্রমাণিত হয়েছে যে, তিনি দু'আর মধ্যে বলতেন, “হে আল্লাহ্‌! আমি তোমার পথে ' শাহাদত কামনা করি । তোমার রাসূলের শহরে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ্‌ তাআলা তার এ দু'আ কবুল করেন এবং মদীনা মুনাওয়ারাতে শাহাদতের মাধ্যমে তার দুটি আবেদনই একত্রে সংযোজিত হয়। এরূপ সৌভাগ্য একটি অতি বিরল বস্তু । আল্লাহ্‌ তা'আলা যা চান তা অতিশয় সুক্ষ্ভাবে সম্পন্ন করে নেন। রোম নিবাসী অগ্নিপূজক বংশোদ্ভুত আবু লুলু ফীরোয নামক একটি গোলাম তাকে দুইদিকে ধারাল খর্জর দ্বারা হঠাৎ আঘাত করে। তিনি তখন মসজিদের মিহরাবে ফজরের সালাত আদায় করছিলেন। দিনটি ছিল বুধবার । বছরের যুলহাজ্জাহ্‌ মাসের বাকি ছিল মাত্র চারদিন । তাকে সে তিনটি আঘাত করেছিল । কেউ কেউ বলেন, “ছয়টি আঘাত করেছিল, তন্মধ্যে একটি ছিল নাভীর নিচে । তাতে উদরের আবরক ঝিল্লি কেটে যায় ও তিনি দণ্ডায়মান অবস্থা থেকে নিচে ঢলে পড়লেন।” আবদুর রহমান ইব্ন আউফ (রা) ইমামতির জন্যে তার স্থলে দীড়ালেন। কাফিরটি তার খঞ্জরসহ প্রত্যাবর্তন করল ও যাকে সামনে পেল তাকেই আঘাত করল । এভাবে ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।