0011191115 | আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫ পড়বে ওদের উপর । কসম সেই মহান সম্তার যিনি সত্যবাদিতা পছন্দ করেন এবং তাতে পুরস্কৃত করেন। যিনি মিথ্যাবাদিতাকে ঘৃণা করেন৷ যিনি সৎকর্মের প্রতিদান সৎকর্ম দিয়েই প্রদান করেন । আমি শুনেছি মুসলমানগণ এই দেশ জয় করবে। প্রত্যেক কাফিরের উপর বিজয়ী হবে। প্রতিটি প্রাসাদ দখল করবে । সুতরাং শত্রপক্ষের বিশীল সমাবেশ ও সংখ্যাধিক্যে তোমরা ভীত হয়ো না, ভয় পেয়ো না। এটা নিশ্চিত যে, তোমরা যদি য়থোচিত হামলা চালাতে পার তবে ওরা উড়ে যাবে, পালিয়ে যাবে ডাহুকের বাচ্চার ন্যায় । আবু সুফিয়ান বললেন, হে মবুসলিমগণ! আপনারা আরব জাতি । এখন, আপনারা অবস্থান করছেন অনারব অঞ্চলে । তবে পরিবার-পরিজন থেকে এখন আপনারা বিচ্ছিন্ন । মুসলিম শহর নগর থেকে এবং আমীরুল মু'মিনীন-খলীফা থেকে এখন আপনারা দূরে, বহু দূরে । এখন আপনারা শক্রদের .মুখোমুখি | শক্র সংখ্যা বহু বেশি। আপনাদের প্রতি ওরা ক্ষ্যাপা, মহাক্ষ্যাপা। ইতোপূর্বে আপনারা ওদের দেশে এসে ওদের পরিবার-পরিজনের নিকট এসে ওদের মালের ক্ষতি করেছেন, ওদের উপর আক্রমণ করেছেন । মনে রাখবেন, সততা ও নিষ্ঠার সাথে ওদের মুকাবিলা না করলে এবং বিপদসন্কুল স্থানে ধৈর্য না ধরলে আল্লাহ্ আপনাদেরকে ওদের হাত থেকে মুক্তি দিবেন না। এবং তিনি আপনাদের প্রতি সন্তুষ্টও হবেন না। মনে রাখবেন এটিই চিরাচরিত নিয়ম । আপনাদের জন্মভূমি আপনাদের নিকট থেকে অনেক দৃরে।, আমীরুল মু"মিনীন-খলীফা এবং মুসলিম জনগণ আর আ্বাপনাদের মাঝে রয়েছে বহু মাঠ-প্রান্তর পাহাড়-পর্বতের ব্যবধান । এখানে ধৈর্য ও আল্লাহ্র দেয়া প্রতিশ্রুতি পূরণের আশা ব্যতীত কোন আশ্রয় ও রক্ষাস্থল নেই। আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী । আপনারা নিজ নিজ তরবারির সাহায্যে আত্মরক্ষা করুন। একে অন্যকে সাহায্য করুন। এটি যেন আপনার জন্যে দুর্গ ও নিরাপত্তা-স্থান হয়। এরপর আবু সুফিয়ান (রা) গেলেন মহিলাদের নিকট ৷ ওদেরকে ওয়ায ও নসীহত করলেন । তারপর ফিরে এসে ডেকে ডেকে বললেন, হে মুসলিম জনতা! উপস্থিত হয়ে গিয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে, রাসূলুল্লাহ্ ও জান্নাত আপনাদের সম্মুখে । শয়তান ও জাহান্নাম আপনাদের পেছনের দিকে । তারপর আবূ সুফিয়ান স্বস্থানে ফিরে গেলেন। সেদিন আবূ হুরায়রা (রা)-ও লোকদেরকে উপদেশ দিয়েছেন। তিনি বলছিলেন, মুসলিমগণ! দ্রুত অগ্রসর হোন আয়তলোচনা হুরদের প্রতি এবং আপন প্রতিপালকের সানিধ্য অর্জনের প্রতি, নিআমতে ভরপুর জান্নাতের প্রতি । এখানে আপনারা আপনাদের প্রতিপালকের যত প্রিয় স্থানে অবস্থান করছেন অন্য কোন স্থানে তা হয় না। জেনে রাখুন, ধৈর্যশীলদের জন্যে সায়ফ ইব্ন উমর তার শায়খদের সনদ উল্লেখ করে বলেছেন যে, এঁতিহাসিকদের অভিমত যে,ওই মুসলিম সেনাবাহিনীতে এক হাজার সাহাবী ছিলেন এবং তাদের একশ ছিলেন যারা বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন আবূ সুফিয়ান সৈন্যদের সকল ডিভিশনে গিয়ে গিয়ে বলছিলেন, আল্লাহ্, আল্লাহ্ হে সৈনিকগণ! তোমরা আরবদের প্রতিনিধি এবং ইসলামের সাহায্যকারী । ওরা বিস্টানদের প্রতিনিধি এবং শিরকবাদের সাহায্যকারী । হে আল্লাহ্ ! আপনার দিনগুলোর মধ্যে আজকের এই দিন খুবই গুরুত্তৃপূর্ণ । হে আল্লাহ্ ! আপনার বান্দাদের উপর আপনার সাহায্য নাযিল করুন । . আল-বিদায়া, - ৪ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।