0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৯ আসলাম (র) আরো বলেন ঃ “হযরত উমর (রা)-এর সাথে এক রাত আমি ওয়াকিমের পাথরীয় ভূখণ্ডের দিকে রওয়ানা হলাম । আমরা যখন একটি, উচু জায়গায় পৌছলাম, সেখানে অগ্নি জলতে দেখলাম। খলীফা বললেন, “হে আসলাম! এখানে একটি কাফেলা রয়েছে। কাফেলার সদস্যদেরকে নিয়ে রাত সংক্ষিপ্ত হয়ে গিয়েছে অর্থাৎ রাত তাদের জন্যে প্রতিকূল অবস্থা সৃষ্টি করেছে। কাজেই, তুমি তাদের কাছে আমাকে নিয়ে চল।” আমরা তাদের কাছে গমন করলাম । দেখলাম একজন মহিলা, তার সাথে রয়েছে কতগুলো শিশু সন্তান, চুলায় একটি ডেগও বসানো রয়েছে। মহিলার শিশুগুলো খাদ্যের জন্যে কাদছিল। খলীফা বললেন, “আস্-সালামু আলাইকুম হে আলোর সাথীগণ ।”"মহিলা বললেন, ওয়া আল্লাইকুমুস্সালাম । খলীফা বললেন, তাদেরকে আমার নিকটে নিয়ে আসুন ।” মহিলা বলল, “আপনি দয়া করে ভিতরে এগিয়ে আসুন ।” তিনি এগিয়ে আসলেন এবং বললেন, “তোমাদের অবস্থা কি?” মহিলা কেন কাদছে? মহিলা বলল, “তারা ক্ষুধার জ্বালায় কীদছে।” খলীফা বললেন, “চুলার উপর কি? মহিলা বলল, “পানি গরম হচ্ছে, আর এর দ্বারা আমি তাদেরকে ব্যস্ত রাখছি যাতে তারা ঘুমিয়ে পড়ে । খলীফা হযরত উমর (রা) ও আমাদের মাঝে মহান আল্লাহ্ ইনসাফ করবেন। মহিলার কথা শুনে উমর রো) ক্রন্দন করলেন এবং আটা রাখার ঘরে প্রত্যাবর্তন করলেন। এক বস্তা আটা-ও এক পাত্র ঘি বের করলেন এবং বললেন, “হে আসলাম! এগুলো আমার পিঠে উঠিয়ে দাও ।” আমি বললাম, “আমিই আপনার পক্ষ থেকে বহন করছি।” তিনি বললেন, “তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে?” এরপর তিনি তা নিজে পিঠে উঠালেন। আমি মহিলাটির কাছে গেলাম । খলীফা পিঠ থেকে বোঝা নামালেন। কিছু আটা বের করে ডেগে রাখলেন এবং তাতে কিছু ঘি মিশালেন। চুলায় আগুন ধরালেন এবং আগুন ধরাবারকালে .ফু দেয়ার সময় কিছুক্ষণের জন্যে ধোয়া ও দাড়ি একাকার হয়ে যায়। তারপর তিনি ডেগটি চুলা থেকে নামালেন এবং মহিলাকে বললেন, “আমার কাছে একটি বাসন নিয়ে আস । একটি বাসন আনা হলো? তিনি খাবার দিয়ে বাসনটি পূর্ণ করলেন ও খাওয়ার জন্যে শিশুদের স"মনে রাখলেন এবং বললেন, “তোমরা সকলে খাও। শিশুরা খেল এবং আত্মতৃপ্তি বোধ করল । মহিলা খলীফার জন্যে দু'আ করতে লাগল কিন্তু সে তীকে চিনে না। শিশুরা ঘুমানো পর্যন্ত খলীফা সেখানে অবস্থান করলেন । তারপর তাদের যাবতীয় খরচের ব্যবস্থা করে তিনি সেখান থেকে 80827858788 “হে আসলাম! ক্ষুধা তাদেরকে অন্দ্বা রেখেছে এবং কাদতে বাধ্য করেছে ।” কথিত আছে যে, এ গর রাড দেখলেন যে, তিনি মদীনার বাইরে দৌড়াচ্ছেন। আলী (রা) তাকে বললেন, “হে আমীরুল মুমিনীন! কোথায় যাচ্ছেন?” তিনি বললেন, “সাদকার উটগুলো হতে একটি উট পালিয়ে গেছে। আর আমি এটাকে খোজ করছি।” তিনি বললেন, “আপনার পরের খলীফাদের জন্যে অসুবিধা সৃষ্টি করলেন।” কথিত আছে যে, একদিন খলীফা হযরত উমর (রা) একটি বালিকাকে ক্ষুধায় কাপতে দেখলেন । তিনি জিজ্ঞেস করলেন, “এটা কে £ আবদুল্লাহ্ ইব্ন উমর রো)-এর কন্যা বললেন, আল-বিদায়া. - ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।