0011191115 ২৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া পেলেন। তিনি এদিকে দৃষ্টিপাত করলেন এবং শিশুটির মাতাকে বললেন, “আল্লাহকে ভয় কর এবং তোমার শিশুটির প্রতি সদয় ব্যবহার কর।” হযরত উমর (রা) তার স্থানে ফিরে আসলেন । পুনরায় কিছুক্ষণ পর হযরত উমর (রা) শিশুটির কান্না শুনলেন এবং শিশুটির মাতার কাছে গমন করলেন ও পূর্বের ন্যায় কথা বললেন। তারপর নিজের স্থানে ফিরে আসলেন । কিছুক্ষণ পর পুনরায় হযরত উমর (রা) শিশুটির কান্না শুনলেন এবং শিশুটির মাতার কাছে তিনি গমন করলেন ও বললেন, “তোমার দুর্ভাগ্য, নিঃসন্দেহে তুমি একজন নির্দয় মাতা । সারারাত আমি দেখেছি যে, তোমার শিশুটি কান্নাকাটি করছে, শান্তি পাচ্ছে না, তার কারণ কি? মহিলাটি বললেন, হে আল্লাহ্র বান্দা! আমি শিশুটিকে দুধ খাওয়া থেকে বিরত রাখার (মাই ছাড়ানোর) চেষ্টা করছি আর সে দুধ খেতে চায় । এজন্য সে সারারাত অশান্তিতে রয়েছে। খলীফা বললেন, “তুমি কেন এরূপ করছ?” মহিলাটি বললেন, কেননা হযরত উমর (রা) শুধু মাই ছাড়ানো শিশুদের জন্যে খাদ্য বরাদ্দ রেখেছেন । তিনি বললেন, “তোমার শিশুটির বয়স কত ?” মহিলা বললেন, এইত ধরুন কয়েক মাস ।” খলীফা বললেন, “তোমার দুর্ভাগ্য, তুমি শিশুটিকে এত তাড়াতাড়ি মাই ছাড়ানোর চেষ্টা করো না।” খলীফা যখন সালাতে ফজর আদায় করছিলেন তখন তিনি কান্নায় কিরাত স্পষ্ট করে পড়তে পারছিলেন না। তিনি বলতে লাগলেন, “উমরের দুর্ভাগ্য সে যে কত মুসলিম শিশুর অনিষ্ট করছে। তারপর তিনি এক আহ্বানকারীকে ঘোষণা দিতে নির্দেশ দিলেন, “তোমরা অতি শীঘ্ব শিশুদের মাই ছাড়ানোর চেষ্টা করবে না। কেননা, আমরা প্রত্যেক মুসলিম শিশুর জন্যে খাদ্য বরাদ্দ করেছি। বিভিন্ন অধ্হলেও তিনি এ মর্মে প্রত্যাদেশ জারি করলেন। ূ আসলাম (র) বলেন, “এক রাতে আমি হযরত উমর (রা)-এর সাথে মদীনার বাইরে বের হলাম। কিছুক্ষণ পর আমরা একটি তীবু দেখতে পেলাম । আমরা তাবুর ভিতর গেলাম ! দেখলাম একটি প্রসবোদ্যতা কীদছে। হযরত উমর (রা) তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন । মহিলা বললেন, “আমি একজন আরব মহিলা, আমার কাছে কিছুই নেই ।-হ্যরত উমর (রা) তখন ক্রন্দন করলেন এবং তাড়াতাড়ি তর ঘরে প্রত্যাবর্তন করলেন। নিজ স্ত্রী উন্মে কুলসুম বিনত হযরত আলী (রা)-কে বললেন, "আল্লাহ্ প্রদত্ত সুযোগের প্রেক্ষিতে তুমি কি সওয়াব অর্জন করতে আগ্রহী ?”" এ বলে তিনি তীকে বিস্তারিত খবর জানালেন । উত্তরে তিনি বললেন, 'হ্যা"। খলীফা এক বস্তা আটা ও এক পাত্র ঘি পিঠে উঠালেন এবং উদ্মে কুলসুম রো)ও সন্তান প্রসবের প্রয়োজনীয় সরঞ্জামাদি সাথে বহন করলেন । দু'জনেই তথায় আগমন করলেন- উম্মে কুলসুম (রো) মহিলার কাছে গমন করলেন এবং খলীফা তার স্বামীর সাথে বসে কথা বলতে লাগলেন । কিন্তু লোকটি খলীফাকে চিনত না। মহিলা একটি পুত্র সন্তান জন্ম দিলেন । তখন উম্মে কুলসুম (রা) বললেন, “হে আমীরুল মু'মিনীন! আপনার সাথে কথোপকথনকারীকে তার পুত্র সন্তান ভূমিষ্টের সুসংবাদ দিন-” যখন লোকটি উম্মে কুলসুম (রা)-এর কথা শুনলেন, অবাক হয়ে গেলেন এবং উমর (রো)-এর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন । হযরত উমর (রা) বললেন, “এতে তোমার কোন ক্ষতি হবে না।” তারপর তিনি তাদেরকে প্রয়োজনীয় খরচাদি ও সরঞ্জামাদি প্রদান করে বিদায় হন । ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।