Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া কথিত আছে যে, যখন কোন ব্যক্তি উমর (রা)-এর সাথে কথা বলত আর কথা বলার মধ্যে যদি হঠাৎ দু-একটি শব্দ মিথ্যা বলে ফেলত উমর (রা) তাকে বলতেন, “এটা বন্ধ কর,” “এটা বন্ধ কর” তখন লোকটি বলত আল্লাহ্র শপথ, আপনি যেটার কথা বলছেন এটাকে বাদ দিয়ে আপনার সাথে আমি সঠিক বাক্যালাপ করেছি। মুয়াবীয়া ইব্ন আবু সুফিয়ান (রা) বলেন, “আবূ বকর (রো) দুনিয়াকে চান নাই এবং দুনিয়াও তীকে চায় নাই । কিন্তু হযরত উমর (রা)-কে দুনিয়া চেয়েছিল আর তিনি দুনিয়াকে চান নাই । অথচ আমরা দুনিয়ার বুকে ও পিঠে গড়াগড়ি খাচ্ছি।” হযরত উমর রো)-কে একবার ভ€সনা করা হলো এবং তাকে বলা হলো যদি তুমি উত্তম খাবার খেতে তাহলে তোমার কি সত্যের উপর থাকাটা আরো মযবুত হতো না? তখন তিনি বললেন, নিঃসন্দেহে আমি আমার দুই বন্ধুকে রাস্তায় ছেড়ে এসেছি। তুমি যদি তাদেরকে রাস্তায় অবস্থান করা অবস্থায় পাও, তাহলে তাদেরকে তুমি ঘরে পৌছে পাবে না। তিনি যখন খলীফা ছিলেন তখন তিনি পশমের জুববা পরিধান করতেন, জুব্বাটির কোন কোন জায়গায় চামড়ার তালি লাগানো ছিল। তিনি হাতে বেত নিয়ে বাজারে ঘোরাফেরা কুরতেন । আর বেত দিয়ে মানুষকে শাসন করতেন । যখন কোন শস্য ক্ষেতের কাছ দিয়ে গমন করতেন তখন এগুলো মানুষের বাড়ি পেছিয়ে দিতেন যাতে মানুষ এগুলো দিয়ে উপকৃত হতে পারে । | আব্বাস (রা) বলেন £ হযরত উমর (রা)- এর জামার দুই কীধে ছিল চারটি চামড়ার তালি। আর ইজারের মধ্যে ছিল চামড়ার তালি। তিনি মি্বরে আরোহণ করে খুতবা দিতেন অথচ তার ইজার বা লুঙ্গীতে ছিল ১২টি তালি । আর হজ্জ করতে গিয়ে মাত্র ১৬ দীনার খরচ করেছিলেন । তারপরেও নিজের ছেলেকে বলেছিলেন যে, “আমরা অতিরিক্ত খরচ করেছি। তিনি কোন কিছু দ্বারা ছায়া গ্রহণ করতেন না । শুধু তার একটি চাদর গাছের উপর ছড়িয়ে দিতেন এবং তার নিচে ছায়া গ্রহণ করতেন। তার কোন তীবু বা শামিয়ানা ছিল না। যখন তিনি বায়তুল মুকাদ্দাস বিজয় উপলক্ষে সিরিয়া এসেছিলেন তখন তিনি একটি ধূসর রংয়ের উটের উপর আরোহণ করেছিলেন । তার টাক পড়া মাথা রোদ্রে ঝলমল করছিল । তার কোন শিরাবরণ ছিল না বা কোন পাগড়িও ছিল না। তার দুটো পা জীনের দুপাশে মিলে গিয়েছিল। সাওয়ারীতে কোন রেকাব ছিল না। জিনের ভিতরে ছিল একগোছা পশম । আর যখন উট থেকে অবতরণ করতেন তখন এটাই ছিল তার বিছানা । আর তার বেগটি ছিল খেজুরের ছোবড়ার আশে পূর্ণ । যখন তিনি ঘুমাতেন এটাই ছিল তীর বালিশ। তীর জামাটি ছিল অমস্ণ কাপড়ের তৈরী । দাগ পড়ে গেছে এবং পকেটও ছিড়ে গেছে। বায়তুল মুকাদ্দাসে যখন তিনি অবতরণ করেন তিনি বললেন, গায়ের/শহরে সর্দারকে আমার কাছে ভাক। তারপর তারা তাকে ডাকল । তিনি বললেন, আমার জামাটি ধৌত করে দাও। এটাকে একটু সেলাই কর। আর আমাকে একটি জামা ধার দাও । তিনি তখন একটি ক্ষৌম বস্ত্র আনয়ন করলেন। খলীফা প্রশ্ন করলেন, এটা কি কাপড় £ বলা হলো এটা ক্ষৌম বন্ত্র। তিনি বললেন, ক্ষৌম বন্ত্র কেন ? তখন তারা তীকে কাপড়টির গুণাগুণ সম্বন্ধে সং পরিবেশন করেন। তিনি তার স্বীয় জামা খুলে ফেলেন. তখন তারা এটাকে ধৌত করেন এবং এটাকে সেলাই করলেন। তারপর তিনি এটা আবার পরিধান করলেন । শহরের সর্দার বললেন, ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।