0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৫ জর্ডান, বাইসান, তাবরীয়াহ, জাবীয়া, ফিলিস্তীন, রামন্লা, আসকালান, গাযাহ, সাওয়াহিল, কুদৃস, পশ্চিম তারাবলুস, বারাকাহ । সিরিয়ার শহরগুলোর মধ্যে প্রসিদ্ধ হলো £ বা'লাবাক, হিম্স, কুনসারীন, হাল্ব, কাদেসীয়া, হীরাহ, নাহারসীর, সাবাত, কিসরার মাদায়েন, ফুরাত অঞ্চল, দজলা, আবেলাহ, নিহাওয়ান্দ, হামাদান, রাই, কোমাস, খুরাসান, ইসতিখার, ইস্পাহান, সৃস, মারভ, নৈশাপুর, জুরজান, আযারবাইজান ও অন্যান্য । তার সৈন্যরা কয়েক বার নহর অতিক্রম করে। তিনি ছিলেন মহান আল্লাহ্র দরবারে অনুনয় বিনয়কারী, সাদাসিধে জীবন যাপনে অভ্যস্ত, সাধারণ ও মোটা খাদ্যদ্রব্য ভক্ষণকারী | মহান আল্লাহ্র আইন প্রয়োগে তিনি ছিলেন কঠোর । চামড়া দিয়ে তালি দেওয়া কাপড় পরিধান করতেন । কীধে পানির মসক বহন করতেন অথচ তার ভীষণ ভয়ে মানুষ প্রকম্পিত ছিল। গাধার খালি পিঠে আরোহণ করতেন । মুখসাজ পরানো উটে চড়তেন। তিনি খুব কম হাসতেন। কারো সাথে হাসি তামাশা করতেন না। তার আংটিতে নকশা ছিল “১21 ০1১ ১৬৮১ ৮৪৫ হে উমর! মৃত্যুই যথেষ্ট নসীহতকারী হিসেবে । রাসূলুল্লাহ্হ্রহঃ বলেন £ মহান আল্লাহ্র দীন সম্পর্কে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি কঠোর হলেন উমর । ইব্ন আব্বাস রো) হতে বর্ণিত। রাসূলুন্রাহ্ প্রঃ বলেন £ আসমানের বাসিন্দাদের মধ্যে আমার দু'জন ওয়াযীর রয়েছে এবং যমীনের বাসিন্দাদের মধ্যেও আমার দু'জন ওয়াধীর রয়েছে । আসমানের বাসিন্দাদের মধ্যেও আমার ওয়ামীর হলেন, জিবরাঈল ও মীকাইল। আর যমীনের বাসিন্দাদের মধ্যে আমার ওয়ামীর হলেন আবু বকর (রা) ও উমর (রা)। আর তারা দু'জন হলেন কান ও চোখ সমতুল্য । | হযরত আয়িশা সিদ্দীকা (রা) হতে বর্ণিত! তিনি বলেন, রাসূলুল্লাহ্ প্রত ইরশাদ করেন, “নিশ্চয়ই শয়তান উমর (রা)-কে ভয় পায়।” তিনি আরো বলেন, “আমার উন্মতের মধ্যে অত্যন্ত দয়ালু হলেন আবু বকর (রা)। আর মহান আল্লাহ্র দীন প্রয়োগে সবচেয়ে বেশি কঠোর হলেন উমর (রা)। কেউ কেউ উমর (রা)-কে বলেন, “তুমিই বিচার ।” উত্তরে তিনি বলেন, “সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্যে যিনি আমার অন্তরকে তাদের জন্যে কৃপায় ভরে দিয়েছেন । আর তাদের অন্তরকে আমার জন্যে ভয়ে পরিপূর্ণ করে দিয়েছেন।” উমর (রা) বলেন, মহান আল্লাহ্র মাল হতে আমার জন্যে দু'টি চাদর ব্যতীত কিছুই বৈধ নয়। একটি চাদর শীতের জন্যে আর অন্যটি গরমের জন্যে । আমার পরিবারের খাদ্য হচ্ছে কুরাইশদের একজন সাধারণ লোকের পরিবারের ন্যায় । তারপর আমি একজন মুসলমান ।” উমর রো) যখন কাউকে কাজে নিয়োগ করতেন তখন তার সাথে চুক্তি লিখে নিতেন এবং মুহাজিরদের কয়েকজনকে সাক্ষী রাখতেন। তার সাথে শর্ত আরোপ করতেন $ঃ সে বারযূন ঘোড়ায় আরোহণ করবে না, উচ্চ মানের খাবার খাবে না, পাতলা কাপড় পরবে না এবং অভাবী কিংবা যার প্রয়োজন আছে তার জন্যে দ্বার বন্ধ করবে না। উপরোক্ত কাজগুলোর যে কোন একটির বরখেলাফ করলে তাকে শাস্তি পেতে হবে। ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।