0011191115 ২৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া তিনি ইনতিকাল করেন।” তারপর ইব্ন জারীর (র) উমর (রা)-এর শহীদ হওয়ার পূর্ণ ও বিস্তারিত বর্ণনা পেশ করেন। হযরত উমর (রা)-এর জীবন কথার শেষাংশে এ নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়েছে। হযরত উমর (রা)-এর পূর্ণ নাম উমর ইবৃন আল-খাত্তাব ইব্ন নুফাইল ইব্ন আবদুল উয্যা ইব্ন রাবাহ ইব্ন আবদুল্লাহ্ ইব্ন কারত ইবৃন রাযাহ ইবৃন আলী ইব্ন কা'ব ইব্ন লুই ইব্ন কুনিয়াত আবূ হাফ্স আল-আদভী । তার উপাধি আল-ফারূক। কেউ কেউ বলেন, “কিতাবীরা ভীকে এ উপাধি দিয়েছিল । তার মায়ের নাম ছিল হানতামাহ বিনত হিশাম । আবূ জেহেল ইব্ন হিশামের ভগ্নি।” হযরত উমর (রা) যখন ইসলাম গ্রহণ করেন, তার বয়স ছিল ২৭ বছর। তিনি বদর ও উহুদ যুদ্ধসহ রাসূলুল্লাহ্ রত -এর সাথে সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি অনেকগুলো সারীয়াহতে অংশগ্রহণ করেন । কিছু সংখ্যক সারীয়াহ তিনি নিজেও পরিচালনা করেন । তাকেই - প্রথম আমীরুল মুমিনীন বলা হয়েছিল । তিনিই প্রথম পত্র লিখার সময় তারিখ লিখার নিয়ম চালু করেছিলেন । তিনিই প্রথম লোকজনকে সালাতে তারাবীহ পড়ার জন্যে একত্রিত করেছিলেন । তিনিই প্রথম মদীনায় নৈশ প্রহরার নীতি চালু করেছিলেন । তিনিই সর্বপ্রথম সঙ্গে , বেত রাখতেন এবং বেত্রাঘাতে শাস্তি প্রদান করতেন । কেউ মদ পান করলে তিনি তাকে ৮০টি বেত্রাঘাতে শাস্তি প্রদান করতেন। তিনি নতুন নতুন বিজয়ের সূচনা করেন ও নতুন নতুন শহরের ভিত্তি প্রস্তর রাখেন। তিনি সেনাবাহিনীকে সংক্কার করে কর ধার্য করেন। হযরত উমর (রা)-এর আমলে মুসলিম সাম্রাজ্য যথেষ্ট বিস্তার লাভ করে । এ সকল বিজিত অঞ্চল হতে যে ভূমি রাজস্ব বা খাজনা আদায় করা হতো তা-ই খারাজ বা ভূমি কর নামে পরিচিত । অমুসলমান কৃষকদেরকে এ কর দিতে হতো । সুষ্ঠু সামরিক প্রশাসনের জন্য দামেশক, হিম্স, ফিলিস্তিন ও মসুল । তিনি রাজন্ব বণ্টন নীতি প্রণয়ন করেন । তিনি ভাতা তালিকা প্রণয়ন করেন । মুসলমানদের (আরব ও অনারব) নাম এবং কে কত বৃত্তি ও ভাতা পাবে তার পরিমাণ দিওয়ান বা ভাতা তালিকায় উল্লিখিত থাকত । দিওয়ান বা ভাতা তালিকার সর্বাগ্রে ছিলেন নবীজীর পরিবারবর্গ ও আত্মীয়স্বজন । তিনিই উপটৌকন প্রদানের ব্যবস্থা করেন। খলীফা উমর (রো) বিচার ব্যবস্থা কাষীর উপর ন্যস্ত করেন। প্রয়োজনে খলীফা স্বয়ং কাষীর দরবারে উপস্থিত হয়ে নিজ অপরাধের জন্য আত্মপক্ষ সমর্থন করতেন । হযরত উমর (রা) শাসন কার্ষের সুবিধার জন্যে সাম্রাজ্যকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করেছিলেন । যেমন সাওয়াদ, আহওয়ায, জিবাল, ফারিস ইত্যাদি । সিরিয়ার সবটুকু ও সম্পূর্ণরূপে জয়লাভ মীনীয়াহ, মিসর ও ইসকান্দারীয়াহ। তিনি যখন ইনতিকাল করেন তখন তার সৈন্যরা ছিল রাই-এর শহরগুলো বিজয়ে ব্যস্ত । তিনি জয়লাভ করেন ঃ সিরিয়ার ইয়ারমূক, বসরা, দামেশক, ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।