0011191115 ২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া যে, সে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে তবে তোমরা ওকে খুন করে ফেলবে । এরপর হযরত খালিদ নিজ স্থানে ফিরে এলেন। উভয় দল মুখোমুখি হলো । দু'দলই যুদ্ধের আহ্বান জানাল। তখন হযরত আবূ উবায়দা (রা) উপদেশ দিতে গিয়ে মুসলমানদের বললেন, হে আল্লাহ্র বান্দাগণ! আপনারা আল্লাহ্কে সাহায্য করুন, আল্লাহ্ আপনাদেরকে সাহায্য করবেন এবং আপনাদেরকে স্থির ও অবিচল রাখবেন । হে মুসলিমগণ! ধৈর্য অবলম্বন করুন, কারণ ধৈর্য হলো কুফরী থেকে মুক্তির উপায়, প্রতিপালকের সন্তুষ্টি লাভের মাধ্যম এবং অপমান ও লজ্জা দমনকারী । আপনারা সারি ত্যাগ করবেন না। সাধারণ অবস্থায় ওদের দিকে এক কদমও অগ্রসর হবেন না। প্রথমে নিজেরা যুদ্ধের সূচনা করবেন না। শত্রুর লক্ষ্য করে তীর তাক করে থাকবেন। ঢাল দ্বারা আত্মরক্ষা করবেন। অবশ্যই নির্বাক ও নীরব থাকবেন। মনে মনে আল্লাহ্র যিক্র করবেন । আমার নির্দেশ না দেয়া পর্যন্ত এভাবে থাকবেন । বর্ণনাকারীগণ বলেন, মুআয ইব্ন জাবাল (রো) সম্মুখে এলেন। তিনি মুসলিম সেনাবাহিনীকে উপদেশ দিয়ে বলতে লাগলেন, হে কুরআন অনুসারী লোকজন! কিতাব রক্ষাকারী মানুষগণ! সত্য হিদায়াতের সাহায্যকারিগণ। জেনে রাখুন, শুধু কামনা ও বাসনা দিয়ে আল্লাহ্র রহমত ও জান্নাত পাওয়া যায় না। সত্যবাদী ও সত্যায়নকারী ছাড়া অন্য কাউকে আল্লাহ্ তা'আলা তার মাগফিরাত ও প্রশস্ত রহমত দান করেন না। আপনারা কি শুনেন নি? আল্লাহ্ তা'আলা তো বলেছেন £ (০৫ ০০১৮ ০51135:750০44:। [১,5718551580 2০৭1 (101 25 ৮২৮4158০৪০০ ১৫০৪০ ৮ ১১৫ ০৫৯০৭ 5:499 ১০০ ১০৩ (জিতে সব পেস এন ৯১০০ - ০১801 15 . সিট পনর করনত রনির নটি রাগ লিল তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ দান করবেনই যেমন তিনি দান করেছিলেন তাদের পূর্ববতীদেরকে ৷ এবং তিনি অবশ্যই তাদের জন্যে সুদৃঢ় করবেন তাদের দীনকে যা তিনি তাদের জন্যে মনোনীত করেছেন । এবং তাদেরকে ভয়ভীতির পরিবর্তে অবশ্যই নিরাপত্তা প্রদান করবেন। তারা আমার ইবাদত করবে, আমার কোন শরীক করবে না । তারপর যারা অকৃতজ্ঞ হবে তারা তো সত্যত্যাগী। (সূরা ২৪, নূর 3 ৫৫) আল্লাহ্ আপনাদেরকে অনুগ্রহ করুন । আপনারা শক্রর মুকাবিলায় পালিয়ে যাচ্ছেন এমনটি আল্লাহ্র নজরে পড়বে বলে লজ্জা করুন। আপনারা সকলেই তো তীর কর্তৃত্বাধীন। তিনি ছাড়া কোন আশ্রয় নেই, তিনি ব্যতীত কোন শক্তিদাতা নেই। আমর ইব্ন আস বলেন, হে মুসলিম জনতা! দৃষ্টি অবনত রেখো । সওয়ারীতে বস মজবুতভাবে । তীর তাক করে থেকো । ওরা তোমাদের উপর হামলা করলে ওদেরকে একটু সুযোগ দিয়ে দিবে । ওরা যখন তোমাদের বর্শার নাগালে এসে যাবে তখন সিংহের ন্যায় ঝাঁপিয়ে ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।