Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৯ ও তাদের প্রকাণ্ড আয়োজনে মুসলমানগণ হতভম্ব ও আতধকিত হয়ে পড়লেন । যুদ্ধের পূর্বরাতে হযরত উমর (রা) মুসলিম ও শক্র সৈন্য সংখ্যা এবং দিনের নির্দিষ্ট সময়ে সংঘটিত তাদের যুদ্ধ স্বপ্নে দেখলেন । আর মুসলমান সৈন্যদেরকে ময়দানে প্রতিকূল. অবস্থায় অবস্থান করতে দেখলেন। অথচ তাদের পাশেই রয়েছে পাহাড় । যদি তারা পাহাড়কে পিছে রেখে. শক্রর মোকাবিলা করে তাহলে শক্ররা তাদের প্রতি মাত্র এক দিক দিয়ে হামলা করতে সক্ষম হবে। পরদিন এ নির্দিষ্ট সময়ে ঘোষণা করা হলো 423 ১১.-০|। লোকজন যখন জমায়েত হলো। হযরত উমর রো) জনসমক্ষে বের হলেন ও মিম্বরে আরোহণ করেন এবং জনগণকে সম্বোধন করেন। আর তিনি যা স্বপ্নে দেখেছেন এ সন্বক্ষে তাদেরকে সংবাদ দিলেন। এরপর বললেন, “ইয়া সারীয়াতাহ আল-জাবাল, আল-জাবাল অর্থাৎ হে সারীয়াহ পাহাড়ে আশ্রয় নাও, পাহাড়ে আশ্রয় নাও। তারপর তিনি উপস্থিত জনতার প্রতি মুখ ফিরালেন এবং বললেন, “আল্লাহ্‌র বহু সৈন্য-সামস্ত রয়েছে হয়ত কিছু অংশ মুসলিম সৈন্যদের সাহায্যে আসবে । বর্ণনাকারী বলেন, উমর (রো) যেরূপ বললেন সৈন্যরাও অনুরূপ করলেন। এরপর আল্লাহ্‌ তাআলা তাদেরকে তাদের শক্রদের বিরুদ্ধে সাহায্য দান করলেন এবং তারা শহরটি জয় করলেন। | আল্লামা সাইফ (র) তীর ও্তাদগণের মাধ্যমে অন্য এক বর্ণনায় উল্লেখ করেন যে, একদিন উমর (রো) জুমার খুতবা প্রদান কালে বললেন, “হে যুনাইমের পুত্র সারীয়াহ পাহাড়, পাহাড় অর্থাৎ তোমরা পাহাড়ে আশ্রয় গ্রহণ কর । তারপর মুসলমানগণ তথায় অবস্থিত পাহাড়ে আশ্রয় নিলেন। তাই শক্ররা শুধুমাত্র এক দিক দিয়ে আক্রমণ করার সুযোগ পেল । শক্রদের বিরুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ্‌ তা'আলা সাহায্য করলেন । তারা শহরটি জয় করলেন এবং পর্যাপ্ত পরিমাণে মালে গনীমত অর্জন করলেন । গনীমতের মধ্যে এক ঝুঁড়ি মুক্তা ছিল অন্যতম | হযরত উমর (রা)-কে হাদীয়া হিসেবে প্রদান করার জন্যে সারীয়াহ (র) মুসলমানদের কাছে অনুমতি প্রার্থনা করলেন । তারা অনুমতি দিলেন । উক্ত ঝুড়িটি যখন দূতের মাধ্যমে খুমুসের সাথে হযরত উমর (রা)-এর কাছে পৌঁছল, দূত খুমুস নিয়ে হযরত উমর (রা)-এর কাছে হাযির হলো তখন সে দেখল যে, হযরত উমর (রা) তাঁর হাতে একটি ছড়ি নিয়ে মুসলমানদেরকে খাদ্য খাওয়াইতেছেন। উমর (রা) যখন তাকে দেখলেন তখন তাকে বললেন, বস, অথচ তিনি তাকে চিনতে পারেন নি। লোকটি বসলেন এবং অন্য লোকদের সাথে খাদ্য গ্রহণ করলেন । যখন তারা খাবার খাওয়া শেষ করলেন, উমর (রা) তার ঘরে প্রত্যাবর্তন করেন এবং লোকটিও তার পেছনে পেছনে তার ঘরে গমন করলেন । প্রবেশের অনুমতি প্রার্থনা করলেন । খলীফা তাকে অনুমতি প্রদান করলেন এবং তার সামনে রুটি, যায়তুন তেল ও লবণ রাখা হলো । খলীফা তাকে বললেন, নিকটে আস ও খাও। খলীফার স্ত্রী স্বীয় কক্ষে উপবিষ্ট ছিলেন। খলীফা তার ্ত্রীকে বলতে লাগলেন হে! তুমি কি বের হয়ে আসবে ও খাবে? তিনি বললেন, আমি তোমার কাছে একজন লোকের উপস্থিতি অনুভব করছি। তিনি বললেন, হ্যা, খলীফার স্ত্রী বললেন, “যদি তুমি চাও যে আমি পুরুষদের সামনে আসা-যাওয়া করি তাহলে আমাকে আমার এ কাপড়ের পরিবর্তে অন্য একটি ভাল কাপড় খরিদ করে দেবে ।' ড/৬/৬/.91177001119..0017)

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।