0011191115 ২৩ হিজরীর সূচনা এ সনেই হযরত উমর উবনুল খাত্তাব রো)-এর ওফাত । আল্লামা ওয়াকিদী (র) ও আবূ গা'শার (র) বলেন, “এ বছরেই ইসতিখার ও হামাদান বিজয় হয় ।" | আল্লামা সাইফ (র) বলেন, এটার বিজয় ছিল দ্বিতীয় তাওয়াজ-এর বিজয়ের পর । তারপর তিনি উল্লেখ করেন, যিনি পারস্যবাসীদের সাথে প্রচণ্ড যুদ্ধ করার পর তাওয়াজ জয় করেন তিনি হলেন মাজাশি ইবৃন মাসুদ । তিনি তাদের থেকে প্রচ্থর গনীমতও অর্জন করেছিলেন । তারপর তিনি বাসিন্দাদের উপর কর ধার্য করেন এবং তারেদকে একটি নিরাপত্তানামা প্রদান করেন। তারপর তিনি হষরত উমর (রা)-এর কাছে বিজয়ের সংবাদ ও খুমুসের সরকারী অংশ প্রেরণ করেন । আল্লামা ওয়াকিদী (র) আরো উল্লেখ করেন যে, উসমান ইব্ন আবুল “আস (রা) প্রচণ্ড যুদ্ধের পর জাওর জয়লাভ করেন। তারপর মুসলমানগণ ইখতিখার পুনরায় জয় করেন। বাহরাইন জয় করার পথে আল-আলা ইব্ন আল-হাদরামী (রা)-এর সৈন্যরা একবার ইসতিখার জয় করেছিলেন। কিন্তু পরে বাসিন্দারা সন্ধি ভঙ্গ করে । মুসলমান ও পারস্য সৈন্যরা একটি জায়গায় মুখোমুখি হয়েছিল, তাকে তাউস বলা হয়। তারপর হারবাদ কর আদায়ের শর্তে সন্ধি করেন এবং বাসিন্দাদের জন্যে সন্ধিনামায় লিখে দেন। এরপর তিনি খুমুসসহ বিজয়ের শুভ সংবাদ জ্ঞাপন করে উমর (রা) -এর কাছে দূত প্রেরণ করেন। ইব্ন জারীর (র) বলেন, দূতদেরকে পুরস্কার দেওয়া হতো এবং তাদের প্রয়োজন মিটানো হতো । রাসূলুল্লাহ্গত্রশ ও তাদের সাথে এরূপ আচরণ করতেন । তারপর শাহরাক সন্ধি ভঙ্গ করল ও সন্ধিনামা বিনষ্ট করল । সে পারস্যবাসীদেরকে উষ্কানি দিল। তাই তারা সন্ধি ভঙ্গ করল । উসমান ইবৃন আবুল 'আস (রা) তার পুত্রকে এবং ভাই হাকামকে তাদের দমনের জন্যে প্রেরণ করেন। তারা পারস্যবাসীদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ করেন। আল্লাহ্ তা'আলা মুশরিক সৈন্যদেরকে পরাভুত করেন । আর হাকাম ইবন আবুল আ'স (র) শাহরাককে হত্যা করেন। তার পুত্রও তার সাথে নিহত হয়। আবু মা'শার রে) বলেন, পারস্যের প্রথম যুদ্ধ এবং ইসতিখারের দ্বিতীয যুদ্ধ হযরত উসমান (রা)-এর আমলে ২৮ হিজরীতে সংঘটিত হয়। আর পারস্যের দ্বিতীয় যুদ্ধ ও জাওরের ঘটনা ২৯ হিজরীতে সংঘটিত হয়। ফাসা ও দার আবজারদ-এর বিজয় এবং সারীয়া ইব্ন যুনাইম-এর কাহিনী আল্লামা সাইফ (র) তার ওন্তাদদের থেকে উল্লেখ করেন যে, সারীয়া ইব্ন যুনাইম ফাসাওদার আবজারদ এর অভিযানের উদ্দেশ্যে রওয়ানা হন। পারস্যবাসী ও কুদীদের মধ্য হতে একটি বিরাট সৈন্যদল তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে জমায়েত হলো । শত্র সৈন্যের আধিক্য ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।