0011191115 ২৩৬৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রহণ করেছে। দূত তাকে মুসলিমদের নানা গুণাবলী সম্বন্ধে অবহিত করতে লাগল, তারা কেমন করে ঘোড়া ও উটে আরোহণ করেন, তারা কে কি করেন আর তারা কেমন করে সালাত আদায় করেন। চীনের বাদশাহ প্রেরিত দূতের মাধ্যমে ইয়াযদগিরদ-এর কাছে লিখলেন £ আমি তোমার কাছে এমন এক সৈন্যদল প্রেরণ করতে পারি যার এক প্রান্ত থাকবে মারভে এবং অন্য প্রান্ত থাকবে চীনে । আর এ সেনাদলের ভাগ্যে কি জুটবে তাও আমি জানি না। এ না জানাটা আমার -স্জন্যে কোন প্রতিবন্ধক্তা সৃষ্টি করবে না। কিন্তু যে সম্প্রদায়ের গুণাবলী সম্পর্কে তোমার দূত আমাকে অবহিত করেছে তারা যদি চায় তাহলে পাহাড়-পর্বতকে সমতল ভূমিতে পরিণত করতে পারে । আর আমি যদি তোমার সাহায্যে এগিয়ে আসি তাহলে তারা তোমার দূত বর্ণিত গুণের অধিকারী এখানে যতদিন থাকবে ততদিন তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন অবস্থায় থাকবে । কাজেই তুমি তাদের সাথে সন্ধি কর এবং তাদের সাথে সন্ধি করার জন্যে তুমি রাজী হয়ে যাও। তারপর কিসরা তার পরিবারবর্গসহ পরাভূত অবস্থায় বিভিন্ন শহরে যাযাবরের ন্যায় বসবাস করেন এবং হযরত উসমান (রা)-এর খিলাফত শুরু হওয়ার দু বছর পর নিহত হন। আহনাফ (রো) আল্লাহ্র দেওয়া বিজয় ও তুকাঁদের এবং তাদের সাথে অন্যান্যের পর্যাপ্ত সম্পদ গনীমত হিসেবে প্রাপ্তির সংবাদ জানিয়ে হযরত উমর (রা)-এর কাছে পত্র লিখলেন। তিনি আরো লিখলেন যে, তাদের সাথে প্রচণ্ড লড়াই হয়েছে এবং তাদেরকে সাহায্য করার জন্যে যারা এগিয়ে এসেছিল তাদেরকে আল্লাহ্ তা“আলা ক্রুদ্ধাবস্থায় বিফল মনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য করেছেন৷ পত্র প্রাপ্তির পর হযরত উমর (রা) মিশ্বরে দীড়ালেন এবং জনগণের সামনে পত্রটি পাঠ করে শুনালেন। তারপর হযরত উমর (রা) বলেন ঃ নিশ্চয়ই আল্লাহ্ তা“আলা মুহাম্মদ প্র -কে হিদায়াত সহকারে প্রেরণ করেছেন এবং তার অনুসারীদের জন্যে . | দুনিয়া ও আখিরাতের মঙ্গল ও পুণ্য প্রদানের অংগীকার করেছেন। তিনি আরো বলেছেন £ “আল্লাহ্ তার রাসূলুল্লাহ্ প্র2্্ই -কে পথনির্দেশ ও সত্য দীনসহ অপর সমস্ত দীনের উপর এটাকে জয়যুক্ত করার জন্যে প্রেরণ করেছেন যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে। সমস্ত প্রশংসা: আল্লাহর জন্যে যিনি স্বীয় ওয়াদা পূরণ. করেছেন এবং স্বীয় সেনাবাহিনীকে প্রভূত সাহায্য করেছেন ও দুর্লভ বিজয় দান করেছেন। সাবধান! নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা অন্নি উপাসকদের রাজত্ব, ্ভতব ধ্বংস করে দিয়েছেন। জালের অগণিত সেনাদলকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। এখন অবস্থা এরূপ দীড়িয়েছে যে, মুসলমানদের ক্ষতি সাধনের জন্যে তারা তাদের দেশের.এক বিঘত জায়গারও মালিক নয় । | সাবধান ! নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তাদের ভূখণ্ড, সহায়-সম্পদ, সত্রী-পুত্র ইত্যাদির উত্তরাধিকারী করে দিয়েছেন । তিনি যাতে লক্ষ্য করতে পারবেন যে, তোমরা কেমন আমল করছ? কাজেই তোমরা ভয়ভীতির মধ্যে তাঁর আদেশ-নিষেধ প্রতিপালন কর। মহান : আল্লাহ্ তাঁর প্রতিশ্রুতি পূরণ করবেন এবং ওয়াদাকৃত বন্তুও তোমাদেরকে প্রদান করবেন। তোমরা মহান আল্লাহর হুকুমকে বিকৃত করবে 'না, যদি কর মহান আল্লাহ্ অন্যকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। আমি উমর মুসলিম উদ্মাহ্র জন্যে তয় করি তাদেরকে যেন পূর্ববতী্দের ন্যায় শান্তি প্রদান করা না হয়।” - ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।