Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া -১১১০০০০। এম 0000 401 ১১০ 2৮2৭ 8 ৭5 বা ১০ অর্থাৎ আল্লাহ্‌র হুকুমে কত ক্ষুদ্রদল কত বৃহত্দলকে পরাভূত করেছে। আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে রয়েছেন” তুকাঁরা দিনের বেলায় যুদ্ধ করছিল কিন্তু আহনাফ (রা) উপলব্ধি করতে পারছেন না যে, তারা রাত পর্যস্ত কোথায় গিয়ে পৌঁছবে । তাই তিনি রাতের বেলায় তার অনুগামীদের অগ্রগামী দলের সাথে সম্পৃক্ত হয়ে খাকানের সেনাবাহিনীর প্রতি অগ্রসর হতে লাগলেন। ভোর রাত ঘনিয়ে আসলে তুকী সৈন্যদের থেকে একজন অশ্বারোহী সেনাবাহিনীর অগ্রে বের হয়ে আসল । তার গলায় ছিল একটি ফিতা । সে তার ঢোলে আঘাত করল তখন আহনাফ (রা) তার দিকে অগ্রসর হলেন । আর দু'জনে তখন পরস্পর তীর নিক্ষেপ করতে শুরু. করলেন। আহনাফ (রা) তার প্রতি একটি তীর নিক্ষেপ করেন ও তাকে হত্যা করতে সমর্থ হন। সে মোকাবিলার সময় যুদ্ধ কবিতা গাইতেছিল ঃ নিশ্চয়ই প্রতিটি সর্দারের অধিকার রয়েছে যে, সে যুদ্ধের ময়দানকে স্বীয় রক্ত দ্বারা রঙ্গীন করবে ও সে. নিঃশেষ হয়ে যাবে । নিশ্চয়ই যুদ্ধ ক্ষেত্রে আবু হাফসের তলোয়ারের আঘাতে একজন প্রবীণ ব্যক্তি ভূপাতিত হয়েছে। আর এ যুদ্ধ ক্ষেত্রের স্মৃতিই জাগরুক হয়ে, অল্লান হয়ে বিরাজমান থাকবে ।” বর্ণনাকরী বলেন, তারপর একজন তুকী সৈন্য তার ফিতাটি পরিত্যক্ত সম্পদ. হিসেবে প্রাপ্ত হলো ও তার জায়গায় স্থলাভিষিক্ত হলো এভাবে দ্বিতীয় লোকটি বের হয়ে আল । তার গলায় ছিল একটি ফিতা ও একটি ঢোল, সে তার ঢোলে আঘাত করছিল । আহনাফ রো) তার দিকেও অগ্রসর হলেন এবং তাকেও হত্যা করলেন। তার ফিতাটি পরিত্যক্ত সম্পদ হিসেবে অন্য একজন তুকী সৈন্য প্রাপ্ত হলো এবং তার স্থলাভিষিক্ত হলো। এভাবে তৃতীয় ব্যক্তিটি বের হয়ে আসল । আহনাফ (রা) তাকেও হত্যা করেন এবং তার ফিতাটি নিয়ে নেন। তারপর তিনি তার সেনাদলে দ্রুত ফিরে আসেন। এ ব্যাপারটি কোন তুকাঁ সৈন্যই জানতে পারেনি । আর তাদের নিয়ম ছিল তারা তাদের দুর্ণ হতে যুদ্ধ করার জন্যে বের হয়ে আসতেন না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্য থেকে তিন জন প্রৌঢ় ব্যক্তি বের হয়ে আসতেন । প্রথম ব্যক্তিটি প্রথমে তার ঢোল আঘাত করত । তারপর দ্বিতীয়জন, তারপর তৃতীয়জন। তৃতীয় ব্যক্তির পর তারা সকলে যুদ্ধের জন্য বের হয়ে আসত । এ রাতে তৃতীয় ব্যক্তিটির পর যখন তুকীরা যুদ্ধ করার জন্যে দুর্গ থেকে বের হয়ে আসল তখন প্রথমত তাদের অশ্বারোহীরাই যুদ্ধের জন্যে অগ্রসর হলো । বাদশাহ খাকান.এএভাবে অশ্বারোহীদের বের হয়ে আসার বিষয়টি কুলক্ষণ হিসেবে গণ্য করলেন এবং তার সেনাবাহিনীকে বললেন, “এখানে আমাদের অবস্থান দীর্ঘায়িত হয়েছে । আর আমাদের শত্রু সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যেরূপ সফলতা অর্জন করেছে আমরা ততদূর সফলতা অর্জন করতে পারিনি । এদের সাথে আমাদের যুদ্ধে কোন প্রকার কল্যাণ ও সফলতা বয়ে আনবে না। কাজেই আমাদের নিয়ে দেশে চল। এ কথা বলে তারা তাদের দেশে ফিরে গেল। পক্ষান্তরে মুসলমানগণ মুশরিকদের দুর্গ থেকে বের হয়ে আসবার অপেক্ষা করছিল কিন্তু তাদের কাউকে তারা দেখতে পেল না। পরে তাদের প্রত্যাবর্তনের খবর মুসলমানদের কাছে পৌঁছল । অথচ ইয়াদগিরদ ও খাকান বাদশাহর সম্মিলিতভাবে আহনাফ ইব্‌ন কাইস (রা)-এর মোকাবিলায় যুদ্ধ করার জন্যে অবতীর্ণ হয়েছিলেন। ইয়াষদগিরদ “মারভ আশ-শাহজানের দিকে অগ্রসর ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।