0011191115 - আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩১ খলীফা বলেন, কেমন করে-এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়? কেননা, কৃফার এক লাখ বাসিন্দা কোন আমীরের পক্ষে সত্তুষ্ট নয় এবং কোন আমীরও তাদের পক্ষে সন্তুষ্ট নয়। তারপর তিনি সাহাবায়ে কিরামকে এককব্রিত করেন এবং তাদের সাথে পরামর্শ করেন যে, তাদের উপর কি একজন কঠোর ও প্তিশালী লোককে আমীর নিযুক্ত করা উচিত, নাকি একজন দুর্বল মুসলমানকে? | মুদীর়া ইবৃন শ'বাহ্ (রা) বলেন, রি পারা । একজন কঠোর ব্যক্তি আপনার ও মুসলমানদের জন্যে হবে উপকারী আর তার নিজের জন্যে সে বীর কঠোর । অন্য দিকে একজন দুর্বল মুসলমান, তার দুর্বলতা আপনার ও মুসলমানদের জন্যে হবে ক্ষতিকারক । আর তার ইসলাম তার জন্যে হবে উপকারী । তখন উমর (রা) মুগীরা (রা)-এর কথা পছন্দ করেন এবং বললেন, “যাও, তোমাকেই আমি. কৃফার আমীর নিযুক্ত করলাম ।' তার বিরুদ্ধে যারা অভিযোগ আনয়ন করেছিল তারা তীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে খলীফা তাকে বরখাস্ত করার পর পুনরায় তাকে এ পদে বহাল করেন। ন্যায় ও অন্যায়ের ব্যাপারে মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত। তিনি আবূ মুসা আশয়ারী (রা)-কে বসরায় প্রেরণ করেন। বর্ণনা করা হয়েছে যে, আম্মার (রা)-কে প্রশ্ন করা হলো, বরখাস্ত করাতে কি তোমার কাছে খারাপ লেগেছে? উত্তরে আম্মার (রা) বলেন, “আল্লাহ্র শপথ! আমীর নিযুক্ত হওয়াতেও আমি খুশি হইনি এবং বরখাস্ত হওয়াতেও আমার কোন দুঃখ হয় নাই। অন্য এক বর্ণনায় আছে যে, উমর (রা) তাকে এ প্রশ্নটি জিজ্ঞেস করেছিলেন। তারপর উমর (রা) মুগীরা (রা)-এর পরিবর্তে সা“দ ইব্ন আবূ ওকাস রো)-কে কৃষা প্রেরণ করতে ইচ্ছা পোষণ করেন। কিন্তু মৃত্যু তাকে সময় দেয়নি। ২৩ হিজরীতে তিনি মৃত্যুমুখে পতিত হন। তাই তিনি সা'দ (রা)-কে ওসীয়ত করে যান।। আল্লামা ওয়াকিদী (র) বলেন,'“এ বছরে আহনাফ ইব্ন কাইস (রা) খুন্াসানে যুদ্ধ পরিচালনা করেন এবং সে শহরে পারস্য সম্রাট ইয়াযদগিরদ অবস্থান করছিলেন-- তার দিকেও অভিযান পরিচালনার ইচ্ছা পোষণ করেন । ইব্ন জারীর (র) বলেন, “সাইফ মনে করেন যে, এ ঘটনাটি ছিল ১৮ হিজরীতে । আল্লামা ইবৃন কাসীর (র) বলেন, আমার মতে প্রথম অভিমতটিই বেশি প্রসিদ্ধ । ইয়াযদগিরদ ইব্ন শাহারিয়ার ইব্ন কিসরালপ কাহিনী যখন সাদ (রা) ইয়াযদগারদের হাত হতে তার দেশের প্রধান প্রধান শহর, ন্তার রাজধানী, সংসদ ভবন ও কোর্ট-কাচারি ইত্যাদি গনীমত হিসেবে দখল করার মনস্থ করলেন, তখন সম্রাট তথা হতে হালওয়ানের দিকে ধাবিত হন। তারপর মুসলমানগণ হালওয়ান অবরোধ করার' জন্যে অগ্রসর হন। তখন তিনি রাই-এর দিকে ধাবিত হন। মুসলমানগণ হালওয়ান দখল করে নেন এবং পরে রাইও দখল করে নেন। তারপর তিনি রাই হতে ইস্পাহান্তনর দিকেঃগ্নাবিত হন । মুসলমানগণ ইস্পাহানও দখল করে নেন। তারপর তিনি কিরসানের দিকে ধাবিত হন এবং মুসলমানগণ কিরসানও জয় -করেন। তারপর তিনি খুরাসানে স্থানান্তরিত. হন এবং সেখানে অবতরণ করেন। যে অগ্নিকে তিনি মহান. আল্লাহ্ ব্যতীত পুজা করতেন তা তার সাথে বহন করতেন। এক শহর অন্য শহরে প্রত্যেকটি ঘরে তাদের নিয়ম মোতাবিক তার জন্যে অগ্নি প্রজলিত করা হতো । তিনি রাতের বেলায় এক শহর হতে অন্য শহরে যাবার কালে তার উটের যে হাওদায় বা পালকিতে তিনি ঘুমাতেন তাতে অগ্নি বহন করতেন। ড/৬/৬/.91177001119..0017)
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।