0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩ সেনাপতি নিয়োগ দিলেন । একটি দলের অধিনায়ক কুবাব ইব্ন আশীম এবং অপর একটি দলের অধিনায়ক নিয়োগ করেন আবদুল্লাহ্ ইবৃন মাসউদ (রা)-কে। বিচারক নিযুক্ত করলেন আবু দারদা (রা)-কে। সৈনিকদের উপদেশ দাতা ও উত্সাহ দানকারী ছিলেন আবূ সুফিয়ান ইব্ন হারব। কুরআন তিলাওয়াতকারী দিলেন মিকদাদ ইব্ন আসওয়াদ (রো)-কে। তিনি এখানে-ওখানে গিয়ে গিয়ে সৈনিকদের নিকট সুরা আনফাল ও জিহাদের আয়াতগুলো তিলাওয়াত করছিলেন। . | ইসহাক ইব্ন ইয়াসার আপন সনদে বর্ণনা করেছেন যে, সেদিন সেনাবাহিনীর চার বাহুতে চারজন সেনাপতি দায়িত্ পালন করেছিলেন। তারা হলেন আবু উবায়দাহ্, আমর ইব্ন আস, শুরাহ্বীল ইব্ন হাসানাহ্ এবং ইয়াহীদ ইবৃন আবী সুফিয়ান (রা)। মুজাহিদগণ নিজ নিজ পতাকা অনুসরণ করে যাত্রা করলেন। সেনাবাহিনীর ডান বাহুতে অধিনায়ক ছিলেন মুআয ইব্ন জাবাল (রা)। বাম বাহুতে নাফাছাহ্ ইব্ন উসামা কিনানী। পদাতিক বাহিনীর অধিনায়ক হাশিম ইব্ন উতবা ইব্ন আবূ ওয়াক্কাস এবং অশ্বারোহী বাহিনীর অধিনায়ক ছিলেন খালিদ ইব্ন ওয়ালীদ (রা)। তিনি ছিলেন যুদ্ধের মূল পরিকল্পনাকারী ও উপদেষ্টা। তার সিদ্ধান্তে সকলে সন্তুষ্ট ছিল। : প্রচণ্ড বীরতৃ, অহংকার ও গৌরব প্রদর্শন করে রোমান বাহিনী ময়দানে নেমে এল। সমতল ও পার্বত্য সকল স্থান জুড়ে ওই দিক অন্ধকার করে তারা এগুতে লাগল । তারা যেন কালো মেঘ। উচ্চৈস্বরে হাক ডাক দিতে দিতে তারা অসর হচ্ছিল। তাদের ধর্মযাজকগণ ইনজীল পাঠ করছিল এবং ওদেরকে যুদ্ধের জন্যে উত্তেজিত করছিল । হযরত খালিদ (রা) অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব নিয়ে সেনাবাহিনীর সম্মুখে ছিলেন। হঠাৎ তিনি ঘোড়া ছুটিয়ে আবু উবায়দা (রো)-এর নিকট গেলেন । তাকে বললেন, আমি একটি পরামর্শ দিতে চাই। আবু উবায়দা বললেন, আল্লাহ্ যে নির্দেশ গিয়েছেন তা আমাদেরকে বলুন, আমরা তা শুনব ও মানব । খালিদ (রা) বললেন, ওই শক্রপক্ষের উপর একটি প্রচণ্ড আক্রমণ পরিচালনা করা জরুরী । যে আক্রমণ সামলাতে তারা অক্ষম হয়ে পড়বে । তবে আমি আমাদের সেনাবাহিনীর ডান ও বাম বাহু সম্পর্কে শংকিত । আমি মনে করি, আমার অশ্বারোহী বাহিনীকে দু'ভাগে বিভক্ত করে ডান বাহু ও বাম বাহুর পেছনে নিয়ে যাই। তাহলে মূল সেনাবাহিনী অক্ষম হয়ে পড়লে ' অশ্বারোহী বাহিনী ওদেরকে সাহায্য রবে । আবু উবায়দা (রা) বললেন, আপনার অভিমত অতি উত্তম। তারপর হযরত খালিদ (রা) সেনাবাহিনীর ডান বাহুর বাহুর পেছনে অশ্বারোহী বাহিনীর রা রগ রাডার ইব্ন হুরায়রাকে। তিনি আবু উবায়দা রো)-কে নির্দেশ দিলেন মূল বাহিনী থেকে সরে গিয়ে পুরো সেনাবাহিনীর পেছনে গিয়ে অবস্থান নিতে । যাতে কোন সৈন্য পালিয়ে যেতে চাইলে তাকে দেখে, লজ্জা পায় এবং যুদ্ধে ফিরে আসে । আবূ উবায়দা তার স্থুলে মূল বাহিনীতে সাঈদ ইব্ন যায়দ (রা)-কে দায়িত্ দিলেন ।.সাঈদ ইব্ন যায়দ ছিলেন আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন। ঘোড়া ছুটিয়ে সর্বাধিনায়ক খালিদ (রা) সেনাবাহিনীর পেছনে অবস্থানকারী মহিলাদের নিকট এলেন। ওদের নিকট কতক তরবারি, বর্ম ও অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল। মহিলাদেরকে তিনি বললেন, যদি তোমরা কোন সৈন্যকে দেখতে পাও ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।