Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৭ করার লক্ষ্যে ওখান থেকে উট-ভেড়া নিয়ে পলায়ন করল। তারপর হযরত উসমান (রা)-এর আমলেও তিনি তাদের বিরুদ্ধে কয়েকবার যুদ্ধ করেন এবং অন্যদের ন্যায় তাদের সাথে সংঘটিত যুদ্ধেও জয়লাভ করেন। উসমান (রা) যখন কিছু সংখ্যক ধর্মবিরোধী লোককে সেখানের আমীর নিযুক্ত করেন তিনি তাদের সাথেও যুদ্ধ করেন। তারপর তুকীরা একে অন্যকে ভংসনা করতে লাগল এবং বলতে লাগল যে, মুসলমানরা কখনও মৃত্যুমুখে পতিত হবে না। কেউ কেউ বলতে লাগল, লক্ষ্য কর, এটা কিছু কর এবং বাগানে নিজকে তাদের থেকে লুকিয়ে রেখো । তাদের এক ব্যক্তি মুসলিম এক ব্যক্তিকে অনভিনিবেশে তীর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করল। নিহত ব্যক্তির সাথীরা পলায়ন করল। এরপর তারা মুসলমানদের বিরুদ্ধে সংঘর্ষে উপনীত হলো এবং বুঝতে পারল যে, মুসলমানরা মৃত্যুবরণ করে থাকে । তারপর তাদের মধ্যে প্রচণ্ড লড়াই হলো। শূন্য থেকে একজন আহবানকারী বলছেন, “আবদুর রহমানের অনুসারীরা ধৈর্যে অটল থাক, তোমাদের জন্যে রয়েছে জান্নাত । আবদুর রহমান ভীষণ যুদ্ধ করেন ও শহীদ হন। আর লোকজনের কাছে স্বাভাবিকতা প্রকাশ হয়ে পড়ল । সালমান ইব্ন রাবীয়াহ ঝাণ্তা হাতে .নিলেন এবং প্রচণ্ড লড়াই করতে লাগলেন। শূন্য থেকে আহ্বানকারীটি বলছেন, সালমান ইব্‌ন রাবীয়াহ এর অনুসারিগণ ধৈর্য ধর, অবিচল থাক । সালমান প্রচণ্ড লড়াই করলেন। তারপর সালমান ও আবু হুরায়রা (রা) মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে লাগলেন । কিন্তু তৃকীরা সংখ্যায় অধিক হওয়ায় তারা যুদ্ধের কৌশল হিসেবে পশ্চাদপসরণ করলেন । তুকীরা মুসলিমদের প্রতি লক্ষ্যস্থিরভাবে তীর নিক্ষেপ করতে করতে তাদেরকে জীলান হয়ে জুরজান পর্যন্ত পশ্চাদপসরণ হতে বাধ্য করে। তারপরও তুকীরা অগ্রসর হতে থাকে। তুকীরা এরূপ অভাবনীয় সফলতা অর্জন সত্ত্বেও আবদুর রহমানের লাশ সরিয়ে নিয়ে যায় ও তাদের শহরে তারা তাকে দাফন করে । আজ পর্যন্তও তারা তার করবকে উসিলা করে বৃষ্টির জন্যে প্রার্থনা করে । এর বিস্তারিত বর্ণনা ভবিষ্যতে লিপিবদ্ধ করা হবে। | 'বাধের কাহিনী আল্লামা ইব্‌ন জারীর রে) উল্লেখ করেন যে, যখন আবদুর রহমান ইব্‌ন রাবীয়াহ (রা) আল-বাবে পৌঁছে শাহারবাজের কাছে আগমন করেন ও একজন লোককে নির্দেশ করেন-_ তখন শাহারবাজ বলেন, হে আমীর ! তুমি এ লোকটিকে বীধে প্রেরণ কর, তাকে প্রচুর পাথেয় প্রদান কর, যেসব শাসক আমাকে এখানে প্রতিনিধি করে প্রেরণ করেছেন তাদের কাছে এ লোকটি সম্বন্ধে লিখে পাঠাও, তার কাছে তাদের জন্যে হাদীয়া প্রেরণ কর, তাদের কাছে আবেদন করো, তারা যেন লোকটি সম্বন্ধে তাদের নিকটবর্তী সহচরদের কাছে লিখে যাতে তাদের সাহসে লোকটি যুলকারনাইন নির্মিত বাধে নির্বিঘ্নে পৌঁছতে পারে । বাধটি ও এটার আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করবে ও আমাদের কাছে এসে যাবতীয় তথ্য পরিবেশন করবে । লোকটি রওয়ানা হয়ে গেল এবং যার এলাকায় বাঁধটি রয়েছে সে প্রশাসকের কাছে পৌঁছল। তখন তিনি তাকে বাধের কাছে নিয়োজিত তার কর্মকর্তার কাছে প্রেরণ করলেন। তীর সাথে একটি বাজপাখি ও বাজপাখির একজন প্রশিক্ষককে পাঠানো হলো । ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।