Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া (রা)-এর কাছে প্রেরণ করেন। তিনি সুরাকাহ (রা) হতে নিরাপত্তা চান। তিনি তার দেওয়া নিরাপত্তা সম্পর্কে অনুমতি চেয়ে উমর (রা)-এর নিকট পত্র লিখেন। উমর (রা) তাকে অনুমতি দেন এবং এ কাজটিকে উত্তম বলে আখ্যায়িত করেন । সুরাকাহ তার জন্যে একটি নিরাপত্তা নামা লিপিবদ্ধ করে দেন। তারপর সুরাকাহ,; বুকাইর, হাবীব ইবৃন মাসলামা, হুযাইফা ইব্‌ন উসাইদ ও সালমান ইব্‌ন রাবীয়াহকে আরমানিস্তানের চারদিকের .পাহাড়িয়া অঞ্চল যথা ঃ লান, তিফলিশ ও মাওকান. অঞ্চলসমূহের বাসিন্দাদের প্রতি প্রেরণ করেন। বুকাইর মাওকান জয় করেন এবং বাসিন্দাদের জন্যে একটি নিরাপত্তানামা লিপিবদ্ধ করে দেন। ইতোমধ্যে মুসলমানদের আমীর সুরাকাহ ইবন আমর (রা) সেখানে ইনতিকাল করেন । তারপর আবদুর রহমান ইব্‌ন রাবীয়াহ তার স্থলাভিষিক্ত হন। উমর (রো)-এর কাছে যখন এ সংবাদ পৌঁছে তখন তিনি তাকে উক্ত পদে বলবৎ রাখেন এবং তুকাঁদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে নির্দেশ প্রদান করেন। তুকাঁদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ _ হযরত আবূ হুরায়রা (রা) ও আমর ইব্‌ন তাগলিব (রা) হতে বর্ণিত, সহীহ বুখারী শরীফে" সংকলিত হাদীসের প্রতিফলনই হচ্ছে তুকীদের বিরুদ্ধে যুদ্ধাভিযান। তারা বলেন, রাসূলুল্লাহ্‌ দই বলেন, কিয়ামত" সংঘটিত হবে না যতক্ষণ তোমরা এমন একটি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের মুখাকৃতি হবে চওড়া, নাক হবে খাড়া, মুখের রং হবে লাল। তাদের চেহারা যেন হাতুড়ে পিটানো যুদ্ধের ঢাল। অন্য এক বর্ণনায় রয়েছে, তারা চুল দ্বারা তৈরি জুতা পরিধান করে । তুকীঁদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ সম্ঘলিত হযরত উমর (রা)-এর পত্রটি যখন আবদুর রহমান ইবৃন রাবীয়াহ-এর কাছে পৌঁছল তখন তিনি যুদ্ধাভিযান শুরু করেন । যখন হযরত উমর (রা) তাকে যে নির্দেশ দিয়েছেন তা পালনের জন্যে তিনি আল-বাব স্থানটি অতিক্রম করলেন তখন তাকে শাহারবারায বললেন, আপনি কোথায় যাচ্ছেন? উত্তরে তিনি বলেন, তুকীরাজ্য বালাঞ্জারে আমি আগমন করছি। শাহারবারায তাকে বলেন, আমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখাকে পছন্দ করি। আর আমরা আল-বাবের পশ্চাদভাগে রয়েছি । আবদুর রহমান তাকে বললেন, “নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন এবং দিয়েছেন। আর আমরা সব সময় জয়লাভ করে আসছি তারপর তিনি তুকীঁদের বিরুদ্ধে যুদ্ধ করেন। দুইশত ফার্লং বা ৬৫০ মাইল দূরে অবস্থিত বালাঞ্জারে অভিযান পরিচালনা করেন এবং কয়েকবার যুদ্ধ করেন । তারপর উসমান (রা)-এর আমলেও তাদের সাথে অনেক বার প্রচণ্ড যুদ্ধ হয়। সাইফ ইব্‌ন উমর (র) ..... সালমান ইব্‌ন রাবীয়াহ (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “আবদুর রহমান ইবৃন রাবীয়াহ (র) যখন তুকীঁদের শহরগুলোতে প্রবেশ করেন তখন আল্লাহ্‌ তা'আলা তুকাঁ এবং তার বিরুদ্ধে তুকীদের অভিযান পরিচালনার মধ্যে পর্দা ঢেলে দেন। অর্থাৎ তারা কোন উল্লেখযোগ্য প্রতিরোধের আশ্রয় নেয়নি । তারা বলতে লাগল, “এ লোকটি আমাদের উপর হামলা করার সাহস করেছে, কারণ তার ও তার লোকদের সাথে ফেরেশতা রয়েছে যারা তাদেরকে মৃত্যু থেকে রক্ষা করছে। তাই তারা তার থেকে অন্যত্র আশ্রয় হণ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।