Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৫ অন্যদিকে তারই পাশাপাশি উতবা ইব্‌ন ফারকাদ (র)ও শহরের পর শহর জয়লাভ করতে লাগলেন। তারপর এ মর্মে উতবা ফারকাদ-এর কাছে উমর (রা)-এর একটি পত্র আসল । তাতে নির্দেশ ছিল বুকাইর যেন 'আল বাব'-এর দিকে অগ্রসর হন এবং তার স্থলে সামাককে সহকারী প্রতিনিধি নিয়োগ করা হয়। আযারবাইজানের সম্পূর্ণটা উমর (রা) উতবাহ ইব্‌ন কউ নল উমর (রো) যেভাবে সামনে অগ্রসর হওয়ার আদেশ দিয়েছেন সেভাবে তিনি আল-বাবের দিকে অগ্রসর হুন। ইতিহাসবিদগণ বলেন, বাহরাম ইবৃন ফারখযাদ, উতবা ইব্ন ফারকাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কিন্তু উৎ্বা তাকে পরাজিত করেন। ফলে বাহরাম পলায়ন করে। ইসকান্দীয়াষের কাছে যখন সংবাদ পৌঁছল তখন তিনি বুকাইরের কাছে বন্দী অবস্থায় বললেন, এখন সন্ধি পরিপূর্ণ হলো এবং যুদ্ধের অগ্নি নির্বাপিত হলো । তিনি বুকাইরের সাথে সন্ধি করেন। উত্বা ইবৃন ফারহাদও সবক্ষেত্রে সন্ধি করেনন। বস্তুত আযারবাইজান সন্ধির মাধ্যমে মুসলমানদের দখলে আসে । এ সংবাদ পরিবেশন করে উৎবাহ (র) ও বুকাইর (€র) হযরত উমর (রা)-এর নিকট পত্র লিখেন এবং খুমসের গনীমতের সরকারী অংশও প্রেরণ করেন। আযারবাইজান পুরোপুরি দখল করার পর উৎবাহ বাসিন্দাদের জন্যে একটি নিরাপত্তা ও সন্ধিনামা লিপিবদ্ধ করে দেন। আল বাবের বিজয় আল্লামা ইব্‌ন জারীর রে) বলেন, সাইফ (র) বলেন, 'এ বছরেই উমর ইব্‌ন আল-খাস্তাব (রা), এ যুদ্ধে সুরাকাহ ইব্ন আমর (রো)-কে আমীর নিযুক্ত করে একটি পত্র লিখেন । সুরাকাহু ইব্‌ন আমর (রা)-এর উপাধি ছিল যুন-নূর। সেনাবাহিনীর অগ্রভাগে থাকার জন্যে আবদুর রহমান ইবৃন রাবীয়াহকে নিয়োগপত্র দেন। তাকেও যুন-নূর বলা হতো । সেনাবাহিনীর এক বাহুতে হুযাইফা ইব্‌ন উসাইদ এবং অন্য বাহুতে বুকাইর ইব্‌ন আবদুল্লাহ লাইসীকে তত্্াবধানের জন্যে দায়িত্ব অর্পণ করেন। সুরাকাহ ইব্‌ন আমর রো) আল-বাবের প্রতি সকলকে অগ্রসর হতে নির্দেশ দিলেন। আর গনীমত বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছিল সালমান ইব্‌ন রাবীয়াহকে। . | হযরত উমর (রা)-এর সৈন্যবিন্যাস ও নির্দেশ মুতাবিক সেনাবাহিনী সামনের দিকে অগ্রসর হলো। সেনাবাহিনীর অগ্রভাগের দায়িত্ব পালনকারী কর্মকর্তা আবদুর রহমান ইব্‌ন রাবীয়াহ যখন আল-বাবে অবস্থানরত শক্র পক্ষের আরমানীয় প্রশাসক শাহার বারাের কাছে আগমন করেন। তখন তিনি আবদুর রহমানের কাছে একটি আবেদন পেশ করেন। এ আবেদনে তিনি ' তার কাছে নিরাপত্তা প্রার্থনা করেন। আবদুর রহমান ইব্ন রাবীয়াহ তাকে নিরাপত্তা দেন। এ আরমানীয় প্রশাসক এমন একটি প্রশাসকের পরিবারের অন্তর্ভুক্ত যে বনু ইসরাঈলকে হত্যা করেছিল এবং আদিযুগে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। প্রশাসক, আবদুর রহমান ইব্ন . ব্লাবীয়াহ-এর কাছে আগমন করেন ও আরবী পেশ করেন যে, তাকে ঘেন তারা মুসলমানদের প্রতি আকৃষ্ট ও মুসলমানদের হিতাকাজ্কী মনে করেন। | আবদুর রহমান ইব্‌ন রাবীয়াহ বলেন, আমার উপরস্থ ব্যক্তি আছেন তার কাছে আপনি আপনার আরযী পেশ করুন। তাই তিনি তাকে সেনাবাহিনীর আমীর সুরাকাহ ইব্‌ন আমর আল-বিদায়া. - ২৯ ড/৬/৬/.91177001119..0017)

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।