0011191115 ২২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া রাই-এর বিজয় নুয়াইম ইব্ন মুকরিন ইয়াধীদ ইব্ন কাইস আল-হামাদানীকে হামাদানে তার প্রতিনিধি নিযুক্ত করেন এবং নিজে সৈন্যসামস্ত নিয়ে রওয়ানা হন ও রাই শহরে পৌঁছেন । সেখানে তিনি মুশরিকদের এক বিরাট সেনাবাহিনীর সাথে মিলিত হন এবং রাই পাহাড়ের কিনারায় তুমুল যুদ্ধ হয়। তারা সেখানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দেন এবং শক্র সৈন্যদেরকে পরাজিত করেন। মুসলিম সৈন্যদের মধ্যে নুয়াইম ইব্ন মুকরিন প্রচণ্ড যুদ্ধ করেন। ফলে শত্রু সৈন্যরা বাশ ঝাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়। আর মুসলিম সৈন্যরা মুশরিকদের থেকে বহু গনীমত লাভ করেন। মাদায়েন জয় করার সময় যে পরিমাণ গনীমত অর্জিত হয়েছিল এখানেও তার প্রায় কাছাকাছি। রাই শহরে শাসক আবূ আল-ফরখান সন্ধি করেন। নুয়াইম তার জন্যে একটি নিরাপত্তানামা লিপিবদ্ধ করেন। প্ররপর নুয়াইম হযরত উমর (রা)-এর কাছে বিজয়ের সংবাদ জানিয়ে পত্র লিখেন এবং তারপর খুমুসের অংশ প্রেরণ করেন । কোমাস বিজয়. রাই বিজয় ও গনীমতের শুভ সংবাদ যখন হযরত উমর (রো)-এর কাছে পৌঁছে, উমর (রা) নুয়াইম ইবৃন মুকরিন-এর নিকট লিখেন তিনি যেন তার ভাই সাওয়ীদ ইবৃন মুকরিনকে কোমাস প্রেরণ করেন। তারপর সাওয়ীদ তথায় অভিযান পরিচালনা করেন । কেউ তা প্রতিরোধ করতে আসেনি । তিনি তা শান্তিপূর্ণভাবে নিয়ে নেন। তথায় সেনাবাহিনী নিযুক্ত করেন এবং শহরের বাসিন্দাদের জন্যে নিরাপত্তা ও সন্ধিনামা লিপিবদ্ধ করে দেন। জুরজানের বিজয় সাওয়ীদ যখন কোমাসে সৈন্য মোতায়েন করেন তখন বিভিন্ন দেশের যেমন জুরজান, তাবরীনস্তান ও অন্যান্য দেশের বাসিন্দাগণ কর প্রদানের শর্তে সন্ধি করার প্রস্তাব দেন। এভাবে সকলের সাথে সাওয়ীদ ইবৃন মুকরিন সন্ধি করেন ও প্রত্যেকটি শহরের বাসিন্দাদের জন্যে নিরাপত্তা এবং শান্তিনামা লিপিবদ্ধ করে দেনআল-মাদায়িনী বর্ণনা করেন যে, জুরজান ৩০ হিজরীতে হযরত উসমান (রা)-এর আমলে বিজয় হয়৷ মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত। আযারবাইজানের বিজয় নুয়াইম ইব্ন মুকরিন যখন হামাদান ও পরে রাই জয় করেন, এর পূর্বে তিনি বুকাইর ইব্ন আবদুল্লাহ্কে হামাদান থেকে আযারবাইজান প্রেরণ করেন এবং তারপরে সামাক ইব্ন খারাশাহকেও প্রেরণ করেন। সামাক শক্র সৈন্যদের কাছে পৌঁছার পূর্বে ইসকান্দীয়ায ইব্ন আলফার খাযায বুকাইর ও তার সঙ্গীদের বিরুদ্ধে মোকাবিলা করে এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। আল্লাহ্ তা'আলা মুশরিকদেরকে পরাজয় দান করেন. এবং বুকাইর , ইসকান্দীয়াযকে বন্দী করেন। ইসকান্দীয়ায তাকে বললেন, তোমার কাছে কি সন্ধি প্রিয়, না যুদ্ধ প্রিয় তখন তিনি বললেন বরং সন্ধি । তিনি বললেন, তাহলে আপনি আমাকে আপনার কাছে আটকিয়ে রাখেন। তিনি তাকে আটকিয়ে রাখেন এবং একটির পর একটি শহর তিনি জল করতে লাগলেন। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।