Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২২০ আল-বিদায়া ওয়ান নিহায়া আমর ইব্‌ন মাদীকারাব (রা) ছিলেন দক্ষ কবিদের অন্যতম । তার রচিত কবিতার কিছু অংশ নিঙ্গে প্রদত্ত হলো । আমি আমার সামান্য প্রস্তুতি, শক্তি ও বর্শার অস্ত্রের) দৈন্যের নিন্দা জ্ঞাপন করছি। আর প্রতিটি সহজ সরল বিষয়কে জটিল আকার রূপদানকারীর সমালোচনা করছি। আমি নিজকে ভ€সনা করছি এজন্যে আমি আমার যৌবন শেষ করে দিচ্ছি। আর্তনাদকারীর প্রতি সাহসী ব্যক্তি বর্গের সমভিব্যহারে আমি আমার অপর্যাপ্ত প্রতিউত্তরের সমালোচনা করছি । ফলে আমার শরীর দুর্বল্‌.হয়ে যায় । আমি আমার গর্দানকে তলোয়ার বহন করার কাজ থেকে বিরত রাখছি। সম্প্রদায়ের ধৈর্য শেষ হওয়ার পরও আমার ধের্য বাকি থেকে যায় ।। আর আমার সম্প্রদায়ের ' পাথেয় শেষ হবার পূর্বে আমার পাথেয় শেষ হয়ে যায়। কাইস আমার সাথে সাক্ষাৎ করার আকাজ্ষা করছে আমিও তাকে ভালবাসি । আমার ভালবাসার গভীরতাই বা কোথায় ? নির্বোধ ব্যক্তিদের মধ্যে যে আমার দুঃখ প্রকাশকে গ্রহণ করবে না সে আমার উদ্দেশ্য জানার জন্যে নিজে নিজে লক্ষ্যবিহীন ঘুরে বেড়াবে । আমি চাই তার হায়াত আর সে চায় আমার মৃত্যু । কৰি সর্বশেষে বলেন ৪ তোমার দুঃখ প্রকাশকে যে গ্রহণ করে সে তোমার বন্ধু । তার থেকে তালবীয়া পাঠ সম্বন্ধে একটি হাদীস বর্ণিত আছে। তার থেকে শুরাহবীল ইব্‌ন আল কাকা" বর্ণনা করেন। তিনি বলেন, “আমরা জাহিলীয়াতের যুগে যখন তালবীয়া পাঠ করতাম তখন বলতাম $ তোমার কাছে উপস্থিত, সম্মানার্থে তোমার কাছে ওযর পেশ কর্ছি এটা যুবাইদ! তোমার কাছে এসেছে অনুগত হয়ে । তাদেরকে নিয়ে এসেছে টেরা চোখ বিশিষ্ট ক্ষীণকায় উদ্্রিগুলো। এগুলো অতিক্রম করে এসেছে উচু-নিচু ভূখণ্ড, পাহাড়, পর্বত ও খোলা _ জায়গা । তারপর এগুলো মূর্তিগুলোকে খালি ও নির্জনে ছেড়ে আসল । “আমর (রা) বলেন এখন আমরা তালবীয়া নিন্নরূপ পাঠ করে থাকি যা আমাদেরকে রাসূলুল্লাহর শিক্ষা দিয়েছেনঃ হে আল্লাহ্‌! তোমার কাছে আমি উপস্থিত, তোমার কাছে আমি উপস্থিত, তোমার কোন শরীক নাই, তোমার কাছে আমি উপস্থিত। নিশ্চয়ই প্রশংসা ও নিয়ামত এবং কর্তৃত্ব তোমারই । তোমার কোন শরীক নাই । আল-আ*“লা ইব্ন আল-হাদ্রামী (রা) তিনি ছিলেন রাসূলুল্লাহ্‌ রহ -এর পক্ষ থেকে বাহরাইনের আমীর । রাসূলুল্লাহ্‌ রং -এর ইনতিকালের পর আবূ বকর সিদ্দীক (রা) ও উমর (রো) তীকে উক্ত পদে বলবৎ রাখেন। পূর্বে :-- উল্লেখ করা হয়েছে যে, তিনি ১৪ হিজরীতে ইনতিকাল করেন। ইতিহাসবিদদের মধ্যে কেউ কেউ বলেন যে, তিনি ২১ হিজরী পর্যন্ত হায়াত পেয়েছেন । উমর (রা) তাকে বাহরাইন থেকে অব্যাহতি দিয়েছিলেন এবং আবূ হুরায়রা (রা)-কে তার স্থলাভিষিক্ত করেছিলেন । উমর (রো) তাকে কৃফার আমীর নিযুক্ত করেছিলেন। কিন্তু হজ্জ থেকে প্রত্যাবর্তনকালে কৃফা পৌঁছার পূর্বে তিনি ইনতিকাল করেন। পূর্বেও এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ্‌ অধিক জ্ঞাত। আল্লামা ইব্‌ন কাসীর রে) বলেন ৪:১1) 15) নামক কিতাবে তার বিবরণ আমি উল্লেখ করেছি। পানির উপর সৈন্যসামন্ত নিয়ে পরিভ্রমণসহ অন্যান্য অলৌকিক ঘটনাও উক্ত কিতাবে উল্লেখ করা হয়েছে। ড/ড/৬/.911001109.0011

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।