0011191115 ২২ __ আল-বিদায়া ওয়ান নিহায়া অবশিষ্ট থাকতে আজনাদায়ন যুদ্ধ সংঘটিত হয় । ওই যুদ্ধে বহু সাহাবী শহীদ হন। শেষ পর্যস্ত রোমানদের পরাজয় ঘটে । বিজয়ী হয় মুসলমানগণ । রোমান সেনাপতি কায়কালান ওই যুদ্ধে নিহত হয়। | সেনাপতি কায়কালান একজন গুপ্তচর পাঠিয়েছিল মুসলমানদের অবস্থা জানার জন্যে । গুপ্তচর লোকটি ছিল আরব খিস্টান। গুপ্তচর গোপনে মুসলমানদের অবস্থান দেখে এসে তাকে বলে যে, আমি দেখলাম, ওরা এমন এক সম্প্রদায় রাতভর ইবাদত-বন্দেগী করে আর দিনভর ঘোড়ায় চড়ে যুদ্ধ করে। আল্লাহ্র কসম! ওদের কোন রাজপুত্রও যদি চুরি করে তবে তারা তার হাত কেটে দেয়। রাজপুত্রও যদি ব্যভিচারে লিপ্ত হয় তবে তারা পাথর নিক্ষেপে ওকে হত্যা করে। একথা শুনে সেনাপতি কায়কালান বলল, “আল্লাহ্র কসম! তোমার বক্তব্য যদি সত্য হয় তবে দুনিয়ার অভ্যন্তর তার বহির্ভাগের চেয়ে ভাল। পৃথিবীর পেট তার পিঠের চেয়ে উত্তম।" সায়ফ ইব্ন উমর বলেন, খালিদ ইব্ন ওয়ালীদ রো) এসে মুসলিম সৈন্যদের বিভিন্ন শাখায় _ বিভক্ত দেখতে পান। আবূ উবায়দা ও আমর ইব্ন “আসের নেতৃত্বাধীন সৈন্যগণকে পেলেন একদিকে আর ইয়াধীদ ও শুরাহবীলের নেতৃত্বাধীন সৈন্যগণকে পেলেন একদিকে । হযরত খালিদ দীড়িয়ে সবাইকে লক্ষ্য করে খুতবা দিলেন। তিনি সকলকে এক দলে অন্তর্ভুক্ত হবার নির্দেশ দিলেন। বিভক্ত ও বিচ্ছিন্ন হতে নিষেধ করলেন। সবাই সমবেত ও একদলে অন্তর্ভূক্ত হলো এবং শক্রর বিরুদ্ধে সারিবদ্ধ হলো। এটি হলো জুমাদাল উখরা মাসের প্রথম দিকের ঘটনা । হযরত খালিদ (রা) বক্তৃতার জন্যে দাড়িয়ে আল্লাহ্র প্রশংসা করলেন । তার গুণগান করলেন । তারপর বললেন, এটি আল্লাহ্র দিনগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য দিন । এই দিনে গর্ব করাও উচিত নয়, সীমালংঘন করাও সমীচীন নয়। খাটি নিয়তে আপনারা জিহাদ করুন । মাইল ফলক । আজ যদি আমরা ওদেরকে পরাজিত করতে পারি তবে ভবিষ্যতে আমরা ওদেরকে পরাজিত করেই যাব । আর আজ যদি ওরা আমাদেরকে পরাজিত করে তাহলে আমরা পরবতাঁতে ওদের বিরুদ্ধে জয়ী হতে পারব না। সুতরাং আসুন আমরা পালাক্রমে নেতৃত্বের দায়িত্ব পালন করি। আমাদের কেউ আজ নেতা হবে, কেউ পরের দিন । আর কেউ নেতা হবে তারও পরের দিন। এভাবে আপনাদের সকলে নেতৃত্বের আসনে আসীন হবেন। আজকের জন্যে সকলে নেতৃত্ আমার নিকট হস্তান্তর করুন। সকলে তাকে নেতৃত্ হস্তাত্তর করলেন। সবাই ধারণা করেছিল যে, এই যুদ্ধ অনেক দীর্ঘস্থায়ী হবে। _... রোমানগণ পূর্ণ প্রস্তুতি ও সতর্কতা সহকারে বের হলো। এমন প্রস্তুতি ইতিপূর্বে তারা কখনো নেয়নি। হযরত খালিদ ইব্ন ওয়ালীদ (রো)-ও এমন প্রস্তুতি ও সতর্কতা সহকারে বের হলেন যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি । তিনি সেনাবাহিনীকে ৩৬ থেকে ৪০টি গ্রুপে বিভক্ত করে বের হলেন। প্রতি গ্রুপে সৈনিক সংখ্যা ছিল এক হাজার । প্রতি হাজারে একজন করে সেনাপতি । মূল বাহিনীর সেনাপতিতে নিয়োজিত করলেন আবূ উবায়দাহ্ (রা)-কে। ডান বাহু বা ডান দিকের বাহিনীর অধিনায়কত্ব দেন আমর ইব্ন আস (রা)-কে এবং তার সহযোগী হিসেবে নিয়োজিত করেন শুরাহবীল (রো)-কে। বাম বাহু বা বাম দিকের বাহিনীর সেনাপতিত্ দিলেন ইয়ামীদ ইব্ন আবী সুফিয়ান €রা)-কে। প্রত্যেক বড় গ্রুপের জন্যে পৃথক পৃথক ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।