Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৯ আল্লামা সাইফ (র) .... জাবির ইবন আবদুল্লাহ্‌ (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, 'আল্লাহ্র শপথ! যিনি ব্যতীত অন্য কোন. ইলাহ নেই। কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে এমন কাউকে দেখি নাই যে আখিরাতের সাথে দুনিয়াও চায় । আমরা তিন ব্যক্তিকে সন্দেহ করেছিলাম কিন্ত্রু তাদের মধ্যে আমানত ও পরহেষগারীর এতো অভাব দেখি নাই যেরূপ আমরা মনে করেছিলাম । তারা হলেন, তুলাইহা ইব্‌ন খুওয়ালিদ আল-আসাদী, আমর ইব্‌ন মাদীকারাব ও কাইস ইব্‌ন মাকশুহ। ইবৃন আসাকির বলেন, আবুল হুসাইন মুহাম্মদ ইব্ন আহমদ ইব্ন আল-ফারান আল ওরীক উল্লেখ করেছেন যে, ২১ হিজরীতে নিহাওয়ান্দ যুদ্ধে আন্-নুমান ইব্‌ন মুকরিন ও আমর ইব্‌ন মাদীকারাব রো)-এর সাথে তুলাইহা৷ (রা) শাহাদত লাভ করেন। |] আমর ইব্ন মাদী কারাব (রা) তাঁর পূর্ণ নাম $ আবু সাওর আমর ইব্‌ন মাদীকারাব ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আমর ইব্ন আসিম ইবন আমর ইব্ন যুবাইদ আল-আসগার ইব্ন রাবীয়াহ ইব্ন সালামাহ ইবৃন মাধিন ইব্ন রাবীয়াহ ইব্ন সাইবাহ যুবাইদ আল-আকবার ইব্‌ন আল-হারিস ইব্‌ন দু'ফ ইব্‌ন সা'দ আল-আশীরাহ ইব্ন মাযৃহাজ আয-যুবাইদী আল মাযাহিজী ৷ তিনি অশ্বারোহী খ্যাতিসম্পরন বাহাদুর যোদ্ধাদের অন্যতম । ৯ম হিজরীতে রাসূলুল্লাহ্হ্রং-এর কাছে আগমন করেন। আবার কেউ কেউ বলেন, *১০ম হিজরীতে মুরাদের প্রতিনিধি দলে ছিলেন ।” কেউ কেউ বলেন, তীর সম্প্রদায়ের যুবাইদের প্রতিনিধি দলে ছিলেন তিনি। তিনি আল-আসওয়াদ আল-আনাসীর সাথে ইসলামকে প্রত্যাখ্যান করেছিলেন। খালিদ ইব্ন সায়ীদ ইব্নুল “আসকে তাকে দমনের জন্যে প্রেরণ করা হয়। তাদের মধ্যে যুদ্ধ হয়। খালিদ ইব্‌ন সায়ীদ তার কাধে তলোয়ার মারেন কিন্তু তিনি ও তার সম্প্রদায় যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করে । তীর বাকানো যায় না এরূপ তলোয়ারটি খালিদ (রা) গনীমত হিসেবে হস্তগত করেন। তারপর তাকে বন্দী করেন এবং আবু বকর সিদ্দীক (রা)-এর কাছে প্রেরণ করেন। তিনি তাকে সতর্ক করেন, ভ€সনা করেন এবং তওবা বা অনুশোচনা করতে বলেন। তখন তিনি তওবা করেন এবং এরপর উত্তম ইসলামের অধিকারী হন। তারপর তাকে সিরিয়ায় প্রেরণ করা হয়। তিনি ইয়ারমূকের যুদ্ধে অংশগ্রহণ করেন। পরে উমর (রা) তাকে সা'দ (রা)-এর নিকট যেতে বলেন এবং আমীরদের কাছে পত্র লিখেন যাতে তিনি তাদেরকে পরামর্শ প্রদান করেন। কোন নেতৃত্ যেন তাকে দেওয়া না হয়। এভাবে আল্লাহ্‌ তা'আলা তার মাধ্যমে ইসলাম ও মুসলমানদেরকে উপকৃত করেন এবং তিনি কাদেসিয়ার যুদ্ধে কাফিরদের জন্যে বিপর্যয় সৃষ্টি করেন। কেউ কেউ বলেন, তিনি কাদেসিয়ায় শহীদ হন। আবার কেউ কেউ বলেন, “তিনি নিহাওয়ান্দে শহীদ হন।” আবার কেউ কেউ বলেন, রোযা নামী একটি গ্রামে তিনি তৃষ্ঠার্ত অবস্থায় মারা যান। আর এসব ঘটনা ঘটে ২১ হিজরীতে । তার সম্প্রদায়ের যারা তার জন্যে শোকগাথা প্রণয়ন করেছেন তাদের একজন বলেন $ “অশ্বারোহীরা যেদিন বারুযা গ্রাম আক্রমণ করেন সেদিন তারা এর গ্রামে এক ব্যক্তিকে ছেড়ে আসে যিনি ভীরু নন এবং অদক্ষও নন। কাজেই যুবাইদকে বরং মাযহাজ গোত্রের সকলকে বলে দাও তোমরা আবু সাওরকে হারিয়েছ যিনি ছিলেন যুদ্ধের সেরা সৈনিক ও সর্দার । ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।