Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া হযরত আবূ বকর (রো)-এর আমলে সংঘটিত রিদ্দার.যুদ্ধে খায়ালকে হত্যা করা হয়। উকাশাহ ইবৃন মুহসিন (র) তাকে হত্যা করেন। এরপর তুলাইহা উকাশাহ (র)-কে হত্যা করে । মুসলমানদের সাথে তার অনেক ঘটনাই ঘটে। তারপর আল্লাহ্‌ তাআলা তীকে খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর হাতে অপমানিত করেন । তার সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে গেল ও পলায়ন করল । তিনি সিরিয়ায় প্রবেশ করেন এবং আলে জুফনাহ-এ অবতরণ করেন । লজ্জার কারণে আবূ বকর সিদ্দীক রো)-এর ইনতিকাল পর্যন্ত তিনি তথায় অবস্থান করেন। তারপর তিনি টির রটনা নার নাত দার লং ররর জাপার আত্মসমর্পণ করেন। হযরত উমর (রা) তাকে বলেন, “আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও । কেননা, তুমি দু'জন সৎলোকের হত্যাকারী । একজন হলেন উকাশাহ ইব্‌ন মুহসিন এবং অন্যজন হলেন সাবিত ইব্ন আক্রাম।' তখন তিনি বলেন, হে আমীরুল মু“মিনীন! তারা দু'জন ব্যক্তি যাদেরকে আল্লাহ তা'আলা আমার হাতে সম্মান প্রদান করেছেন । তাদের হাতে আমাকে অপমান করেন নি। তখন উমর (রা) তার কথা পছন্দ করেন এবং তার প্রতি সন্তুষ্ট হন। তিনি আমীরদের কাছে লিখলেন যেন তুলাইহা তাদেরকে পরামর্শ দান করেন। তবে যেন তাকে কোন প্রকার নেতৃত্ব দান করা না হয়। তারপর তিনি জিহাদ করার জন্যে সিরিয়ায় ফিরে আসেন! এরপর ইয়ারমূক ও অন্যান্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। যেমন, কাদেসিয়া ও পারস্যবাসীদের বিরুদ্ধে সংঘটিত নিহাওয়ান্দের যুদ্ধ । তিনি ছিলেন প্রসিদ্ধ ও খ্যাতিমান বাহাদুরদের অন্যতম । এসব ঘটনার পর তিনি উত্তম ইসলামের অধিকারী হন। মুহাম্মদ ইব্‌ন সা'দ তীকে চতুর্থ স্তরের সাহাবীদের মধ্যে গণ্য করেন। তিনি বলেন, তাকে তার কঠোরতা, সমরদক্ষতা ও বাহাদুরীর কারণে এক হাজার অশ্বারোহীর সমান গণ্য করা হতো । আবু নসর ইব্‌্ন মাকৃলা বলেন, “তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর ইসলাম প্রত্যাখ্যান করেন। পুনরায় ইসলাম গ্রহণ করেন এবং উত্তম ইসলামের অধিকারী হন। আর তাকে এক হাজার অশ্বারোহী সৈন্যের সমতুল্য মনে করা হতো । তার ইসলাম প্রত্যাখ্যান ও নবূয়তের দাবি , করার সময় মুসলমানগণ তার সাথীদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে এ সম্পর্কে রচিত তার কয়েকটি পংক্তি নিচে উল্লেখ করা হলো । তিনি বলেন, এসব লোক সম্বন্ধে তোমাদের কি ধারণা ? যাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছ তারা মুসলমান না হলেও তারা কি মানুষ নন? যাদের বহু ছেলে মেয়ে ও মহিলা রয়েছে তাদেরকে যদি যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে তারা থায়ালকে হত্যা করার জন্যে এগিয়ে যাবে না। কেননা, আমি তাদের শক্রপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার লক্ষ্যে তাদের জন্যে এমন একটি দলকে প্রস্তুত রেখেছি যারা বার বার হামলা করে শক্রদেরকে ছত্রাকের ন্যায় কচুকাটা করে দেবে। এ দলটিকে তুমি এক সময় দেখবে সমরাস্ত্র নিয়ে সুরক্ষিত দল হিসেবে প্রদর্শনীতে রয়েছেন; আবার এক সময়ে দেখবে . কোন প্রকার শান শওকত প্রদর্শন না করে তারা ছদ্মবেশে রয়েছে । আবার একদিন. তাদেরকে মহা সমারোহে ঝলমল করতে দেখবে । আবার একদিন দেখবে পবিত্র মদীনার আশেপাশের সি উকাশাহকে হত্যা করি। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।