0011191115 ২১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া সমব্যথায় ব্যথিত অনুশোচনাকারিগণ তাদের উপর অবতীর্ণ মুসীবতের প্রেক্ষিতে ক্রন্দনে রত রয়েছেন কিন্তু ধারা পাহাড়ের ন্যায় অবিচল ও অনড়, তারা ক্রন্দন করেন না। যাদের জন্যে হে ক্রন্দনকারী তুমি কাদছ তারা স্বর্ণ ও পঞ্চাশ হতে একশ পর্যন্ত বিরাট বিরাট উটের চেয়েও অধিক মূল্যবান। তারা এতই অমূল্য রত্বু যে, তাদের পরবর্তি সম্প্রদায় তাদের মর্যাদায় পৌঁছার আকাঙ্কা করেছিল কিন্তু তারা তাদের পরিপূর্ণতার উৎসগুলোর নিকটেও পৌঁছতে পারেনি । অন্য এক বর্ণনায় রয়েছে যে, উমর রো) খালিদ রো)-এর মাকে বলেছিলেন, “আপনি কি খালিদ (রা) কিংবা খালিদ (রা)-এর পুরস্কারকে ক্রন্দন করে খর্ব করতে চান? উত্তরে তিনি বলেন, 'আমি তোমার কাছে চাই যে, তুমি স্বীয় হাত, রং দ্বারা রংগীন করার আগ পর্যন্ত এ ব্যাপারে আমার কাছে কোন ব্যাখ্যা দাবি করবে না । অর্থাৎ এ ব্যাপারে তোমার কোন প্রশ্ন আমি পছন্দ করি না। উপরোক্ত সকল বর্ণনা খালিদ রো)-এর মৃত্যু মদীনায় সংঘটিত হয়েছে বলে প্রমাণ করে । আর এটা সমর্থন করছেন দাহীম, আবদুর রহমান ইব্ন ইবরাহীম আদ-দামেশকী । কিন্তু জমহুর ইতিহাসবিদদের মতামত হচ্ছে, “তিনি ২১ হিজরীতে হিমস্ নামক শহরে ইনতিকাল করেন। এসব ইতিহাসবিদের মধ্যে রয়েছেন আল্লামা ওয়াকিদী, তার লেখক মুহাম্মদ ইব্ন সাদ, আবূ উবাইদ আল-কাসিম ইব্ন সালাম, ইব্রাহীম ইব্ন আল-মানযার, মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্ ইক্ন নুমাইর, আবু আবদুল্লাহ্ আল-উস্ফরী, মূসা ইবৃন আয়ুব, আবু সুলাইমান ইবৃন আবু মুহাম্মদ ও অন্যান্য | আল্লামা ওয়াকিদী আরো বলেন, 'হযরত খালিদ (রো) উমর (রা)-কে ওসীয়ত করেছিলেন । মুহাম্মদ ইব্ন সাদ, ওয়াকিদী ও অন্যান্য ইতিহাসবিদের থেকে বর্ণনা করেন । তারা বলেন, উমর (রা) খালিদ (রা)-কে বরখাস্ত করার পর খালিদ (রা) মদীনা আগমন করেন এবং উমরা করেন। তারপরে সিরিয়ায় ফিরে যান। তিনি ২১ হিজরীতে ইন্তিকাল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তথায় অবস্থান করেন। | আল্লামা ওয়কিদী বর্ণনা করেন, “একবার উমর (রা) কয়েকজন হাজী সাহেবকে মসজিদে কৃবায় সালাত আদায় করতে দেখলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা সিরিয়ার কোন্ জায়গা থেকে এসেছেন? তারা বললেন, 'হিমূস শহর থেকে ।” তিনি বললেন, “আপনাদের কাছে কি কোন সংবাদ আছে ? তারা বললেন, হ্যা, খালিদ ইব্ন ওয়ালীদ (রা) ইনতিকাল করেছেন । বর্ণনাকারী বলেন, “হযরত উমর (রো) ইন্নালিল্াহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন এবং বললেন, আল্লাহ্র শপথ! তিনি ছিলেন দুশমনের মুকাবিলায় প্রতিরোধক ও পবিত্র চরিত্রবান। তখন আলী (রা) তাকে বললেন, “তাহলে তুমি তাকে কেন বরখাস্ত করলে?” উত্তরে তিনি বললেন, “মর্যাদাবান ও বাকপটু লোকদের জন্যে সম্পদ ব্যয় করায়।” অন্য এক বর্ণনায় আছে, উমর (রা) আলী (রা)-কে বলেছেন “আমার থেকে যা কিছু হয়েছে তার জন্যে আমি লঙ্জিত।” মুহাম্মদ ইবৃন সাদ ..... কাইস ইব্ন আবূ হাযিম হতে বর্ণনা করেন। তিনি বলেন, যখন খালিদ ইব্ন ওয়ালীদ (রা) ইনতিকাল করেন তখন উমর (রা) বলেন, “আবূ সুলায়মান (রা)-কে আল্লাহ্ রহম করুন । আমরা তার সম্বন্ধে অনেক কিছু সন্দেহ করেছিলাম কিন্তু তার মধ্যে এগুলো ছিল না।” জুয়াইরিয়া নাফি' হতে বর্ণনা করেন, তিনি বলেন-যখন খালিদ (রা) ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।