Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আল আসমায়ী' (র) ..... মুহাম্মদ ইব্ন সীরীন হতেও বর্ণনা করেন। তিনি বলেন, “একবার খালিদ (রা) উমর রো)-এর কাছে আগমন করেন। তিনি একটি রেশমী জামা পরিধান করেছিলেন । উমর (রা) বলেন ঃ এটা কি? হে খালিদ! খালিদ (রা) বলেন, “এটাতে কোন ক্ষতি নেই হে আমীরুল মুমিনীন! আবদুর রহমান ইবৃন আউফ (রো) কি এরূপ জামা পরিধান করেন নি?” তখন তিনি বলন, “তুমি কি ইব্‌ন আউফের মত? ইবৃন আউফের জন্যে যা প্রযোজ্য তাকি তোমার জন্যেও প্রযোজ্য? আমি চাই যারা ঘরে আছে তারা প্রত্যেকেই যেন তার সামনে অবস্থিত জামার অংশটুকু আকড়িয়ে ধরে ।” মুহাম্মদ ইবৃন সীরীন (র) বলেন, “তারা সকলে মিলে জামাটিকে ছিড়ে ফেলল । আর তার কোন কিছুই বাকি রইল না।” - আবদুল্লাহ্‌ ইব্ন আল-মুবারক (র) .... আবু ওয়ারিল (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “যখন খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর মৃত্যু আসন্ন তখন তিনি বলেন, “আমি মহান মৃত্যুবরণ করছি। লা ইলাহা ইন্লাল্লাহু। এর পর এঁ রাত থেকে কোন আমল আমার কাছে অধিক প্রিয় নয়, যে রাতটি যাপনকালে আমি যুদ্ধের ঢাল সংগ্রহে ব্যস্ত থাকি এবং যতক্ষণ না আমি কাফিরদের উপর সীড়াশি আক্রমণ পরিচালনা করি । আর সকাল পর্যন্ত আকাশ বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমাকে স্বাগত জানাতে থাকে ।” তারপর তিনি বলেন, “যখন আমি মরে যাব তখন তোমরা আমার হাতিয়ার ও ঘোড়াটিকে মহান আল্লাহ্‌র রাস্তায় দান করে দেবে ।' যখন তিনি ইনতিকাল করেন উমর (রা) তার জানাযায় বের হলেন। বর্ণনাকারী এ প্রসঙ্গে হযরত উমর (রা)-এর বাণীটি উন্লেখ করেন। তিনি বলেছিলেন, “ওয়ালীদের বংশের স্ত্রীলোকদের প্রতি কোন বিধি-নিষেধ নেই, তারা খালিদ রো)-এর জন্যে অশ্রুপাত করবে যতক্ষণ না এটা নাকা ও লাকলাকার আকার ধারণ না করে ।” ইবৃনুল মুখতার বর্ণনাকারী বলেন, নাকা হচ্ছে মাথায় মাটি নিক্ষেপ করা এবং লাকলাকা হচ্ছে উচ্চৈঃস্বরে ব্রন্দন করা। ইমাম বুখারী রে) তার সহীহ কিতাবের মধ্যে তালীক হিসেবে বর্ণনা করতে গিয়ে বলেন, “উমর (রা) বলেছেন, “তাদেরকে আবূ সুলাইমান (খালিদ) রো)-এর জন্যে ক্রন্দন করতে অনুমতি দেওয়া হলো যতক্ষণ না এটা “নাকা' ও 'লাকলাকা' হয় । মুহাম্মদ ইব্ন সাদ রো) ...... শাকীক ইব্‌ন সালামাহ (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, “যখন খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) ইনতিকাল করেন বনু আল-মুগীরার স্ত্রীলোকেরা খালিদ (রা)-এর ঘরে একত্রিত হন এবং খালিদ (রা)-এর জন্যে ক্রন্দন করতে থাকেন । উমর (রা)-কে জানানো হলো যে, তারা খালিদ (রা)-এর ঘরে একত্রিত হয়েছে এবং তার জন্যে তারা কান্নাকাটি করছে । তারা আপনাকে এমন কিছু শুনাতে বদ্ধপরিকর যা আপনি খারাপ মনে করেন। তাই আপনি তাদের কাছে লোক প্রেরণ করেন এবং তাদেরকে এরূপ করতে নিষেধ করুন। তখন উমর (রো) বলেন, “তাদের উপর কোন বিধি-নিষেধ নেই তারা আবৃ সুলাইমানের জন্যে অশ্রুপাত করতে পারবে যতক্ষণ না তার মধ্যে “নাকা' কিংবা 'লাকলাকা' না হয়। নাকা হচ্ছে মাথায় মাটি নিক্ষেপ করা এবং লাকলাকা হচ্ছে উচ্চৈঃস্বরে ক্রন্দন করা । ইমাম বুখারী রে) তার আত-তারীথ (6:১1511) গ্রন্থে আল-আ'মাশের মাধ্যমে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।