Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৩ এজন্যে আমি আবূ উবাইদা রো)-কে আমীর নিযুক্ত করেছি।” তখন আবূ আমর ইব্‌ন হাফস ইব্‌ন আল-মুগীরা বলেন, হে উমর! রো) তোমার দুঃখ প্রকাশ সঠিক হয়নি । যাকে রাসূলুল্লাহ্‌ ওই আমীর নিযুক্ত করেছেন তাকে তুমি অব্যাহতি দিয়েছ, যে ঝাপ্তা রাসূলুল্লাহ্‌ গস্প্ই উত্তোলন করেছেন তুমি তা অবনত করেছ, যে তলোয়ার আল্লাহ্‌ তা'আলা কোষমুক্ত রেখেছেন তুমি তা কোষযুক্ত করে দিলে । আর তুমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করছ এবং তুমি তোমার মামাতো ভাইয়ের সাথে হিংসা করছ।” তখন উমর (রা) বলেন, “তুমি আমার নিকট-আত্ীয় ৷ এটা সত্য যে, বয়সের অপরিপকৃতা তোমার চাচাতো ভাইয়ের মধ্যে ক্রোধ উদ্রেক করে থাকে ।” আল্লামা ওয়াকিদী, মুহাম্মদ ইব্‌ন সাঈদ ও অন্যরা বলেন £ হযরত খালিদ ইব্ন ওয়ালীদ (রা) হিমৃস্‌ শহর থেকে এক মাইল দূরবর্তি জায়গায় ২১ হিজরীতে ইন্তিকাল করেন এবং ইনতিকলের সময় উমর ইবৃন আল খাত্তাব (রা)-কে ওসীয়ত করেন । আল্লামা দাহীম ও অন্যরা বলেন, “তিনি মদীনায় ইনতিকাল করেন। প্রথম অভিমতটিই বিশুদ্ধ । উমর (রা)-এর ভ€সনা সন্বন্ধেও পূর্বে উল্লেখ করা হয়েছে। খালিদ (রা) আল-আশ্য়াস ইব্ন কাইসকে দশ হাজার দিরহাম প্রদান করেছিলেন ! এজন্যে উমর (রা) খালিদ (রা)-কে ভ€সনা করেন এবং তার সম্পদ থেকে বিশ হাজার দিরহাম আদায় করেন। পূর্বে খালিদ রো)-এর প্রতি উমর (রা)-এর ভ€সনার কথা আরো উল্লেখ করা হয়েছে । খালিদ (রা)-এর হাম্মামে প্রবেশ করা ও মেদ হারাম হবার পূর্বে) মদের সাথে লোধ ফুলের নির্যাস মিশ্রিত করে শরীরে মাখার অভিযোগে উমর (রা) তাকে অভিযুক্ত করেন । উত্তরে খালিদ (রা) এসব ধুয়ে-মুছে ফেলার কথা ব্যক্ত করেন। খালিদ (রা) হতে বর্ণত রয়েছে যে, তিনি তার একজন স্ত্রীকে তালাক দেন ও বলেন, আমি তাকে কোন সন্দেহের কারণে তালাক দেই নাই । তবে, সে আমার কাছে থাকাকালীন রুগ্ন হয়নি মোসিক হয়নি)। তার শরীরেও এ রুগ্রতার কোন চিহ দেখা যায়নি, তার মাথা কিংবা শরীরে যে কোন অংগে তার প্রতিফলনের ছাপ পড়েনি। আল্লামা সাইফ (র) এবং অন্যরাও বর্ণনা করেন, “উমর (রা) যখন খালিদ (রা)-কে সিরিয়া থেকে এবং আল-মুসান্না ইবৃন হারিসা (রা)-কে ইরাক থেকে অব্যাহতি দেন তখন তিনি বলেন, “আমি তাদের এ দুজনকে এজন্যে অব্যাহতি দিয়েছি তাহলে জনগণ বুঝতে পারবে যে, তারা এ দুজনই ইসলামের সাহায্য করেননি বরং আল্লাহ্‌ তা'আলাই ইসলামের সাহায্য করেছেন এবং তিনিই সমস্ত শক্তির উৎস।” | আল্রামা সাইফ রে) আরো বর্ণনা করেন হযরত উমর (পলা) যখন খালিদ (রা)-কে কুনসারীন হতে অব্যাহতি দেন ও যা কিছু তার থেকে নেওয়া সম্ভব ছিল তা নিয়ে নেন তখন তিনি বলেন £ তুমি আমার কাছে সম্মানের অধিকারী এবং তুমি আমার কাছে অতি প্রিয়। আর এর পর হতে এমন কোন আচরণ আমি তোমার সাথে করব না যা তোমার খারাপ লাগবে। আল-আসমায়ী' (র) ..... ইমাম আশ-শারী (র) হতে বর্ণনা করেন । তিনি বলেন, “উমর (রা) ও খালিদ (রা) যখন যুবক ছিলেন একবার তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়৷ খালিদ (রো) ছিলেন উমর (রা)-এর মামাতো ভাই । খালিদ (রা) উমর (রা)-এর পায়ের নলি ভেঙ্গে দেয়। তারপর চিকিৎসা করা হয় ও ভাল হয়ে যায়। আর এটাই তাদের মধ্যে শক্রতার কারণ বলে অনেকের ধারণা । ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।