Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২১২ আল-বিদায়া ওয়ান নিহায়া (রো)-কে অতিক্রম করছিলেন তার সাথে ছিল এক পাত্র কিংবা এক বোতল মদ। খালিদ রো) প্রশ্ন করলেন, এটা কি ? সে বলল, “মধু* তিনি বললেন, “হে আল্লাহ্‌ এটাকে সিরকা করে দাও। সে যখন তার সাথীদের কাছে প্রত্যাবর্তন করল তখন সে বলল, “আমি তোমাদের জন্যে এত ভাল মদ এনেছি যা আরবরা কোনদিনও পান করেনি-। এরপর সে পাত্র কিংবা বোতলের মুখ খুলল এবং দেখল যে, এটা সিরকান্প। তখন সে বলল, “আরলাহুর শপথ! এতে খালিদ (রা)-এর অভিশাপ লেগেছে।” হাম্মাদ ইব্ন সালামাহ (র) ..... আনাস রো) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “একবার খালিদ (রা) ভার একজন শক্রর সাথে সাক্ষাৎ করল । মুসলমানগণ পরাজিত হয়ে তার থেকে মুখ ফিরিয়ে নিল। কিন্তু খালিদ (রা) ও আল-বারা ইব্‌ন মালিক-এর এক ভাই অটল রইলেন । আর তাদের দু'জনের মাঝে আমি দপ্তায়মান ছিলাম । খালিদ (রা) তার মাথা নিচু করলেন ও মাটির দিকে ঘন্টাখানেক তাকিয়ে রইলেন । তারপর মাথা উঠালেন বেং আকাশের দিকে ঘন্টা খানেক তাকিয়ে রইলেন। আর এরকম পরিস্থিতির শিকার হলে তিনি সব সময়ে এরূপ করতেন। তারপর তিনি আল-বারার ভাইকে বললেন, “প্রস্তুত হও ।” দু'জন সওয়ার হলেন এবং যে সব সুসলমান তার সাথে ছিলেন তাদেরকে সন্বোধন রূরে খালিদ. রো) বললেন, “জান্নাত ব্যতীত এটা আর কিছুই নয়। পবিভ্র মদীনায় প্রত্যাবর্তনের কোন সুযোগ নেই।” তারপর তিনি তাদেরকে আক্রমণ করলেন এবং মুশরিকদেরকে পরাজিত করলেন। মালিক (র) উমর ইব্‌ন আল-খাত্তাব (রা) হতে বর্ণনা করেন। তিনি আবূ বকর (রা)-কে বললেন, খালিদ (রা)-কে তুমি পত্র লিখে জানিয়ে দাও, সে যেন তোমার অনুমতি ব্যতীত কোন বকরী কিংবা উট কাউকে প্রদান না করে । আবূ বকর (রা) খালিদ রো)-এর কাছে অনুরূপ পত্র লিখলেন । খালিদ (রো) প্রতিউত্তরে খলীফা আবু.বকর সিদ্দীক (রা)-কে লিখলেন । তুমি আমার আমলের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আর যদি কর তাহলে তোমার ব্যাপার নিয়ে তুমি থাকবে । অর্থাৎ আমার সাথে তোমার কোন সম্পর্ক থাকবে না। এ পত্রের প্রেক্ষিতে হযরত উমর (রো) তাকে বরখাস্ত করার ইংগিত করলেন। আবু বকর (রা) তখন বললেন, “খালিদ রো)-এর পরিবর্তে কে কাজ করবে £ উমর রো) বললেন, “আমি করব ।” তিনি বললেনঃ “তুমিঃ' এরপর উমর (রা) প্রস্তুতি নিলেন। তারপর কতিপয় সাহাবায়ে কিরাম খলীফার নিকট আগমন করলেন এবং উমর (রা)-কে মদীনায় ও খালিদ রো)-কে সিরিয়ায় বলবৎ রাখার জন্যে ইংগিত করলেন। আর খলীফা তাই করলেন । যখন উমর (রা) খলীফা হন তিনি খালিদ (রা)-এর কাছে অনুরূপ পত্র লিখলেন এবং খালিদ (রা)ও অনুরূপ প্রতিউত্তর প্রদান করলেন। উমর (রো) তাকে বরখাস্ত করলেন এবং বললেন, যে ব্যাপারে আবু বকর রো)-কে নির্দেশ দেওয়ার জন্যে আল্লাহ্‌ তা“আলা আমাকে তওফিক দেননি তা আমি নিজেই জারি করব। ইমাম বুখারী (র) তার কিতাব “আত-তারীখ,-এ ও অন্যান্য ইয়াসার ইব্‌ন সুমাই আল-বারনী (র)-এর মাধ্যমে বর্ণনা করেন। তিনি বলেন ঃ “খালিদ (রা)-এর অব্যাহতি সম্পর্কে জাবীয়া নামক স্থানে হযরত উমর (রা)-এর দুঃখ প্রকাশকালে তাকে বলতে শুনেছি। তিনি বলেন, “আমি তাকে এ সম্পদ মুহাজির অনাথদের জন্যে সংরক্ষণ করার নির্দেশ প্রদান করেছিলাম কিন্তু সে সাধারণ অভাবগ্রস্ত, ধনী ও বাকপট্ুদের মধ্যে বন্টন করে ফেলেছে। ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।