Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১১ অংশগ্রহণ করেন । আর বনু জুযাইমার বিরুদ্ধে সেনাপতি হিসেবে যুদ্ধ করেছেন । তার খায়বার যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে মতভেদ রয়েছে। পবিত্র মক্কা বিজয়ের সময় তিনি সেনাবাহিনীর একাংশের সেনাপতি হিসাবে পবিভ্র মক্কায় প্রবেশ করেন। আর কুরাইশ বংশের বহুলোককে তিনি হত্যা করেন। রাসূলুল্লাহ্‌ ৪ খালিদ (রা)-কে আল-উজ্জার প্রতি প্রেরণ করেন। আর আল-উজ্জা ছিল বনু হাওয়াধিনের দেবী । হযরত খালিদ (রা) প্রথমত তার মাথা ভেঙ্গে দেয়। নারির রানার রাজাকার রানিযাটি বারা এ টিন্ন্ররঞজ রাজপজপৃরারজতগপ্র্ধ্িনীর বুঝতে পেরেছি যে আল্লাহ্‌ তা'আলা তোমাকে অপমানিত করবেন। তারপর তিনি এটাকে পুড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ্‌এতরহ্ঃ -এর ইনতিকালের পর আবূ বকর সিদ্দীক (রা) তাকে ইসলাম ত্যাগী ও যাকাত আদায়ে অস্বীকৃতি জ্ঞাপনকারীদের বিরুদ্ধে জিহাদ করার জন্যে প্রেরণ করেন। তিনি তা কঠোর হস্তে দমন করেন। তারপর ইরাকের দিকে তিনি মনোযোগ দিলেন। তারপর তিনি সিরিয়ায় আগমন করলেন। তিনি এসব অভিযানে এত সম্মান ও সফলতা অর্জন করেন যে, এগুলো সম্বন্ধে অবগত হলে অন্তর ঠাণ্ডা হয়ে যায়, চোখ জুড়িয়ে যায় এবং কানে শুনলে অত্যন্ত তৃপ্তি পাওয়া যায়। তারপর উমর (রা) তীকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করেন এবং আবু উবাইদা (রা)-কে উক্ত পদে অধিষ্ঠিত করেন। তবে খালিদ (রা)-কে যুদ্ধের পরামর্শদাতা হিসাবে সেনাবাহিনীতে বহাল রাখেন। তিনি রোগশয্যায় মৃত্যু হওয়া পর্যন্ত সিরিয়ায়ই অবস্থান করেন। আবদুর রহমান ইবন আবূ যিনাদ (র)-এর মাধ্যমে আল্লামা ওয়াকিদী বর্ণনা করেন যে, যখন খালিদ (রা)-এর মৃত্যু নিকটবর্তী হয় তখন তিনি কাদতে থাকেন ও বলেন, “আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার শরীরে এক বিঘত জায়গাও বাকি নেই যেখানে কোন তরবারির কিংবা বর্শার অথবা তীরের আঘাত নেই । আর এখন আমি আমার রোগশয্যায় একটি উটের ন্যায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছি। দুর্বলদের চোখ যেন না ঘুমায়। অর্থাৎ সকলকে সতর্ক থাকা প্রয়োজন বলে আমি বিশ্বাস রাখি ।” _ আবু ইয়ালা €র) ..... কাইস (€র) হতে বর্ণনা করেন। তিনি বলেন ঃ খালিদ ইব্‌ন আল-ওয়ালীদ (রা) বলেন, “যে রাতে আমার কাছে কোন নববধূর আগমন ঘটেছে কিংবা যে রাতে আমাকে সন্তান হওয়ার সুসংবাদ প্রদান করা হয়েছে এ রাত থেকে অধিক প্রিয় নয়, যে রাতে মুহাজির যোদ্ধাগণ কোন একটি সারীয়া বা ক্ষুদ্র সৈন্যদল প্রেরণের প্রস্তুতি নিচ্ছে, কেননা তারা প্রত্যুষে শক্রর মুকাবিলা করবে ।” আবূ বকর ইব্‌ন আইয়াশ ..... খাইসামা (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “এক বোতল মদ নিয়ে একটি লোক খালিদ (রা)-এর কাছে আগমন করেন । তখন খালিদ (রা) বলেন ঃ হে আল্লাহ্‌! এটাকে মধুতে পরিণত করে দাও। অমনি মদ মধুতে রূপান্তরিত হয়ে গেল।” এ হাদীসটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। এক সুত্রে বলা হয়েছে যে,এক ব্যক্তি খালিদ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।