0011191115 আল-বিদায়া ওয়ান নিহাগ্না ২১ কথিত আছে যে, রোমানদের প্রতি অভিযান পরিচালনার নীতি ও কৌশল সম্পর্কে যখন সাহাবীগণ পরামর্শ করছিলেন তখন সমরনেতাগণও সেখানে উপস্থিত হলেন। এক পর্যায়ে সেখানে উপস্থিত হলেন আবূ সুফিয়ান । তিনি বললেন, আমি ধারণা করতাম না যে, আমি এমন আয়ু.পাব যে, যুদ্ধের জন্যে প্রস্তুত এমন কোন শক্রবাহিনীর মুখোমুখি হব অথচ ওদের বিরুদ্ধে যুদ্ধে হাজির হতে পারব না। এরপর তিনি পরামর্শ দিলেন ষে, পুরো মুজাহিদ বাহিনীকে তিন ভাগে ভাগ করা হোক । তারপর ১ অংশ সবার আগে যাত্রা করে রোমানদের মুখোমুখি কোন জায়গায় অবস্থান নিবে । তারপর ৯ অংশ সৈন্যের ২য় দলটি মালপত্র এবং মহিলাদেরকে নিয়ে অগ্রসর হবে । খালিদ (রা)-এর নেতৃতেে অপর ১ অংশ অপেক্ষা করতে থাকবে । আপাতত অগ্রসর হবে না। মালপত্র ও মহিলাসহ ২য় দল ১ম দলের সাথে মিলিত হয়েছে এমন তথ্য নিশ্চিত হয়ে খালিদ রো) তার সাথী সৈন্যদেরকে নিয়ে অ্থসর হবেন। তার বাহিনী নিয়ে তিনি শিবির স্থাপন করবেন সমতল ভূমি ও উন্মুক্ত ময়দান পেছনে রেখে । যাতে বাহির থেকে সাহায্য-সামগ্রী ও রসদপত্র তীদের নিকট পৌঁছানো যায়। বস্তুত আবু সুফিয়ান (রা) যে পরামর্শ দিয়েছেন মুসলিম নেতৃত্ তা-ই গ্রহণ করেছেন। ওই পরামর্শ খুবই উত্তম ছিল । ওয়ালীদ উল্লেখ করেছেন সাফওয়ান সূত্রে আবদুর রহমান ইব্ন জুবায়র থেকে । তিনি বলেছেন যে, রোমানগণ অবস্থান করেছিল দিয়ার-ই-আইয়ুব ও ইয়ারমুকের মধ্যবর্তী স্থানে ! আর মুসলমানগণ অবস্থান নিয়েছিল অন্য প্রান্তে নদীর পাশে । আযরআত অঞ্চলকে তারা পেছনে রেখেছিল যাতে ওই পথে মদীনা থেকে তাদের নিকট সাহায্য পৌঁছতে পারে । কেউ কেউ বলেন যে. খালিদ (রা) ওখানে এসেছিলেন পরে । প্রথমে সাহাবা-ই-কিরাম (রা) রোমানদের মুখোমুখি অবস্থান নিয়ে ওদেরকে অবরুদ্ধ করে রাখেন। পুরো রূ'বউল আউয়াল মাস অবরোধ চলতে থাকে । ওই মাস যখন শেষ হয় এবং এ সকল আক্রমণের সন্তাবনা দেখা দেয় তখন তারা অতিরিক্ত সাহায্য চেয়ে খলীফার নিকট দূত পাঠান । খলীফা সিঙ্গীক-ই-আকবর (রা) বললেন, ওই দায়িতৃ পালনের জন্যে খালিদ আছে। তিনি সিরিয়া যাবার জন্যে খালিদকে নির্দেশ দেন। এরপর রবিউল আখির মাসে হযরত খালিদ (রো) সিরিয়া গিয়ে মূল মুসলিম বাহিনীর সাথে যোগ দেন। এদিকে খালিদ (রা) মুসলিম বাহিনীর সাথে মিলিত হন আর ওদিকে রোমানদের সাহায্যে এগিয়ে আসে সেনাপতি “মাহান'। তার সাথে ছিল বিস্টান পাদ্রী, সন্ন্যাসী ও বায়তুল মুকাদ্দাসের সেবায়েতগণ । খ্স্ট ধর্মের রক্ষা ও বিজয়ের জন্যে তারা খ্রিস্টান সেনাবাহিনীকে উত্তেজিত ও উৎসাহিত করছিল । অবশেষে রোমান সৈন্য সংখ্যা গিয়ে দীড়ায় দু'লাখ চল্লিশ হাজারে । তাদের মধ্যে ৮০ হাজার হলো লোহার শিকল ও রশিতে বাধা । ৮০ হাজার অশ্বারোহী এবং ৮০ হাজার পদাতিক । সায়ফ বলেন, যারা শিকলে বাধা ছিল তাদের প্রতি দশজন এক শিকলে বীধা ছিল যাতে তারা যুদ্ধ ছেড়ে পালিয়ে যেতে না পারে। এপ বাঁধা সৈন্যের সংখ্যা ছিল ত্রিশ হাজার । আল্লাহ্ ভাল জানেন। | সায়ফ বলেন, এক পর্যায়ে সাথী সৈন্যদেরকে নিয়ে ইকরামা এসে যোগ দিলেন মুসলিম বাহিনীর সাথে । ফলে সাহাবীদের সৈন্য সংখ্যা ৩৬ হাজার থেকে ৪০ হাজারে উন্নীত হলো । ইব্ন ইসহাক এবং মাদাইনী অনুরূপ অভিমত প্রকাশ করেছেন যে, “আজনাদায়ন' যুদ্ধ সংঘটিত. হয়েছিল ইয়ারমুক যুদ্ধের পূর্বে। ১৩.হিজরী সনের জুমাদাল উলা মাসের দু'দিন ড/ড/৬/.911001109.001)
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.