Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া গেলে, মহান আল্লাহ্‌র ফেরেশতাগণ রাতে আগমন করলেন এবং আমাকে এ দুটো ঝুঁড়ির দিকে টানছেন আর বলছেন, 'আমরা তোমাকে এ দুটো দ্বারা দাগ দিব আর এ দুটো ঝুড়ি হতে অগ্নি স্ষুলি্গ বের হচ্ছিল । তাই আমি বলছি, আমি এগুলোকে মুসলমানদের মধ্যে বণ্টন করে দেব । তুমি এ দুটো ঝুড়ি নিয়ে যাও এবং এগুলোকে বিক্রি করে দাও। তারপর এগুলোকে আমি মুসলমানদের মধ্যে খাদ্য ও অনুদান হিসেবে বন্টন করে দেব । তারা এবং তুমিও জান নাকি পরিমাণ সম্পদ দান করা হয়েছে। আস-সায়িব (রো) বলেন, “আমি এ দুটো ঝুড়ি নিয়ে কুফার মসজিদে আসলাম । ্যব্সীয়ীরা আমাকে ঘিরে ফেলল এবং আমর ইব্ন হুরাইস আল-মাখযোসী ২০ লক্ষ দিরহামের বিনিময়ে আমার কাছ থেকে তা খরিদ করে নিল । আমার এগুলো নিয়ে অনারবদের দেশে সে চলে গেল এবং এগুলোকে ৪০ লক্ষ দিরহামের বিনিময়ে বিক্রি করল। তারপর কৃফাবাসীদের অধিকাংশই এশ্বর্ষবানে পরিণত হলো ।” আল্লামা সাইফ রে) বলেন, “তারপর হযরত উমর (রা) গাজীদের মধ্যে এ দু'টো ঝুঁড়ির মূল্যমান অর্থ বন্টন করে দেন। প্রত্যেক অশ্বারোহী পেলেন চার হাজার দিরহাম |” আল্লামা আশ-শাবী বলেন, “প্রত্যেক অশ্বারোহী সৈন্য মূল গনীমত হতে ৬ হাজার দিরহাম, প্রত্যেক পদাতিক সৈন্য ২ হাজার দিরহাম এবং অন্যান্য মুসলিম সৈন্য পেলেন ত্রিশ হাজার দিরহাম ।” আল্লামা সাইফ, আমর ইবৃন মুহাম্মদ হতে বর্ণনা করেন ও বলেন, “হযরত উমর (রা)-এর খিলাফতের ৭ বছরের সময় ১৯ হিজরীর প্রথম দিকে নিহাওয়ান্দ বিজয় হয়।” আল্লামা আশা-শাবী বলেন, “নিহাওয়ান্দের কয়েদীরা যখন মদীনায় আগমন করে তখন মুগীরা ইব্‌ন শু"বাহ রো)-এর গোলাম আবু লুলু ফিরুয প্রত্যেকটি শিশু কয়েদীর মাথা মুছে দেয় ও ত্রন্দন করে এবং বলে, উমর আমার কলিজা খেয়ে ফেলেছে । আবু লুলুর মূল বাড়ি ছিল নিহাওয়ান্দে। পারস্যদের যুগে রোমানরা তাকে কয়েদ করেছিল । এরপর মুসলমানরা তাকে কয়েদ করেছে। তারপর যেখানে সে কয়েদী হয়েছে সেখানে সেভাবে সে পরিচিত হয়েছে । ইতিহাসবিদগণ বলেন, এ ঘটনার পর অনারবদের আর কোন কর্তৃতুই প্রতিষ্ঠিত হয়নি। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে হযরত উমর (রো) তাদের প্রতি সম্মান প্রদর্শন ও মর্যাদার স্বীকৃতি স্বরূপ দু'হাজার দিরহাম অনুদান দিয়েছিলেন। এ বছরেই মুসলমানগণ নিহাওয়ান্দের পর ..ইব্পাহানের 'জাই' শহরকে বহু রক্তক্ষয়ী যুদ্ধ ও দীর্ঘ আলোচনার পর জয়লাভ করেন। তারা মুসলমানদের সাথে সন্ধি করেন এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ তাদেরকে একটি নিরাপত্তা ও সন্ধিনামা লিপিবদ্ধ করে দেন। তাদের মধ্য থেকে কিন্তু ত্রিশজন কিরমানে পলায়ন করে চলে যায়। তারা মুসলমানদের সাথে সন্ধি করে নাই। রঃ কেউ কেউ বলেন, যিনি ইস্পাহান জয় করেছেন তিনি হলেন আন-নুমান ইব্ন মুকরিন এবং তিনি তথায় শহীদ হন। অগ্নিপূজকদের দু'ভ্রওয়ালা আমীর ঘোড়া থেকে পড়ে যায় ও তার পেট ফেটে যায়। তাতে তার মৃত্যু হয়। আর তার সাথীগণ শোচনীয়ভাবে পরাজিত হয় । শুদ্ধ মতে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।