Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৭ দুর্যোগে পতিত বিপদগ্রস্ত ব্যক্তি মহান আল্লাহ্র দরবারে অনুনয় বিনয় ও কাকুতি মিনতি সহকারে দু'আ করে থাকেন। তাদের পক্ষ থেকে খলীফার কাছে খবর পৌঁছতে দেরি হয়। একজন মুসলমান শহরের বাইরে একজন আরোহীকে দেখতে পান। তিনি তাকে জিজ্ঞেস করলেন, "আপনি. কোথা থেকে এসেছেন ?” তিনি বললেন, “নিহাওয়ান্দ থেকে ।” আবার জিজ্ঞেস করলেন, “মুসলমানগণ তথায় কি করেছেন ?” তিনি বললেন, “আল্লাহ্‌ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন তবে সেনাপতি নিহত হয়েছেন। মুসলমানগণ বিপুল গনীমত অর্জন করেছেন। অশ্বারোহীগণ জনপ্রতি ৬ হাজার দীনার ও পদাতিক জনপ্রতি দু'হাজার দীনার পেয়েছেন। তারপর তিনি হারিয়ে যান। মুসলিম ব্যক্তিটি শহরে এসে লোকজনকে এ সংবাদ পরিবেশন করেন । খবর ছড়িয়ে গেল এমনকি খলীফার কাছেও এ খবর পৌঁছল। খলীফা এ ব্যক্তিটিকে তলব করলেন এবং জিজ্ঞেস করলেন,কে তাকে এ খবর দিয়েছে? তিনি বললেন, “একজন আরোহী ।” খলীফা বললেন সে তো আর আসবে না, সে ছিল একজন জিন, তোমাদেরকে সংবাদ পরিবেশন করেছে, তার নাম “উসাইম। কয়েক দিন পর তারীফ নামী এক ব্যক্তি বিজয়ের সংবাদ নিয়ে আগমন করল । তার কাছে বিজয়ের সংবাদ ব্যতীত আর কিছু ছিল না। খলীফা তাকে জিজ্ঞেস করলেন, আন-নুমান (রা)-কে কে হত্যা করেছে? কিন্তু এ ব্যাপারে তার কোন কিছু জানা ছিল না। যাদের সাথে পঞ্চমাংশের সম্পদ ছিল তারা খলীফাকে সঠিক সংবাদ পরিবেশন করলেন। খলীফা উমর (রা)-কে যখন আন-নুমান (রা)-এর শহীদ হওয়ার ব্যাপারটি সম্বন্ধে সংবাদ দেওয়া হয়, তখন তিনি তার জন্যে ক্রন্দন করেন। তিনি আস-সায়িব রো)-কে এসব মুসলমান সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেন যারা যুদ্ধে শহীদ হয়েছেন। আস-সায়িব রো) বলেন £ “অমুক, অমুক, অমুক সন্তরান্ত ও সাধারণ ব্যক্তিবর্গ শহীদ হয়েছেন। আস-সায়িব (রা) আরো বলেন £ “অন্যান্য লোক যাদেরকে আমীরুল মু'মিনীন চিনেন না তাদের জন্যেও তিনি ক্রন্দন করেন এবং বলেন, “তাদের কি কোন ক্ষতি আছে যদি আমীরুল মু'মিনীন তাদেরকে না চিনে ? তবে আল্লাহ্‌ তা'আলা তাদেরকে চিনেন এবং তাদেরকে শাহাদত দানের মাধ্যমে মহা সম্মানিত করেছেন। উমর (রা)-এর চেনা দিয়ে তাদের কি কাজ হবে ? তারপর তিনি নিয়মানুযায়ী খুম্ছ বন্টন করার আদেশ দেন। উপরোক্ত দুটো ঝুড়ি উমর' (রা)-এর ঘরে পৌঁছিয়ে দেওয়া হলো এবং প্রেরকগণ ফেরত চলে আসলেন । ভোরবেলা উমর (রো) তাদেরকে খোজ করলেন। কিন্তু তাদেরকে পাওয়া গেল না। তাদের পিছনে দূত প্রেরণ করলেন। দূত তাদেরকে কুফায় পেলেন । আস-সায়িব ইব্ন আল-আকরা (রা) বলেন, “আমি যখন কুফায় আমার উটকে বসালাম, দূতটি আমার উটের পেছনে তার উটটি বসাল এবং বলল ঃ তুমি আমীরুল মুমিনীনের প্রতি উত্তর দাও। আমি বললাম, কেন ? তিনি বললেন, আমি জানি না। এরপর আমি আবার ফেরত আসলাম এবং খলীফার সাথে সাক্ষাৎ করলাম । তিনি বললেন, “হে উন্মুস সায়িব তনয়! তোমার ও আমার কি হলো ?” আমি বললাম এটা কি ? হে আমীরুল মু'মিনীন!” তিনি বললেন, আফসোস ও আল্লাহ্র শপথ, আমি গত রাতে রাত যাপন করলাম, যে রাতে তুমি বের হয়ে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।