0011191115 ২০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া উপত্যকায় তাদের এক লাখের অধিক সৈন্য প্রাণ হারাল । যুদ্ধক্ষেত্রে যারা নিহত হয়েছিল তাদের হিসাব ভিন্নভাবে দেখানো হয়েছে৷ তাদের মধ্যে বাকিগুলো ব্যতীত আর কেউ রক্ষা পায়নি । ফিরযান ছিলেন তাদের সেনাপতি, যুদ্ধক্ষেত্রে সে পর্যুদস্ত হয়েছিল এবং পরাজয় বরণ করেন সে পলায়ন করেছিল । নুয়াইম ইব্ন মুকরিন তাকে ধওয়া করল । আল কাকা" তার সামনে এগিয়ে এল । ফিরযান হামাদান চলে যাবার ইচ্ছে করল। কিন্তু আল-কা'কা” তাকে ধাওয়া করল ও হামাদানের গিরিপথ বা টিলার কাছে তাকে পেয়ে গেল। এ গিরিপথ দিয়ে বহু খচ্চর ও গাধা মধু বহন করে আসছিল । ফিরযান এগুলোতে চড়বার চেষ্টা করল কিন্তু শক্তি পেল না। আর এটা হচ্ছে তার দুর্বলতার জন্যে । সে পায়ে হাটতে চেষ্টা করল কিন্তু সে পাহাড়ে আটকিয়ে গেল । আল কাকা" তাকে সুযোগ মত পেয়ে হত্যা করল। এঁদিন মুসলমানগণ বলতে লাগল, মধুর মধ্যেও আল্লাহ্র সৈন্য সামন্ত রয়েছে । তারপর তারা এ মধু ও মধুর সাথে যেসব বোঝা ছিল তা গনীমত হিসেবে প্রাপ্ত হলো । এ টিলা বা গিরিপথকে তারা %1:..1। ২১৪ বা মধুর গিরিপথ নাম দিয়েছিল। তারপর আল-কা'কা' পরাজিত সৈন্যদের বাকি অংশের সাথে হামাদানে মিলিত হন। তাদেরকে অবরোধ করেন এবং হামাদানের আশেপাশের এলাকা সব দখল করে নেন। হামাদানের শাসনকর্তা খাসার শান্য আল-কা“কা'-এর কাছে আগমন করলেন ও তার সাথে সন্ধি স্থাপন করলেন। তারপর আল-কা“কা' তার সাথে যেসব মুসলমান ছিলেন তাদেরকে নিয়ে হুযাইফার কাছে প্রত্যাবর্তন করেন। এ ঘটনার পর তারা নিহাওয়ান্দে বিজয়ীর বেশে প্রবেশ করেন। তারা আস-সায়িব ইব্ন আল আকরা* (রো)-এর কাছে যাবতীয় পরিত্যক্ত সম্পদ ও গনীমতের মাল জমা করেন। মাহের বাসিন্দারা যখন হামাদানের বাসিন্দাদের খবর শুনলেন তারা হযরত হুযাইফা (রা)-এর কাছে লোক প্রেরণ করেন এবং তাদের জন্যে নিরাপত্তার ব্যবস্থা করেন। হারনাদ নামী এক ব্যক্তি আগমন করল । সে ছিল পারস্যবাসীদের অগ্নিকুণ্ডের তত্বাবধায়ক, সেও হযরত হুযাইফা (রা)-এর কাছে নিরাপত্তার আবেদন করল । পারস্যের সম্রাট কিসরার কিছু গচ্ছিত সম্পদ তার কাছে ছিল । সে তা হুযাইফাহ (রা)-এর কাথে হস্তান্তর করে। স্ম্রাট দুর্দিনের কথা চিন্তা করে এ ফাণ্ড জমা করেছিলেন । হুযাইফা (রা) তাকে নিরাপত্তা দান করেন। এ ব্যক্তিটি মূল্যবান পাথরে পরিপূর্ণ দুটি ঝুড়ি হুযাইফাহ (রা)-কে প্রদান করে । মুসলমানগণ কিন্তু এ সম্পদ নিয়ে কোন প্রকরে চিন্তাই করেনি। তারা সকলে মিলে একমত হয়েছে যে, এটা শুধুমাত্র হযরত উমর (রা)-এর জন্যে প্রেরণ করা হবে। তারা তার কাছে পঞ্চমাংশের বাকি অংশসহ এবং আসনানিব ইব্ন রআল-আকরাকরা)-এর মাধ্যমে কয়েদীদের প্রেরণ করেন। এর পূর্বে তারীফ ইব্ন সাহামকে বিজয়ের সংবাদ নিয়ে প্রেরণ করেছিলেন। তারপর হুযাইফা (রা) গনীমতের বাকি অংশ গনীমতের দাবিদারদের মধ্যে বন্টন করলেন এবং অভিরি্ত বা নফল সাহায্যের হকদারদের মধ্যে দান করলেন। মুসলমানদের হেফাজত করার উদ্দেশ্যে যে সব সৈন্য ওৎ পেতে পাহারায় ছিল তাদেরকেও দান করলেন। যারা তাদেরও সাহায্যকারী ছিলেন, তাদের সাথে ছিলেন, তাদেরকেও দান করলেন। আমীরুল মু'মিনীন রাত ও দিন তাদের জন্যে মহান আল্লাহ্র কাছে এমনভাবে অনুনয় বিনয় ও কাকুতি মিনতি সহকারে দু'আ করছিলেন যেমন প্রসব অত্যাসন্ন গর্ভধারিণী এবং ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।