Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৫ তার ভূমির কাছাকাছি নিচু একটি ধূসর রংয়ের ঘোড়ার উপর আরোহণ করলেন। তিনি প্রতিটি দলের পতাকার কাছে গিয়ে দাড়ালেন এবং তাদেরকে ধৈর্য ধরার জন্যে উৎসাহিত করলেন ও সুদৃঢ় থাকার জন্যে নির্দেশ দিলেন! মুসলমানদেরকে আগাম বলে রাখলেন যে, তিনি যখন প্রথম তাকবীর বলবেন তখন হামলার জন্যে সকলেই প্রস্তুতি গ্রহণ করবেন। তিনি যখন দ্বিতীয় বার তাকবীর বলবেন তখন কারো জন্যে কোন প্রকার তৈরি অসম্পূর্ণ থাকবে না। তারপর তিনি তৃতীয় বারের মত তাকবীর বলবেন । তখন শুরু হবে প্রকৃত হামলা । তারপর তিনি তার স্থানে ফিরে গেলেন। | পারস্যবাসীরাও সৈন্যদেরকে অত্যন্ত গতিময় করলেন, সুবিন্যস্ত করলেন এবং সেনাড়াবাহিনী সংখ্যায় ও সাজ সরঞ্জামে এত ভয়ঙ্কর কাতারবন্দি হন-কেউ কোন দিন এরূপ দেখেনি । ক্রমে ক্রমে ও অলক্ষ্যে কেউ কেউ কারো কারো মধ্যে অনুপ্রবেশ করতে লাগল । তাদের পিঠের পিছনে লৌহবেড়ি স্থাপন করা হয়েছিল যাতে তাদের পক্ষে স্থানচ্যুত হওয়া কিংবা পলায়ন করা সম্ভব না হয়। তারপর আন-নুমান ইব্‌ন মুকরিন (রা) প্রথম তাকবীর বললেন এবং পতাকা নাড়লেন। মুসলিম বাহিনী তখন হামলার জন্যে তৈরী হলেন। এরপর দ্বিতীয় বার তাকবীর বললেন ও পতাকা নাড়লেন। এবার মুসলিম বাহিনী প্রস্তুতি সম্পন্ন করলেন। তারপর তৃতীয়বার তাকবীর বললেন ও তিনি খোদ হামলা করলেন এবং অন্যান্য লোকজনও মুশরিকদের উপর প্রচণ্ড হামলা চালালেন। আন-নুমান রো)-এর পতাকা পারস্যবাসীদের উপর হঠাৎ এমনভাবে হামলা করতে লাগল যেমন বাজপাখি তার শিকারের প্রতি হঠাৎ আক্রমণ চালায়। তারপর তারা তলোয়ার হাতে নিয়ে এমন যুদ্ধ শুরু করল যেরপ যুদ্ধ পূর্বে অনুষ্ঠিত ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনায় সংঘটিত হয় নাই। আর এরূপ ঘটনার কথা আজ পর্যত্ত কেউ শুনেনি। সূর্য ঢলে পড়ার সময় হতে রাতের অন্ধকার ঘনিয়ে আসার সময় 'পর্যস্ত এত মুশরিক নিহত হয়েছিল যে, তাদের রক্তে মাঠ ভরে গিয়েছিল এমনকি ভারবাহী ও যুদ্ধের কাজে নিয়োজিত পশুগুলো স্বাভাবিক প্রবণতা পরিত্যাগ করতে বাধ্য হলো । কথিত আছে যে, সেনাপতি আন-নুমান (রা)-এর ঘোড়া রক্তে পিছিল খেয়ে পড়ে যায় তাতে আন-নুমান নিচে পড়ে যান এবং একটি তীর এসে তার কোমর বিদ্ধ করে ও তিনি শহীদ হন। তার ভাই সাওয়ীদ ব্যতীত অন্য কেউ তার মৃত্যুর কথা টের পায়নি । কেউ কেউ বলেন, “তার ভাই নুয়াইম শুধুমাত্র টের পেয়েছিলেন। আবার কেউ কেউ বলেন, তার ভাই তার কাপড় দ্বারা তাকে ঢেকে রেখেছিলেন এবং মৃত্যুর সংবাদও গোপন রেখেছিলেন । আর হুযাইফা. ইব্‌ন আল-ইয়ামানের (রা) কাছে পতাকাটি হস্তান্তর করেছিলেন ! হুযাইফা (রা) ও নিজের ভাই নুয়াইমকে তার স্থানে স্থলাভিষিক্ত করে শাহাদত বরণ করেন এবং জয়-পরাজয়ের অবস্থা পরিষ্কার না হওয়া পর্যন্ত মুসলমানদের পরাজয়ের ভয়ে তার মৃত্যুর কথা গোপন রাখার জন্যেও তিনি বলেছিলেন । যখন রাতের অন্ধকার নেমে আসল মুশরিকগণ পরাজিত হয়ে পলায়ন করতে লাগল এবং মুসলমানগণও তাদেরকে ধাওয়া করতে লাগল। কাফিরগণ তাদের ত্রিশ হাজার সৈন্যকে যুদ্ধক্ষেত্রে ও শহরের বিভিন্ন উপত্যকায় শিকল দিয়ে বেধে রেখেছিল যাতে তারা পালিয়ে যেতে না পারে এবং তাদের পাশে পরিখা খনন করে ব্রেখেছিল। যখন তারা পরাজিত হলো তখন তারা এসব পরিখায় নিক্ষিপ্ত হতে লাগল । এসব ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।