Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া তার এ কথার প্রতিবাদ করলেন এবং বলতে লাগলেন £ “আমরা আমাদের দীনের বিজয় সম্বন্ধে সুনিশ্চিত এবং আল্লাহ্‌ তা'আলা আমাদের প্রতি যা অংগীকার করেছেন তা পূর্ণ হওয়ার ব্যাপারেও আমরা দৃঢ় প্রতিজ্ঞ । এরপর আমর ইবৃন সা'দী কারাব কথা বললেন। তিনি বললেনঃ তাদেরকে উত্তেজিত করুন এবং তাদের সংখ্যা বৃদ্ধি হতে দিন। আর তাদেরকে ভয় করার কোন প্রয়োজন নেই । সকলে এ অভিমতেরও প্রতিবাদ জানালেন এবং বললেন ঃ দুর্গের দেওয়াল আমাদের প্রতি বাধার সৃষ্টি করছে এবং আমাদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করে যাচ্ছে । কাজেই, বক্তার কথার বাস্তবায়ন ফলপ্রসূ হবে না। তুলাইহা আল-আসাদী তখন কথা বললেন। তিনি বললেন 3 “তারা দু'জন ঠিক বলেন নি। আমার অভিমত হলো, একটি ক্ষুদ্র সৈন্যদল প্রেরণ করা হোক যারা শক্রদের দৃষ্টি কেড়ে নেবে এবং তাদের প্রতি যুদ্ধের জন্যে প্রচণ্ড হামলা চালাবে ও তাদেরকে যুদ্ধের প্রতি জোরেশোরে প্ররোচিত করবে । ফলে যখন শত্রুরা ক্ষুদ্র সৈন্যদলের প্রতি হামলা করার জন্যে ময়দানের দিকে বের হয়ে আসবে তখন যেন তারা আমাদের প্রতি দ্রন্ত পলায়ন করে । যখন শক্রদল তাদের পিছু পিছু সজোরে দৌড়াতে থাকবে তখন যেন তারা আমাদের দিকে ধাবিত হতে থাকে এবং আমাদেরও উচিত যেন আমরাও সকলে দ্রুত পলায়ন করি । তখন তারা আমাদের পরাজয়ের বিষয়ে কোন প্রকার সন্দেহ পোষণ করবে না এবং তাদের সকলেই দুর্গ থেকে বের হয়ে আসবে । যখন তাদের বের হয়ে যাবার পর্বটি শেষ হয়ে যাবে তখন আমরা তাদের প্রতি প্রত্যাবর্তন করব এবং তাদের প্রতি তলোয়ারের মাধ্যমে হামলা চালাবো । আর আল্লাহ্‌ তা'আলা আমাদের মধ্যে সুস্পষ্ট মীমাংসা করে দেবেন। এ অভিমতটি সকলে পছন্দ করলেন এবং সেনাপতি আন-নুমান বিক্ষিপ্ত সেনাদলের প্রধান আল-কাকা" ইবৃন আমরকে নির্দেশ দিলেন তার দলটি যেন শহরে গমন করে ও দুর্গবাসীদের অবরোধ করে রাখে। দুর্গবাসীরা যখন তাদের প্রতি বের হয়ে আসবে তখন যেন শক্রর সামনে দিয়ে তারা পলায়ন করে । আল-কা'কা" নির্দেশ পালন করলেন । যখন শক্র সৈন্যদল তাদের দুর্গ থেকে বের হয়ে আসল তখন আল-কাকা' তার সাথীদের নিয়ে পশ্চাদপসারণ করলেন, এরপর আরো পশ্চাদপসারণ করলেন এবং আরো পশ্চাদপসারণ করলেন । তখন অনারবগণ এটাকে বড় একটি সুযোগ মনে করল এবং তুলাইহা যা ধারণা করেছিলেন তাই তারা করল। তারা বলতে লাগল আস, জলদি আস। তারপর তারা সকলে দুর্গসমূহ হতে বের হয়ে আসল । যোদ্ধাদের মধ্যে আর কেউ বাকি রইল না শুধুমাত্র দারোয়ানরাই দরজায় কর্তব্যরত রইল । এমনকি পরে তারাও তাদের সৈন্যদের সাথে মহাসমারোহে যোগ দিল। | ছিলেন। এটা ছিল জুমার দিনের সকাল বেলার ঘটনা । মুসলিম সৈন্যগণ শক্রদের আঘাত করার জন্যে ইচ্ছে পোষণ করলেন কিন্তু আন-নুমান তাদেরকে নিষেধ করেন এবং তাদেরকে আদেশ দিলেন যেন সূর্য চলে পড়ার পূর্বে হামলা করা না হয়, তখন বাতাস প্রবাহিত হতে থাকবে এব' আল্লাহ্‌র সাহায্য অবতীর্ণ হতে থাকবে। রাসূলুল্লাহপ্রত্রহঃ ও এ সময়ে হামলা করতেন । সৈন্যর হামলা করার জন্যে আন-নুমানকে চাপ দিতে লাগল । কিন্তু তিনি তা করলেন না । তিনি ছিলেন দৃঢচিত্তের অধিকারী । যখন সূর্য চলে পড়ল তিনি মুসলমানদের নিয়ে সালাত আদায় করলেন ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।