0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৩ এদিন যুদ্ধ হলো। তারপর দিনও যুদ্ধ হলো। ফলাফল ছিল আধা-আধি। যখন জুমার দিন . আগমন করল তখন তারা তাদের দুর্গে অবস্থান নিল। আর মুসলমানেরা তাদেরকে অবরোধ করে ফেলল । এ অবরোধ মহান আল্লাহ্র যত দিন ইচ্ছে ততদিন স্থায়ী হলো। তবে অনারবগণ যখন ইচ্ছে তাদের দুর্গ হতে বাইরে যেতে পারত । আবার যখন ইচ্ছে তারা তাদের দুর্গে ফেরত আসতে পারত । পারস্যবাসীদের সেনাপতি ফিরযান মুসলমানদের মধ্য হতে একজন লোককে চেয়ে পাঠান যার সাথে তিনি কথা বলবেন । তার কাছে তখন একজন মুসলিম বুদ্ধিজীবী হযরত মুগীরা ইব্ন শু“বাহ রো) গমন করে। তিনি ফিরে এসে ফিরযানের বিরাট মজলিস ও সুন্দর পোশাকাদির ভূয়সী প্রশংসা করেন। তবে আরবদের সম্বন্ধে অমুসলিম সেনাপতি যে সব অবমাননাকর কথা বলেছেন ও মন্তব্য করেছেন তারও তিনি বিস্তারিত বর্ণনা পেশ করেন । তিনি উল্লেখ করেন যে, আরবরা সবচেয়ে বেশি ক্ষুধার্ত জাতি ছিল এবং তাদের মান-মর্ধাদা বিশ্বের দরবারে অত্যন্ত তুচ্ছ ছিল। তিনি আরো বলেন, আমার আশেপাশে বসরার পুরাতন জাতির যে দলটি অবস্থান করছে তারা মুসলমানদেরকে তীর নিক্ষেপের মাধ্যমে তাদের মাথাগুলো দিয়ে হার গাথতে পারে কিন্তু তাদের মৃত দেহগুলো দাফন করার ঝামেলার জন্যে তারা তা থেকে বিরত রয়েছে ! তিনি আরো বলেন, হে মুসলমানরা! যদি তোমরা এখন চলে যাও আমরা তোমাদেরকে তোমাদের চলে যাবার পথ সুগম করে দেবো। আর যদি তোমরা প্রত্যাবর্তন করতে চাও তাহলে আমরা তোমাদের সাথে তোমাদের মৃত্যুস্থানে তথা যুদ্ধক্ষেত্রে মোলাকাত করব । হযরত মুগীরা ইব্ন শুবাহ রো) বলেন £ আমি তাশাহ্হদ পাঠ করলাম এবং মহান আল্লাহ্র প্রশংসা করলাম । তারপর বললাম ঃ তুমি আমাদের যে অবস্থার কথা বলছ তার থেকে আরো বেশি শোচনীয় অবস্থা আমাদের ছিল। এরপর আল্লাহ্ তা'আলা তার রাসূলুল্লাহ গরত্্ঃ -কে আমাদের মাঝে প্রেরণ করেন এবং আমাদেরকে দুনিয়ায় সাহায্য করার ও আখিরাতে কল্যাণ প্রদানের অংগীকার করেন। আমাদের মাঝে রাসূলুল্লাহ স্্ং-কে প্রেরণের পর হতে আমরা আমাদের মাঝে আল্লাহ্ তা'আলার সাহায্য প্রত্যক্ষ করে আসছি । এখন আমরা তোমাদের দেশে এসেছি, আমরা কখনও এখান থেকে খালি হাতে ফেরত যাব না যতক্ষণ না আমরা তোমাদের দেশের উপর এবং তোমাদের অধীনে যা কিছু আছে তর উপর কর্তৃত্ অর্জন না করতে পারি। অন্যথায় আমরা তোমাদের দেশেই মৃত্যুবরণ করবো। তখন অমুসলিম সেনাপতি বললেন £ জেনে রেখো, অন্ধলোকই শুধু তোমাদের মনে যা আছে তা সত্য বলে মনে করতে পারে। এরূপ অবস্থা যখন মুসলমানদের উপর দীর্ঘায়িত হলো তখন আন-নুমান ইব্ন মুকরিন” বর্তমানে সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান বুদ্ধিজীবীদেরকে এক জায়গায় জমায়েত হবার জন্যে আমন্ত্রণ করলেন এবং এ ব্যাপারে তাদের পরামর্শ আহ্বান করলেন। কিভাবে শক্রদের সাথে আচরণ করা "যায় যাতে তাদের সাথে চূড়ান্ত মুকাবিলা করা যায়। মুশরিকগণ এঁক্যবদ্ধ অবস্থায় বিরাজ করছে। এ ব্যাপারে আমর ইবৃন আবূ সালামাহ প্রথম কথা বললেন। এখানে যারা রয়েছেন তাদের মধ্যে তিনি হলেন বয়সে সবচেয়ে বড়। তিনি বললেন ঃ “মুশরিকগণ যে অবস্থায় রয়েছে তাদেরকে এ অবস্থায় থাকতে দিলে তাদের জন্যে এটা হবে তাদের কাছে যা চাওয়া হচ্ছে তার থেকে অধিক ক্ষতিকর এবং মুসলিমদের জন্যে হবে স্থায়ী উপকার । সকলেই ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।