Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২০২ আল-বিদায়া ওয়ান নিহায়া দল প্রেরণ করেন। তারা হলেন তুলাইহাহ, আমর ইব্‌ন মাদী কারাব আয-যুবাইদী ও আমর ইব্‌ন আবূ সালামাহ, আমর ইব্‌ন আবূ সালামাহ্‌কে আমর ইব্‌ন সাবীও বলা হয়ে থাকে আগ্রগামী দলটি একদিন একরাত ভ্রমণ করল। তারপর আমর ইব্‌ন সাবী ফেরত আসলেন । তাকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি ফিরে এসেছ? উত্তরে তিনি বলেন £ আমি অনারবদের দেশে বহু বছর ছিলাম তাদের দেশের প্রসিদ্ধ ও প্রসিদ্ধ স্থানসমূহে আমি যুদ্ধ পরিচালনা করেছি। এরপর আমর ইবৃন সাদী কারাবও ফিরে আসলেন এবং বললেন; আমি কাউকে দেখতে পেলাম না তবে আমাদের পথে আমাদের ধরা পড়ার আশংকা অনুভব করলাম । তুলাইহাহ এগিয়ে গেলেন এবং অন্য দুজনের ফিরে আসার ব্যাপারটির প্রতি কোন গুরুত্ব আরোপ করলেন না। তারপর তিনি প্রায় তের পারসাং বা ৪২ মাইল পথ অতিক্রম করেন ও নিহাওয়ান্দ পৌঁছে যান । অনারবদের মধ্যে প্রবেশ করে যান এবং কাঙ্ফিত খবরাখবর সম্বন্ধে অবগতি অর্জন করেন ও পুনরায় আন-নুমানের কাছে চলে আসেন । তার কাছে যাবতীয় সংবাদ পরিবেশন করেন। আর তিনি সেনাপতি আন-নুমান ও তার নিহাওয়ান্দ পৌঁছার ব্যাপারে কোন প্রকার অপ্রিয় বস্তু বা ঘটনার সম্মুখীন হবার আশংকা করেন না বলেও জানালেন । তাই আন্-নুমান বিভিন্ন শ্রেণীর সেনাবাহিনীর সময়ে অগ্রসর হলেন । . তার অগ্রভাগে রাখলেন নুয়াইম ইব্‌ন মুকরিনকে। সেনাবাহিনীর ডান ও বাম বাহুতে রাখলেন : যথাক্রমে হুযাইফা ও সাওয়িদ ইবৃন মুকারিনকে । বিচ্ছিন্ন দলের প্রধান রাখলেন আল কা'কা' ইব্ন আমরকে এবং সেনাবাহিনীর পশ্চাদ ভাগে রাখলেন মুজাশি' ইব্‌ন মাসুদকে। সম . সেনাবাহিনী এমনিভাবে পারস্যবাসীদের নিকট পৌছল। পারস্য সেসাবাহিনরি সেনাপতি ছিলেন ফিরযান। তীর সাথে এসব সৈন্যও সম্পৃক্ত ছিল যারা পূর্ববর্তী দিনগুলোতে সংঘটিত কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। উপস্থিত এক লাখ পঞ্চাশ হাজার সেনাবাহিনীর সেনাপতি ছিলেন ফিরযান । যখন দুটো সেনাদল পরস্পর আক্রমণ করার জন্যে মুখোমুখি হয় তখন মুসলিম সেনাপতি আন-নুমান নিজের সৈন্যদেরকে নিয়ে তিনবার তাকবীর ধ্বনি দেন। তাতে অনারব সৈন্যরা অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। আন-নুমান দণ্ডায়মান থেকে সকল সৈন্য সদস্যকে তাদের বহনকৃত বোঝা নামাতে নির্দেশ দিলেন। সকলে তাদের বোঝা নিচে নামাল এবং নিজ নিজ তাবু তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল । আন-নুমানের জন্যে প্রস্তুত তাবুটি অত্যন্ত বড় করে তৈরি করা হলো । ১৪জন দক্ষ ও প্রবীণ সৈনিক এ তাবু তৈরির কাজে মগ্ন হলেন। তারা হলেন ১. হুযাইফা ইব্‌ন আল-ইয়ামান (রা), ২. উতবাহ ইব্‌ন আমর (রা), ৩. আল-মুগীরাহ ইব্‌ন শু“বাহ (রা), 8. বাশীর ইব্‌ন আল খাসাসিয়াহ (রা), ৫. হানযালাহ আল-কাতিব (রা), ৬. ইবনুল হুবার (রা), ৭. রিবয়ী ইব্‌ন আমির (রা), ৮. আমির ইবৃন মাতার (রো), ৯. জারীর ইবৃন আবদুল্লাহ্‌ আল-হুমাইরী (রা), ১০: জারীর ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-বাজালী (রা), ১১. আল-আকরা' ইব্‌ন আবদুল্লাহ আল-হমাই (রা), ১২. আল-আশয়াস ইব্‌ন কাইস আল-কিন্দী (রা), ১৩. সাঈদ. ইব্ন কাই; আল-হামাদানী (রা), ১৪. ওয়াইল ইবৃন হাজার (রা)। ! এ তাঁবুর থেকে বড় তীবু আর ইরাকে দেখা. যায়নি। বোঝাগুলো নামানোর পর আন-নুমান তাদেরকে যুদ্ধ পরিচালনা করার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। দিনটি ছিল বুধবার ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।