0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ২০১ তোমার কাছে মহান: আল্লাহ্র প্রশংসা করছি যিনি ব্যতীত অন্য. কোন ইলাহ নেই। মহান আল্লাহ্র প্রশংসার পর সমাচার এই যে, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, অনারবদের একটি বিরাট দল তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে নিহাওয়ান্দ শহরে একত্রিত হয়েছে। আমার এ পত্রটি যখন তোমার কাছে পৌঁছবে তখন তুমি মহান আল্লাহ্র হুকুম ও মহান আল্লাহ্র সাহায্য সহায়তার কথা ম্মরণ করে তোমার সাথে যে সব মুসলমান রয়েছে তাদেরকে নিয়ে রওয়ানা হয়ে যাবে। সেনাবাহিনীর সদস্যদের সাথে কঠোর ব্যবহার করবে না, তাহলে তুমি তাদেরকে কষ্ট দেবে । তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না, তাহলে তাদেরকে তুমি অকৃতজ্ঞ. হতে বাধ্য করবে। আর তাদের ক্রোধাবিত করবে না। কেননা, একজন মুসলিম আমার কাছে এক লাখ দীনার থেকেও অধিক প্রিয় । তোমার উপর শান্তি বর্ষিত হোক । তুমি বরাবর পথ চলতে থাক যতক্ষণ না মাহ বা পানির কুয়া পর্যন্ত পৌঁছবে । আমি কুফাবাসীদের কাছে পত্র লিখেছি তারা তোমার সাথে ওখানে মিলিত হবে । তোমার সৈন্যরা সকলে যখন একত্রিত হবে তখন তোমরা ফিরযান ও ফিরযানের সাথে একত্রিত হওয়া দেড় লাখ পারস্যবাসী ও অন্যান্য অনারব সৈন্যদের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাবে । যে আল্লাহ্র মহান ক্ষমতা ব্যতীত অন্যের ক্ষমতা গ্রহণযোগ্য নয় তার কাছে সাহায্য প্রার্থনা করবে ও তাকেই বেশি বেশি করে স্মরণ করবে । হযরত উমর (রা) কুফার ভারপ্রাপ্ত আমীর আবদুল্লাহ্ ইব্ন আবদুল্লাহ-এর নিকট পত্র লিখেন যাতে তিনি সৈন্যদেরকে সাহায্য করেন। তাদেরকে নিহাওয়ান্দ প্রেরণ করেন। আর তাদের আমীর হবেন হুযাইফা ইব্ন আল-ইয়ামান এবং তিনি আন-নুমান ইব্ন মুকরিনের কাছে পোঁছবেন ও তীর কর্তৃতৃ মেনে নবেন। আন্-নুমান ইব্ন মুকরিন শহীদ হলে হুযাইফা সেনাপতির দায়িত্ গ্রহণ করবেন। যদি তিনি শহীদ হন তাহলে নুম্নাইম ইব্ন মুকরিন দায়িতৃ পালন করবেন! আর আস সায়িব ইব্ন আল-আকরা গনীমত বণ্টনের দায়িতে নিয়োজিত থাকবেন। হুযাইফা বিরাট সেনাবাহিনী নিয়ে আন-নুমান ইব্ন মুকরিনের প্রতি রওয়ানা হন যাতে তারা সাহের অথবা পানির কুয়ার কাছে তার সাথে মিলিত হতে পারেন । হুযাইফার সাথে ইরাকের নেতাদের একটি বিরাট দল সম্পৃক্ত হন। আর প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ স্থানে যোদ্ধাদের কিছু সংখ্যককে পাহারাদার হিসেবে নিয়োজিত করেন। মূলত তারা পূর্ণ সতর্কতার ব্যবস্থা অবলম্বন করেন। তারপর তারা আন-নুমান বিন মুকরিনের কাছে প্রস্তুতির জায়গায় পৌঁছেন। হুযাইফা ইব্ন আল-ইয়ামান আন-নুমানের কাছে হযরত উমর (রা)-এর পত্র হস্তান্তর করেন। পত্রে এ অভিযান সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা লিপিবদ্ধ ছিল। | ইমাম আশ-শাবী রে) হতে সাইফ কর্তৃক বর্ণিত প্রতিবেদন অনুযায়ী ত্রিশ হাজার মুসলিম যোদ্ধার একটি বিরাট বাহিনী পরিপূর্ণ হয়ে গেল। তাদের মধ্যে ছিলেন প্রবীণ সাহাবীদের একটি দল এবং আরব সর্দারদের বিরাট একটি অংশ। তাদের মধ্যে আবদুল্লাহ্ ইবৃন উমর (রো) জারীর ইব্ন আবদুল্লাহ্ আল-বাজালী (রা), হুযাইফা ইব্ন আল-ইয়ামান রো), মুগীরাহ ইব্ন শু“বাহ (রো), আমর ইব্ন মা"দী কারাব আয-যুবাইদী (রা), তুলাইহাহ্ ইব্ন খুওয়ালিদ আল-আসাদী (র), কাইস ইবৃন মাকসূহ আল-মুরাদী প্রমুখ অন্যতম । লোকজন নিহাওয়ান্দের দিকে আগমন শুরু করল। শত্রু সৈন্য ও সেনাপতির অবস্থান ও যাবতীয় খবরাখবর সম্বন্ধে অবগতি অর্জনের, জন্যে মুসলিম সেনাপতি আন-নুমান ইব্ন মুকরিন তিনজন অগ্রদুতের মাধ্যমে তিনটি অগ্রগামী জআ্ল-বিদায়া. - ২৬ | ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।