0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৯ 4১ ১5 অর্থাৎ বিজয় নিকটে । তারপর তিনি আদেশ করলেন সালাত কায়েমের উদ্দেশ্যে যেন আযান দেওয়া হয়। জনগণ এককব্রিত হলেন । আর এ ব্যাপারে যিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করেন তিনি হলেন হযরত সা"দ (রা) ইব্ন আবূ ওকাস। সর্বপ্রথম হযরত সা"দ (রা)-কে পেয়ে খলীফা এটাকে শুত লক্ষণ মনে করতে লাগলেন । হযরত উমর (রা) মিম্বরে আরোহণ করলেন। লোকজন জমায়েত হলেন। তিনি বললেন, “আজকে এমন একটি দিন, তারপর বহু দিন আসবে । সাবধান! আমি একটি কাজ করার ইচ্ছা পোষণ করেছি তোমরা এটা শুন। প্রতি উত্তর কর। সংক্ষিপ্ত উত্তর দাও । নিজেদের মধ্যে বিবাদ করবে না। করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে । আমার অভিমত হলো যে, আমি আমার পূর্বসূরির পথ অনুসরণ করব। আমি এ দুইটি শহরের মধ্যস্থলে অবস্থান নিব। তাই লোকজনকে যুদ্ধের জন্যে আহ্বান কর । আমি তাদের মধ্যে একটি চাদরের ভূমিকা পালন করব এবং আল্লাহ্ তা“আলা তাদেরকে বিজয় দান করবেন । তারপর উসমান (রো), আলী (রা), তালহা (রো), যুবাইর (রা), আবদুর রহমান ইবন আউফ (রা)-এর ন্যায় বুদ্ধিজীবিগণ নিজ নিজ অভিমত ও যুক্তি পেশ করলেন। তারা সকলে মিলে একথার উপর একমত হলেন যে, . খলীফা পবিত্র মদীনা থেকে বের হয়ে গিয়ে শত্রর মুকাবিলা করবে না তিনি বরং সৈন্যদল পাঠাবেন এবং তাদেরকে নিজের বুদ্ধিমত্তা ও দুআর মাধ্যমে দিক নির্দেশনা প্রদান করবেন । এ ব্যাপারে হযরত আলী (রো) যে সুচিন্তিত মতামত পেশ করলেন তাহলো নিম্নরূপ ঃ হযরত আলী (রা) বলেন, “হে আমীরুল মুমিনীন! আলোচ্য বিষয়টির “জয় পরাজয়” অধিক সৈন্য সংখ্যা ও কম সংখ্যার উপর ভিত্তি করে রচিত হয়নি যে দীনের আবির্ভাব ঘটেছে, আল্লাহ্ তা'আলা তার সেনাবাহিনীকে ইয়ফত-সম্মান দান করেছেন এবং ওয়ারিশ তাদের মাধ্যমে সাহায্য সহায়তা দান করেছেন । ফলে মহান আল্লাহ্র দীন বর্তমান অবস্থায় পৌঁছেছে । আমরা এখন আল্লাহ্ তাআলার দেওয়া ওয়াদা অংগীকার সম্পাদনের দায়িত্বে নিয়োজিত রয়েছি। প্রকৃত পক্ষে আল্লাহ্ তা“আলাই তার ওয়াদা অংগীকারকে পূর্ণ করবেন। তার সেনাবাহিনীকে সাহায্য করবেন। হে আমীরুল মুমিনীন! মুসলমানদের মধ্যে আপনার অবস্থান হলো একজন সংগঠকের ন্যায় যিনি মালার গুটি একত্রিত করেন ও সৃতায় গেঁথে নেন। যদি মালা ছিড়ে যায় এবং গুটিগুলো বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে এগুলোকে আর কখনও সুশৃঙ্খলভাবে একত্রিত করা যাবে না। আরবরা যদিও পূর্বে সংখ্যায় কম ছিল এখন তারা ইসলামের বদৌলতে সংখ্যায় অনেক। কাজেই আপনি আপনার স্থানে অবস্থান করুন। কুফাবাসীদের নিকট পত্র লিখুন। তারা আরবদের মধ্যে বেশি জ্ঞানী ও তারা আরবদের সর্দার ৷ তাদের তিন ভাগের দুই ভাগ যেন যুদ্ধে যায়। আর এক ভাগ বাসস্থানে অবস্থান করে। বসরা বাসীদেরকে লিখুন তারা যেন তাদেরকে সাহায্য সহায়তা করেন । ৰ উসমান (রা) নিজের কথায় ইংগিত করেন যে, খলীফা যেন সেনাবাহিনীতে ইয়ামান ও সিরিয়া থেকেও সাহায্য গ্রহণ করেন। আর বসরা ও কৃফার মধ্যবর্তী স্থানে অবস্থান নেওয়ায় উমর (রা)-এর অভিমতটি তিনি সমর্থন করেন। কিন্তু আলী (রো) বসরা ও কৃফার মধ্যবর্তি স্থানে অবস্থান নেওয়ার অভিমতটির বিরোধিতা করেন যেমন পূর্বেও তা বর্ণনা করা হয়েছে। তিনি উসমান (রা)-এর সিরিয়াবাসীদের সাহায্য সহায়তা করার অভিমতটির এজন্যে বিরোধিতা ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।