0011191115 ১৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া করেছে। যদি তাই হয় তখন আমি ক্ষতিগ্রস্ত হব এবং আমার আমল বিনষ্ট হয়ে যাবে। তারপর হযরত উমর (রো) সা'দ (রা)-কে বললেন, “আপনি কাকে কৃফায় আপনার স্থলাভিষিক্ত করতে চান? তখন তিনি বললেন ঃ “আবদুল্লাহ্ ইবন আবদুল্লাহ্ ইবৃন উতবানকে ।” হযরত উমর (রো) পরবর্তিতে তাকে কৃফায় হযরত সা'দ (রা)-এর স্থলাভিষিক্ত তথা প্রতিনিধি হিসেবে বহাল রাখেন । তিনি ছিলেন বয়সে প্রবীণ এবং মর্যাদাবান সাহাবীদের অন্তর্ভুক্ত ও আনসারের বনু হুবাল-এর মিত্র। অক্ষমতা বা কোনপ্রকার দুর্নীতির অভিযোগ ব্যতীতই হযরত সা'দ রো) বরখাস্ত অবস্থায় জীবন অতিবাহিত করেন এবং মিথ্যা অভিযোগকারীদের প্রতি হুমকি স্বরূপ বিরাজ করেন । তাদের প্রতি মারাত্মক ধরনের ক্ষতির সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি তাদের কোন প্রকার ক্ষতি করেননি । এ ভয়ে যে, মুসলমানদের: ই আমীরের বিরুদ্ধে তারা হয়ত কোন প্রকার অনাহুত অভিযোগ তুলে অশান্তি সৃষ্টি করতে পারে। অন্যদিকে পারস্যবাসিগণ দূরদুরান্ত থেকে আগমন করে নিহাওয়ান্দে একত্রিত হয় । তাদের এক লাখ পঞ্গাশ হাজার যোদ্ধা একত্রিত হয়। তাদের নেতা ছিল ফীরযান। তাকে বানদার অথবা যুল হাজিব কিংবা ভ্রওয়ালা বলা হতো । তারা নিজেদের মধ্যে পরস্পর তর্জন-গর্জন শুর করেছিল এবং বলতে লাগল ঃ “নিশ্চয়ই যে মুহাম্মদ আরবে আগমন করলেন তিনি আমাদের দেশের বিরুদ্ধে কিছু করলেন না। তার পরে যিনি স্থলাভিষিক্ত হলেন হযরত আবূ বকর, তিনিও আমাদের সাম্রাজ্যে কোন প্রকার হস্তক্ষেপ করলেন না কিন্তু উমর ইবনুল খাত্তাব-এর রাজত্ব দীর্ঘদিন হওয়ায় সে আমাদের ইয্যত-হুরমত বিনষ্ট করছে এবং আমাদের শহরগুলোকে দখল করে নিচ্ছে। এটা করেই সে ক্ষান্ত হয়নি, সে আমাদের ভূখণ্ডে এসে আমাদের বিরুদ্ধে লড়েছে। সে আমাদের রাজধানী হস্তগত করেছে এখন সে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করা ব্যতীত ক্ষান্ত হবে না। কাজেই তোমরা সকলে ওয়াদাবদ্ধ হও এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ কর যে, তোমরা কৃফা ও বসরা আক্রমণ করবে এবং উমরকে তার দেশ থেকে বহিষ্কার করবে । শত্রু সৈন্যরা সকলে দৃঢ় সিদ্ধান্ত নিল এবং মুসলমানদের উপর হামলা চালাবার জন্যে একটি চুক্তিনামা প্রণয়ন করল । হযরত সা“দ রো) এ সম্পর্কে হযরত উমর (রো)-এর কাছে পত্র লিখলেন, ইতোমধ্যে হযরত সা“দ (রা) দায়িতৃচ্যুত থাকায় তিনি উমর (রা)-এর সাথে সাক্ষাত করে পারস্যবাসীদের প্রস্তুতি ও তাদের লক্ষ্যবস্তু সম্বন্ধে খলীফাকে অবগত করালেন । আর তারা যে এক লাখ পঞ্চাশ হাজার যোদ্ধা এক্যবদ্ধ হয়েছে তাও অবগত করালেন । অন্যদিকে কুফা হতে আবদুল্লাহ্ ইবৃন আবদুল্লাহ্ ইব্ন উতবানের লিতি পত্র কারীরব ইব্ন যুফর আল-আবদীর মাধ্যমে হযরত উমর (রা)-এর কাছে এ মর্মে এসে পৌঁছে যে, পারস্যবাসীরা একত্রিত হয়েছে এবং তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এঁক্যবদ্ধ হয়েছে এবং এ মর্মে নিজেদের মধ্যে পরস্পর তর্জন-গর্জন শুরু করেছে। আবদুল্লাহ্ ইব্ন উতবান লিখেন যে, হে আমীরুল মুমিনীন! আমাদের জন্যে উচিত তাদের প্রতি দৃষ্টি দেওয়া এবং তারা যে আমাদের দেশের প্রতি কুমতলব পোষণ করছে তার একটি বিহিত ব্যবস্থা করা। হযরত উমর (রা) পত্র-বাহককে জিজ্ঞেস করলেন ৪ “তোমার নাম কি ?” উত্তরে তিনি বলেন, আমার নাম কারীব। হযরত উমর (রা) বলেন £ “কার ছেলে?” উত্তরে বলেন £ “যুফারের ছেলে ।” হযরত উমর (রা) এ দুটো নাম শুনে শুভ লক্ষণ মনে করলেন এবং বললেন ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।