Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 7
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

0011191115 ২১ হিজরীর শুরু - নেহাওয়ান্দের ঘটনা এটা ছিল একটি অত্যন্ত বড় ঘটনা । তার পদমর্যাদা ছিল অতি উচ্চে এবং এটা অত্যন্ত তথ্যবহুলও বটে । মুসলমানগণ তার নাম দিয়েছিল 53511 দে, বিজয়সমূহের বিজয় অত্যন্ত বড় বিজয় £ | আল্লামা ইব্ন ইসহাক ও আল্লামা ওয়াকিদী বলেন £ ২১ হিজরীতে নিহাওয়ান্দের ঘটনা ঘটেছিল। সাইফ (র) বলেন ঃ উক্ত ঘটনাটি ১৭ হিজরীতে ঘটেছিল । আবার কেউ কেউ বলেন ১৯ হিজরীতে | মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত । আল্লামা ইব্‌ন কাসীর (র) বলেন ঃ আমার ওস্তাদ আবু জাফর মুহাম্মদ ইব্‌ন জারীর (র) ২১ হিজরীতে এ ঘটনাটি বর্ণনা করেছেন বিধায় আমিও এখানেই ঘটনাটি বর্ণনা করলাম তবে বিভিন্ন ইতিহাসবিদের বর্ণনাগুলো এক জায়গায় সুবিন্যস্ত করা হলো। আল্লামা সাইফ ও অন্যরা বলেন ঃ এ ঘটনাটির প্রেক্ষাপট হলো ৪ মুসলমানগণ যখন পারস্য সাম্রাজ্যের আহওয়ায নামক স্থানটি জয়লাভ করেন এবং শক্র সৈন্যদের হাই কমান্ডকে বাতিল ঘোষণা করেন । সম্রাটের রাজধানীকে অন্যান্য প্রাদেশিক হেড কোয়ার্টারগুলোসহ দখল করে নেন । প্রধান প্রধান শহর, বিভাগ ও এলাকাগুলোতে প্রাধান্য বিস্তার করেন তখন পারস্যবাসিগণ অত্যন্ত রাগাবিত হয়ে . পড়ে । তাদের সম্রাট ইয়াবদগিরদ একটার পর একটা শহর ছেড়ে পিছু হটতে হটতে ইস্পাহানের প্রত্যন্তর এলাকা পর্যন্ত গিয়ে পৌঁছেন। তিনি তাদেরকে যুসলমানদের বিরুদ্ধে সর্বশেষ মরণপণ হামলা করার জন্যে উৎসাহিত করেন । কিন্তু তিনি তাঁর পরিবার-পরিজন, সম্প্রদায়ের লোকজন ও সহায় সম্পদ নিয়ে অবস্থান করছিলেন । তিনি নিহাওয়ান্দ ও পার্শ্ববর্তী পাহাড় ও শহর এলাকাসমূহে পত্র লিখেন। তাতে তারা সকলে একত্রিত হন এবং নিজেদের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করেন । ফলত তারা বিরাট বাহিনী প্রতিষ্ঠার কাজটি সমাপ্ত করেন যা পূর্বে তারা এরূপ করতে পারেননি । হযরত সা“দ (রা) হযরত উমর (রা)-এর কাছে এ সংবাদ জানিয়ে পত্র লিখলেন। অন্যদিকে ইতিমধ্যে কুফাবাসিগণ হযরত সা'দ (রা)-এর বিরুদ্ধে সংগ্রাম শুরু করল। প্রতিটি জিনিস সম্পর্কে তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো এমনকি তারা বলতে লাগল যে, তিনি উত্তমরূপ সালাতও আদায় করেন না। এসব অভিযোগ নিয়ে যে লোকটি প্রধান হিসেবে সংগামে লিপ্ত হয়েছিল তার নাম আল-জার্াহ ইব্‌ন সিনান আল-আসাদী । আর তার সাথে ছিল একটি দল । তারা সকলে মিলে হযরত উমর (রা)-এর কাছে আগমন করল ও অভিযোগ পেশ করল । হযরত উমর (রা) তাদেরকে বলেন, “যেসব খারাপ তোমরা তোমাদের কাছে আছে বলে মনে করছ এর উপর ভিত্তি করে তোমরা তার বিরুদ্ধে এমন সময় সংগ্রাম করছ যখন সে ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।