0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৩ করীম অবতীর্ণ হবে না এবং কুআনের আয়াত নিয়ে জিবরাঈল (আ)ও আর সকাল-সন্ধ্যা দুনিয়ায় অবতরণ করবেন না। | এরতিহাসিকগণ উল্লেখ করেন যে, আবূ সুফিয়ান (রা) হজ্জব্ত পালন করেন । যখন তিনি মাথামুণ্ডন করেন নাপিত তার মাথার একটি আচিল কেটে ফেলে । তাতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এবং এ রোগেই তিনি মদীনা প্রত্যাবর্তন করার পর ইনতিকাল করেন। হযরত উমর ইবনুল খাত্তাব (রা) তার সালাতে জানাযা পড়ান। কথিত আছে যে, তার ভাই নওফল তার মৃত্যুর চার মাস পূর্বে মৃত্যুবরণ করেন। মহান আল্লাহ্ অধিক পরিজ্ঞাত। আবুল হাইসাম ইব্ন আত-তাইহান তার পূর্ণনাম 8 মালিক ইব্ন মালিক ইব্ন আসাল ইব্ন আমর ইব্ন আবদুল আলাম ইব্ন আমির ইবৃন দা'ওরা ইব্ন জাশাম ইব্ন আল-হারিস ইব্ন আল-খায্রাজ ইবৃন আমর ইব্ন মালিক ইব্ন আল-আউস আল-আনসারী আল-আউসী। তিনি একজন নকীব হিসেবে আকাবায়ে উপস্থিত ছিলেন। বদর ও তার পরবর্তী যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছিলেন । ২০ হিজরীতে তিনি ইনতিকাল করেন। কেউ কেউ বলেন, ২১ হিজরীতে ইনতিকাল করেন । আবার কেউ কেউ বলেন, তিনি আলী (রা)-এর পক্ষে সিফফিন যুদ্ধে অংশগ্রহণ করেন। ইবৃনুল আসীর (র) বলেন, “এটাই অধিকাংশের অভিমত ।” আল্লামা ইবৃন কাসির (র) বলেন £ “আমাদের ওস্তাদ এখানেই এ ঘটনাটি উল্লেখ করেছেন ।" যয়নাব বিনত জাহাশ তীর পূর্ণনাম £ যয়নাব বিনত জাহাশ ইব্ন রুবার আল আসাদীয়া। তিনি আসাদ গোত্রের খুযাইমাহ বংশের একজন সদস্যা। উম্মুল মু'মিনীনগনের মধ্যে হযরত খাদীজাতুল কুবরা (রা)- এর পর তিনি প্রথম ইনতিকাল করেন। তার মায়ের নাম উমাইমাহ বিনত আবদুল মুত্তালিব ৷ হিকাম। স্বয়ং আল্লাহু তা'আলা তাকে রাসূলুল্লাহ্ প্র -এর সাথে বিয়ে দেন। এ নিয়ে তিনি রাসূলুল্লাহ্ গ্ুশ্রই-এর অন্য সকল স্ত্রীর মাঝে গর্ব করে বলতেন $ তোমাদের পরিবার তোমাদের বিয়ের ব্যবস্থা করেছেন আর আমার বিয়ের ব্যবস্থা আসমান থেকে স্বয়ং আল্লাহু তা'আলা করেছেন। আল্লাহু তা'আলা সূরায়ে আহ্যাবে ৩৭ আয়াতে ইরশাদ করেন- ৮১৪ (1 (৫41১১) 1$%০ ১) অর্থাৎ “তারপর যায়িদ রো) যখন যয়নাবের সহিত বিবাহ সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে তোমার সাথে পরিণয় সুত্রে আবদ্ধ করলাম ।” পূর্বে রাসূলুললাহ্গ্রপ্ত্ুং -এর আযাদকৃত গোলাম ও পালক ছেলে যায়িদ (রা)-এর সাথে বিয়ে হয়েছিল। তাদের মধ্যে মিল না হওয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটে । যায়িদ রো) যখন তাকে তালাক দেন, তখন রাসূলুল্লাহ্ গু তাকে বিয়ে করেন। কেউ কেউ বলেন ঃ ঘটনাটি ঘটেছিল তৃতীয় হিজরীতে । আবার কেউ কেউ বলেন চতুর্থ হিজরীতে । আর এটাই বেশি প্রসিদ্ধ । আবার কেউ কেউ বলেন পঞ্চম হিজরীতে ঘটেছিল এ ঘটনা । আর সাথে সাথে বাসর ঘর করার সময় রাসূলুল্লাহ্ প্রঃ -এর উপর পর্দার আয়াত অবতীর্ণ হয। সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত আল-বিদায়া. - ২৫ ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।