0011191115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯১ থাকেন। কিত আছে_ তিনি যখন পৰি মদীনা বিয়াাত করেন তখন তিনি আহান দেন এবং লোকজন অত্যন্ত ক্রন্দন করেন । আর একটা তাদের জন্য সমীচীন ছিল। | শুদ্ধরূপে প্রমাণিত রয়েছে যে, রাসূলুল্লাহ্ একদিন বিলাল (র়া)-কে বলেন, “আমি _ জান্নাতে প্রবেশ করলাম এবং আমার সামনে তোমার জুতার আওয়াজ স্তনতে পেলাম । তুমি যে আমলের জন্যে এরূপ মর্যাদা অর্জন করলে তার কথা কি আমাকে বলবে?” তিনি বললেন, “আমি ওযু করার পরই দু'র।কআত সালাত আদায় করি।' রাসূলুল্লাহ্ রুই বলেন, 'এ আমলের জন্যেই তোমার এরূপ মর্যাদা অর্জিত হয়েছে ।” অন্য একটি বর্ণনায় রয়েছে-- তিনি বলেন, “ওযু ভঙ্গ হওয়ার সাথে সাথে আমি ওযু করে নিতাম এবং ওযুর পর দু'রাকআত সালাত আদায় করে নিতাম।” ইতিহাসবিদগণ বলেন, বিলাল ছিলেন খুব বেশি বাদামী রংয়ের, লম্বা, ছিপছিপে, ঘনকেশী এবং হালকা গালের অধিকারী |” ইব্ন বুকাইর (র) বলেন, হযরত বিলাল (রা) আমওয়াসের প্রেগ রোগে আক্রান্ত হয়ে দামেশকে ১৮ হিজরীতে ইনতিকাল করেন। মুহাম্মদ ইবৃন ইসহাক ও অন্যরা বলেন, “২০ হিজরীতে হযরত বিলাল (রা) ইনতিকাল করেন। আল্লামা ওয়াকিদী রে) বলেন, “হযরত বিলাল (রো)-কে ৯১.০1। ১১ বাবুস সগীর নামক স্থানে দাফন করা হয়। আর তাঁর বয়স ছিল ৬৩ বছরের বেশি ।” অন্যরা বলেন, “তিনি দারীয়া নামক স্থানে মৃত্যু মুখে পতিত হন এবং বাবে কাইসান নামক স্থানে তাকে দাফন করা হয়।” কেউ কেউ বলেন, দারীয়া নামক স্থানে তাকে দাফন করা হয় । আবার কেউ কেউ বলেন যে, তিনি হাল্ব নামক স্থানে মৃত্যুবরণ করেন। প্রথম অভিমতটি বেশি শুদ্ধ । সাঈদ ইব্ন আমির ইব্ন হুযাইম তিনি বনু জামহের মহৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন । খাযবার যুদ্ধে অংশগ্রহণ করেন । তিনি ছিলেন ইবাদতকারী ও পরহেযগারদের অন্যতম । হযরত আবূ উবাইদা (রা) এরপর হিমৃস-এ তিনি হযরত উমর (রা)-এর পক্ষ হতে আমীর নিযুক্ত হয়েছিলেন । হযরত উমর (রা)-এর কাছে সংবাদ পৌঁছল যে, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন, তখন তিনি তার কাছে এক হাজার দীনার প্রেরণ করেন। তিনি সবগুলো দীনার সাদকা করে দিলেন এবং স্থীয় স্ত্রীকে বললেন, “আমরা এ এক হাজার দীনার এমন লোকের কাছে দান করলাম যারা এগুলো দিয়ে আমাদের জন্যে ব্যবসা-বাণিজ্য করবেন। বিখ্যাত ইতিহাসবিদ খালীফা €র) বলেন ঃ “হযরত সাঈদ রো) ও আমীর মুয়াবিয়া (রা) কাইসারীয়া জয় করেন। তারা প্রত্যেকে একে অপরজনের উপর শাসক হিসেবে গণ্য । ইয়া ইবন গুনাম তার কুনিয়াত আবূ সাঁদ। উপাধি আল-ফিহরী | তিনি প্রথম শ্রেণীর মুহাজিরদের অন্তর্ভূক্ত । তিনি বদর ও তার পরবর্তী যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন দাতা ও দয়ালু এবং সাহসী । তিনিই আলজেরিয়া জয়লাভ করেন। তিনিই প্রথম ব্যক্তি যে গাষী হিসেবে রোমের দ্বার অতিক্রম করেন। তারপর আবু উবাইদা (রা) সিরিয়ায় তার প্রতিনিধি হতে চান । হযরত উমর (রো) তাকে ৬০ বছর বয়সে ২০ হিজরীতে মৃত্যুবরণ করা পর্যন্ত সিরিয়ার শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দিলেন । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।